Tag Archives: কুমিল্লার

চট্টগ্রামে তেলবাহী জাহাজে

চট্টগ্রামে তেলবাহী জাহাজে বিস্ফোরণ, কুমিল্লার এক নাবিক নিহত

চট্টগ্রামে তেলবাহী জাহাজে বিস্ফোরণ, কুমিল্লার এক নাবিক নিহত

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘এমটি বাংলার সৌরভ’ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় ৬০ বছর বয়সী সাদেক মিয়া নামে এক নাবিক নিহত হয়েছেন।

শুক্রবার রাত পৌনে ১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সাদেক মিয়া কুমিল্লার নাঙ্গলকোট এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে ছিলেন এবং তিনি জাহাজের ক্রু ছিলেন। আগুন লাগার পর তিনি পানিতে ঝাঁপ দেন, কিন্তু তাকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, রাত পৌনে ১টার দিকে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। আগুন লাগার সময় সাগরে টহলরত কোস্টগার্ডের ‘মেটাল শার্ক’ নামের দ্রুতগতির নৌযান প্রথমে উদ্ধার অভিযান শুরু করে। মোট চারটি স্পিডবোট ব্যবহার করে ৩৬ জনকে উদ্ধার করা হয়।

এদিকে, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করা বিএসসি’র তেলবাহী জাহাজ ‘এমটি বাংলার জ্যোতি’তে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন।

কুমিল্লার সাবেক এমপি বাহারসহ

কুমিল্লার সাবেক এমপি বাহারসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লার সাবেক এমপি বাহারসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা

শাহ ইমরান:

কুমিল্লায় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাবেক এমপি বাহা উদ্দিন বাহার, তার মেয়ে সূচনাসহ মোট ৯৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ছাত্রলীগ নেতা, সাবেক কাউন্সিলর এবং আওয়ামীলীগের অন্যন্যরা রয়েছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, অভিযুক্তরা আন্দোলনকারী ছাত্র জনতার ওপর অতর্কিত হামলা চালান। মামলায় দাবি করেন, ৭, ৮ এবং ৩৬ নম্বর (আশিকুর রহমান জুয়েল, বাহার রেজা এবং রাজু) আসামিরা তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। যার ফলে তিনি মাথা, পেট ও হাতে গুরুতর আহত হন। এছাড়া, ২১, ২২ ও ৩১ নম্বর (গোলাম সরওয়ার শিপন,নাইমুল হক হিমেল ও হেলাল) আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন এবং অন্য আসামিরা লাঠি, ইট ও পাটকেল নিক্ষেপ করে।

এ ঘটনায় কুমিল্লার বিভিন্ন এলাকার রাজনৈতিক নেতা, ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ আন্দোলনকারী ছাত্র জনতার ওপর আক্রমণ চালিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করেন। মামলার বাদী আরো উল্লেখ করেন, অভিযুক্তরা তাকে এবং অন্যান্য আন্দোলনকারীকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন।

কুমিল্লার বুড়িচংয়ে ৪০ পরিবারের মাঝে

কুমিল্লার বুড়িচংয়ে ৪০ পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ প্রদান করেছে সেনাবাহিনী

কুমিল্লার বুড়িচংয়ে ৪০ পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ প্রদান করেছে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুরবুড়িয়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ৪০টি পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।

মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১ টায় ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।

কুমিল্লার বুড়িচংয়ে ৪০ পরিবারের মাঝে

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজ বুরবুড়িয়া এলাকায় পরিদর্শনে গিয়ে অসহায়দের মাঝে নিজ হাতে নগদ অর্থ ও টিন প্রদান করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

