Tag Archives: কুমিল্লার পদুয়ার বাজার থেকে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

কুমিল্লার পদুয়ার বাজার থেকে ৯৮ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার পদুয়ার বাজার থেকে ফেন্সিডিলসহ মোঃ রবিউল আলম (২০) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকা থেকে ৯৮ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

আটককৃত যুবক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ডিমাতলী গ্রামের মোঃ নাছিরের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কুমিল্লার পদুয়ার বাজার থেকে ইয়াবা ও ফেন্সিডিলসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ মোঃ বাহার উদ্দিন (৩১) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ১৩ হাজার ২৮০ পিস ইয়াবা ও ৪৮৭ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটককৃত যুবক লাকসাম উপজেলার পৈশাগী গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেট কারের ভিতরে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কুমিল্লার পদুয়ার বাজার থেকে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ থেকে ৫.৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শনিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার পদুয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, কুমিল্লার বুড়িচংয়ের মিতিলাপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে মোঃ বশির আলম (৪৫) এবং রাজশাহীর দামকুড়া উপজেলার শিতলাই গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ রাসেল (২৪)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি ব্যবহার করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে তাদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।