,

বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি

আজকের কুমিল্লা ডট কম :
September 22, 2020
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়ার ১ নং আগানগর ইউনিয়নের সিঙ্গাঁচো (উঃপাড়া) গ্রামের মৃত আবদুল মান্নান ছেলে অহিদুল ইসলামের বসত ঘরে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় আগুন লেগে তিনটি বসত ঘর ও নগদ ১ লক্ষ টাকা, খাদ্যসামগ্রী, আসবাবপত্র, হাঁস মুরগী, চালডাল ও দুটি বৈদ্যুতিক মিটার পুড়ে যায়। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে বরুড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে জনগণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্থ মোঃ অহিদুল ইসলাম কান্না জড়িত কন্ঠে বলেন ‘ আমার মাথাগুজার আশ্রয়টুকুও শেষ হয়ে গেছে আমি এখন কোথায় যাব, কি খাব। আমি উপজেলা প্রশাসনের সহযোগিতা চাই”।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ইয়াসিন ইকবাল বলেন,ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শার্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়েছে।

১নং আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আলম শাহীন বলেন,আমি শুনেছি রাতে আমার ইউনিয়নের সিঙ্গাচো গ্রামে আগুন লেগেছে।বেশি রাত হওয়ায় আমি সেখানে যেতে পারি নাই।ব্যাপারটা খুবই দুঃখজনক “।