৪০টি পরিবারের প্রত্যেককে যার বান করে ঢেউটিন প্রদান করা হয়।

কুমিল্লার বুড়িচংয়ে ৪০ পরিবারের মাঝে

উপকারভোগী নজরুল ইসলাম জানান, বন্যায় আমাদের বাড়িঘর, সহায় সম্পদ নষ্ট হয়েছে। আমরা অসহায় জীবনযাপন করছি। সেনাবাহিনী সেই শুরু থেকে আমাদের পাশে ছিল। আজ ঘর তৈরি করার জন্য ঢেউটিন ও নগদ অর্থ পেয়েছি সেনাবাহিনীর কাছ থেকে। এখন জীবন আবার নতুন করে শুরু করার সুযোগ পেয়েছি।

কুমিল্লার বুড়িচংয়ে বন্যায়

কুমিল্লার বুড়িচংয়ে বন্যায় ১৫৬টি সড়ক বিধ্বস্ত

কুমিল্লার বুড়িচংয়ে বন্যায় ১৫৬টি সড়ক বিধ্বস্ত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলায় গোমতী নদীর বাঁধ ভেঙে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে, পাঁচটি ইউনিয়নের প্রায় ১৬০ কিলোমিটার কাঁচা ও পাকা সড়ক বিধ্বস্ত হয়েছে। বন্যায় চারটি কালভার্টও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে প্রায় শত কোটি টাকার সম্পদহানি হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে যানচলাচল বন্ধ রয়েছে, এবং স্থানীয় বাসিন্দারা বিপদসংকুল পরিস্থিতিতে যাতায়াত করছেন। সামান্য বৃষ্টিতেও সড়কগুলোর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়, যার ফলে অসুস্থ ব্যক্তি, বয়স্ক মানুষ এবং শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক অসুবিধা পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, বন্যার পানিতে বিভিন্ন সড়কের পিচ উঠে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে এবং কোথাও কোথাও ৫ থেকে ১০ ফুট পর্যন্ত মাটি সরে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নানুয়ার বাজার-মহিষমারা-শিকারপুর বুরবুড়িয়া সড়কটি, যেখানে প্রায় এক কিলোমিটার এলাকা সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, যাতায়াত সমস্যা কেবল আর্থিক নয়, সামাজিক এবং স্বাস্থ্যগত দিক থেকেও সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে পারছে না, অসুস্থ এবং বয়স্ক ব্যক্তিরা চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা এবং শিক্ষাখাতে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে।

উপজেলার বিভিন্ন সড়কে চলমান সংকটের কারণে এলাকাবাসী নিজেদের উদ্যোগে ক্ষুদ্র পরিসরে মেরামত কাজ চালিয়ে গেলেও তা যথেষ্ট হচ্ছে না। প্রয়োজনীয় অর্থ এবং প্রকৌশল সহায়তা ছাড়া এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য দ্রুত ত্রাণ এবং পুনর্বাসনের পরিকল্পনা হাতে নিতে হবে। একইসঙ্গে, এলাকাবাসী দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার দাবি জানাচ্ছেন, যাতে বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের যাতায়াত এবং জীবনযাত্রা ব্যাহত না হয়।

এলজিইডি বুড়িচং উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মেদ জানান, ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের কাজ জরুরি ভিত্তিতে শুরু করা হয়েছে।

কুমিল্লার ১২ থানায় ওসিদের (পুলিশ)

কুমিল্লার ১২ থানায় ওসিদের ব্যাপক পরিবর্তন

কুমিল্লার ১২ থানায় ওসিদের ব্যাপক পরিবর্তন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ১২টি থানায় বড় ধরনের রদবদল করা হয়েছে। নতুন অফিস আদেশ অনুযায়ী এসব থানায় নতুন ওসি নিয়োগ করা হয়েছে। শনিবার জেলা পুলিশ সুপার আসফিকুজ্জামান আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদলের কথা জানানো হয়।

