Tag Archives: কুমিল্লার সীমান্তে বিজিবির সাথে বন্ধুকযুদ্ধে মাদক ব্যবসায়ি নিহত

কুমিল্লার সীমান্তে বিজিবির হাতে

কুমিল্লার সীমান্তে বিজিবির হাতে দুই কোটির টাকা মূল্যের মোবাইল ফোন জব্দ

কুমিল্লার সীমান্তে বিজিবির হাতে দুই কোটির টাকা মূল্যের মোবাইল ফোন জব্দ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সীমান্তে বিজিবির হাতে দুই টাকা বেশী মূল্যের ৫ শ ৭০ পিস ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল এম এ জাবের বিন জব্বার।

বিজিবি কর্মকর্তা এম এ জাবের বিন জব্বার জানান, বৃহস্পতিবার  ভোর ৪টায় সুলতানপুর ব্যাটালিয়ন অধিনস্থ  শংকুচাইল বিওপির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সীমান্ত পিলার ২০৬৩/এম হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খঞ্জনি মাঠ নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময়  চোরাকারবারীরা ভারত হতে বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন চোরাচালানের সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মোবাইল ফোন ভর্তি কার্টূন ফেলে রেখে ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল হতে ৫৭০ পিস ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের  অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মোবাইল ফোনের সিজার মূল্য  দুই কোটি ষোল লক্ষ আটাশ হাজার  টাকা।

কুমিল্লার সীমান্তে বিজিবির সাথে বন্ধুকযুদ্ধে মাদক ব্যবসায়ি নিহত

 

শাহ ইমরানঃ

কুমিল্লার সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় বিজিবির সাথে বন্ধুকযুদ্ধে মোঃ মালেক (৩০) নামের এক মাদক ব্যবসায়ি নিহত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোররাত সাড়ে ৪ টায় গোলাবাড়ি সীমান্ত এলাকার মেঃপিলার ২০৮০ হতে ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে জালুয়াপাড়া নামক স্থানে এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত মোঃ মালেক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের মোঃ খালেকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ভোররাতে গোলাবাড়ী সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ১০ বিজিবির সদস্য হাবিলদার আঃ মান্নানের নেতৃত্বে অভিযান পরিচালনা করার সময় মাদক চোরাকারবারিরা বিজিবি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় বিজিবি সদস্যরাও আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলে মোঃ মালেক নামের এক মাদক ব্যবসায়ি ঘটনাস্থলে নিহত হন। বিজিবির পক্ষ থেকে ১০ রাউন্ড গুলিবর্ষণ করা হয় বলে জানা যায়৷ উক্ত স্থান থেকে ২৯ হাজার ৮৬০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়৷

এ বিষয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, মরদেহটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে বিস্তারিত জানাবো।