Tag Archives: কুমিল্লার সদর দক্ষিণে কাভার্ডভ্যানভর্তি মাদক উদ্ধার: ২ জন আটক

কুমিল্লার সদর দক্ষিণে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার সদর দক্ষিণে কাভার্ডভ্যান চাপায় কাজী শামিম আকবর (৩০) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌয়ারার মাটিয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কাজী শামিম চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন। তিনি একই ইউনিয়নের কোমারডোগা গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।

আহত শাহ আলম একই এলাকার এনামুল হকের ছেলে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি নেতা কামরুল হুদা জানান, শামিম ও এনামুল মোটরসাইকেলযোগে কুমিল্লায় ঘুরতে যান। দুপুর দেড়টার দিকে বাড়ি ফেরার পথে সদর দক্ষিণের চৌয়ারার মাটিয়া পাড়া এলাকায় একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাপতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে শামিমকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পেলে জানানো হবে।

কুমিল্লার সদর দক্ষিণে কাভার্ডভ্যানভর্তি মাদক উদ্ধার: ২ জন আটক

 

স্টাফ রিপোর্টার:
কাভার্ডভ্যানে করে মাদক পরিবহনকালে কুমিল্লার সদর দক্ষিণ হতে দুই পাচাঁরকারিকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা ও ৯৮ বোতল ফেন্সিডিলসহ বিদেশী মদ উদ্ধার করা হয়। এ সময় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক হওয়া পাচারকারিরা হলেন চাঁদপুর জেলার সদর উপজেলার বাখরপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ সেলিম ঢালী (৩৮) ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের মৃত নুরুন্নবীর ছেলে মোঃ সাইফুল ইসলাম @ বাবুল (৩৮)।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল আজ ভোররাতে জেলার সদর দক্ষিণের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে । এ সময় কাভার্ডভ্যানে করে মাদকদ্রব্য পরিবহনকালে দুই জন মাদক পাঁচারকারিকে হাতে নাতে আটক করে তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা, ৯৮ বোতল ফেন্সিডিল ও ২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। আটক হওয়া আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল, বিদেশী মদসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টি নিশ্চিত করেছেন।