আদেশ অনুযায়ী, জেলা গোয়েন্দা শাখা এবং সদর কোর্টসহ মোট ১৫ জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে পুলিশ লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছে এবং বাকিদের বিভিন্ন থানায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, কুমিল্লা সদর কোর্টের পুলিশ পরিদর্শক মাহবুবুল হককে মুরাদনগর থানায় বদলি করা হয়েছে। মুরাদনগর থানার বর্তমান ওসি প্রভাষ চন্দ্র ধরকে সদর কোর্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিতাস থানার ওসি কাজী নাজমুল হককে বরুড়া থানায় এবং বরুড়া থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরীকে পুলিশ লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছে। এছাড়া, কুমিল্লা লাইনওয়ারের পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিম খানকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি করা হয়েছে। লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মহিনুল ইসলামকে কোতোয়ালি মডেল থানায় নিয়োগ দেওয়া হয়েছে। চৌদ্দগ্রাম থানার ওসি নাজমুল হুদাকে বদলি করে চান্দিনা থানায় এবং এটিএম আক্তারুজ্জামানকে চৌদ্দগ্রাম থানায় পাঠানো হয়েছে। এছাড়া, জুনায়েদ চৌধুরীকে দাউদকান্দি মডেল থানায় সংযুক্ত করা হয়েছে।

এছাড়াও, আজিজুল হককে বুড়িচং থানায়, রফিকুল ইসলামকে সদর দক্ষিণ মডেল থানায় এবং শাহ আলমকে লালমাই থানায় নিয়োগ দেওয়া হয়েছে। হোমনা থানার ওসি জয়নাল আবেদীনকে মেঘনা থানায় বদলি করা হয়েছে। ডিবির পরিদর্শক আজিজুল ইসলামকে তিতাস থানায় পাঠানো হয়েছে এবং সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর ভূঞাকে পুলিশ লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছে।

কুমিল্লার ময়নামতি এলাকা

কুমিল্লার ময়নামতি এলাকা থেকে অস্ত্রধারী অমি আটক

কুমিল্লার ময়নামতি এলাকা থেকে অস্ত্রধারী অমি আটক

স্টাফ রিপোর্টার:

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০ টায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ অভিযানের মাধ্যমে ময়নামতি ফুল মার্কেট এলাকা থেকে শাহরিয়ার আলম অমি নামের একজন চিহ্নিত অস্ত্রধারীকে আটক করে।

উল্লেখ্য যে, শাহরিয়ার আলম অমি গত ৪ আগস্ট টিপরা বাজার এলাকায় আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি চালায়। এ বিষয়টি উক্ত এলাকার সিসিটিভি ক্যামেরা এর ফুটেজ, ছাত্র সমন্বয়ক এবং অন্যান্য সোর্সের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

উক্ত ব্যক্তিকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায়।

কাভার্ডভ্যানের চাপায় নিহত

কাভার্ডভ্যানের চাপায় নিহত কুমিল্লা ইপিজেডের দুই শ্রমিক

কাভার্ডভ্যানের চাপায় নিহত কুমিল্লা ইপিজেডের দুই শ্রমিক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর আশ্রাফপুর ইয়াছিন মার্কেট এলাকার ফায়ার সার্ভিস অফিসের সামনে কাভার্ডভ্যানের চাপায় মো. মাসুম মিয়া ও মো. হাসান মিয়া নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দুজনেই কুমিল্লা ইপিজেডে অবস্থিত চায়না প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন।

রোববার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মো. মাসুম হোসেন ইপিজেডের ওয়েজিং বিডি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টেক টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন, এবং হাসান মিয়া একই প্রতিষ্ঠানের মেটাল ব্রাঞ্চের ট্রেইনি ইঞ্জিনিয়ার ছিলেন। কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে প্রতিষ্ঠানটির ছুটি হলে তারা দুজন মোটরসাইকেলে করে বাসার দিকে রওনা দেন। ইয়াছিন মার্কেট এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলে চাপা দেয়। ঘটনাস্থলেই হাসান মিয়া মারা যান। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মাসুমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক কবির আহমেদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

গণঅধিকার পরিষদের

গণঅধিকার পরিষদের চিওড়া ইউনিয়ন কমিটি গঠন

গণঅধিকার পরিষদের চিওড়া ইউনিয়ন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ গণঅধিকার পরিষদ (জিওপি) এর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

রবিবার (৮ই সেপ্টেম্বর) বাংলাদেশ গণঅধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা শাখার প্যাডে উপজেলা সভাপতি মিজানুর রহমান মানিক এবং সদস্য সচিব মোঃ ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পঁচিশ সদস্য বিশিষ্ট চিওড়া ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

এতে আহবায়ক হিসেবে কাজী মোঃ হাসান এবং মোঃ ইসমাইল হোসেনকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো; যুগ্ম আহবায়ক- আসফাকুর রহমান, শাহাবুদ্দিন, কামাল মিয়া, জাকারিয়া রবিন, আরিফুর রহমান, কাজী বিপ্লব, যুগ্ম সদস্য সচিব- তৌহিদ হোসেন, ইকবাল হোসেন বাপ্পি, আবদুল হান্নান, শহিদুল ইসলাম, জসিম উদ্দিন, ইমরান হোসেন, কার্যকরী সদস্য- ইসমাইল হোসেন, মিল্লাল হোসেন, তারেক রহমান, খোরশেদ আলম, মহিউদ্দিন, সুমন, আবুল ফয়সাল, মোঃ বাবলু, শিপন, রাজন, নজরুল। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘোষিত কমিটি ০৬ (ছয়) মাস সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

এদিকে চিওড়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের নব-মনোনীত ২৫সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক কে এম ফরিদ আমিন। এক অভিনন্দন বার্তায় তিনি মনোনীত নেতৃবৃন্দের এবং ইউনিয়ন শাখার সাংগঠনিক কাজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনিয়ম দুর্নীতির অভিযোগ

অনিয়ম দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষের অপসারণ দাবী

অনিয়ম দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষের অপসারণ দাবী

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দির পিপইয়াকান্দি আমানুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মতিউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছেন ওই প্রতিষ্টানের শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার বেলা ১১টায় মাদরাসার সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমবাবেশ বক্তব্য রাখেন মাদরাসার সহকারী অধ্যাপক ছালেহ উদ্দিন ভুঞা, আবুল কালাম বিশ্বাস, প্রভাষক রাশিদা আক্তার, মাদরাসার প্রাক্তন ছাত্র সাচার কলেজের প্রভাষক ইসমাইল হোসেন ও স্থানীয় কামাল হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, মাদরাসার অধ্যক্ষ মতিউর রহমান ২০০১সালে এই মাদরাসায় যোগদান করেন। প্রথম দিকে ভালো থাকলেও পরে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। এমন অভিযোগ মাথায় নিয়ে ২০১৪ সালের জুন মাসে স্বেচ্ছায় পদত্যাগ করেন অধ্যক্ষ মতিউর রহমান। পরে কূটকৌশল অবলম্বন করে প্রভাবশালী লোকজনের মাধ্যমে একবছর তিনমাস পর আবার সে মাদরাসায় যোগদান করেন। এরপর তিনি বেপরোয়া হয়ে উঠেন। ভুয়া ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাতে মেতে উঠেন।

মাদরাসার পানি নিস্কাশন ও বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সরকারি অনুদানের পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেন। এছাড়া শিক্ষক কর্মচারী নিয়োগ নিয়েও অনিয়মের মাধ্যমে টাকার বানিজ্য করেছেন।

বক্তারা বলেন , গত ১সেপ্টেম্বর মাদরাসার শিক্ষক কর্মচারীরা অধ্যক্ষের অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ করেছি। বার বার অভিযোগ করলেও টাকার জোরে ধামাচাপা দিয়ে দেয় অধ্যক্ষ মতিউর রহমান।

বক্তারা আরও বলেন, অধ্যক্ষ মতিউর রহমান মাদরাসার ৭ম শ্রেণীর ছাত্রীসহ অন্যান্য ছাত্রীদের যৌন হয়রানী করাসহ নানা কৌশলে ছাত্রীদের বিরক্ত করতেন। দুইজন মহিলা প্রভাষক রাশিদা আক্তার- (গণিত) ও রাশিদা আক্তার (জীব বিজ্ঞান) অধ্যক্ষের বিরুদ্ধে গত মার্চ মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট যৌন হয়রানির লিখিত অভিযোগ করলেও কোন সুরাহা হয়নি। মাদরাসার শিক্ষক- শিক্ষিকাদের সাথে চরম দুর্ব্যবহার এবং কুরুচিপূর্ণ ও অশালিন ভাষা ব্যবহার করতেন। সরকারী সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে শিক্ষকদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করাসহ ছুটির আবেদনপত্র আবেদনকারী শিক্ষকের সামনেই ছিড়ে ফেলে দিতেন। আমরা এমন দুর্নীতিবাজ অধ্যক্ষের দ্রুত অপসারণের দাবী জানাচ্ছি।

অধ্যক্ষ মতিউর রহমান এবিষয়ে পরে কথা বলবেন বলে মুঠোফোনে এ প্রতিবেদককে জানান।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করছে। তদন্ত রিপোর্ট পেলে মাদরাসা শিক্ষাবোর্ড এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। ওখান থেকেই চুড়ান্ত সিদ্ধান্ত হবে।

বন্যায় কুমিল্লার

বন্যায় কুমিল্লার পাঁচ উপজেলায় শতাধিক ইটভাটায় ব্যাপক ক্ষতি

বন্যায় কুমিল্লার পাঁচ উপজেলায় শতাধিক ইটভাটায় ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্টার:

প্রলয়ংকরী বন্যায় কুমিল্লার পাঁচ উপজেলার শতাধিক ইটভাটায় ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার লাকসাম, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ এবং বুড়িচং উপজেলাগুলোর অধিকাংশ ইটভাটা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তবে দাউদকান্দি, মেঘনা, হোমনা, তিতাস, ব্রাহ্মণপাড়া, চান্দিনা ও মুরাদনগরের ইটভাটাগুলোর ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম বলে জানা গেছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, বুড়িচং এবং মুরাদনগর উপজেলার প্রায় ৭০-৮০টি ইটভাটার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যার কারণে এসব ভাটাগুলোর কিলনের দেওয়াল এবং জিগজ্যাগের পাইপ লাইন নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত ইটভাটাগুলো মেরামত করতে ২০-৩০ লাখ টাকা ব্যয় হতে পারে।

ইটভাটার মালিকরা জানিয়েছেন, হঠাৎ বন্যার কারণে মেশিনপত্র, মূল্যবান দলিলাদি এমনকি গাড়িগুলোও সরিয়ে নেওয়া যায়নি, ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে। এছাড়া কাজ না করিয়েও শ্রমিকদের বেতন এবং খাদ্যের ব্যবস্থা করতে হচ্ছে।

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কুমিল্লা জেলার সহ-সাংগঠনিক সম্পাদক এবং লাকসাম শাখার সভাপতি রফিকুল ইসলাম জানান, তার ব্রিক ফিল্ডে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে, চৌদ্দগ্রাম শাখার সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন জানান, তার উপজেলায় ৪০টি ব্রিক ফিল্ডের প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।

বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার জানান, এ উপজেলায় ২৪টি ইটভাটার মধ্যে ১১টির ক্ষতি হয়েছে। এসব ভাটার প্রতিটি মেশিনের মূল্য ৫ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত, ফলে আনুমানিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৫০ লাখ টাকা।

তবে, দাউদকান্দি ও মেঘনা উপজেলায় কোনো ইটভাটায় বন্যার কারণে তেমন ক্ষতি হয়নি বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব জানান, কুমিল্লায় ২৯১টি ইটভাটার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি সম্পূর্ণরূপে নেমে গেলে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ নির্ধারণ করা যাবে, এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।