Tag Archives: কুমিল্লায় ১০ হাজার পিস ইয়াবাসহ ২ পাচারকারী আটক

কুমিল্লায় ১০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আকবর হোসেন (২২) নামের একজনকে আটক করেছেন ১০ বিজিবি সদস্যরা।  এ সময় মাদক পরিবহনে ব্যবহার করা সিএনজি অটোরিক্সাটি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৯ টায় সদরের সীমান্ত পিলার ২০৮২/১১-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে গোলাবাড়ী বটতলা সিএনজি ষ্টেশন নামক স্থানে এ অভিযান পরিচালিত হয়।

আটক হওয়া মোঃ আকবর হোসেন কুুমিল্লা সদরের শাহাপুর গ্রামের মোা: শামীম মিয়ার ছেলে।

১০ বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ ইসহাকের দিক নির্দেশনায় ১০ বিজিবির বিশেষ টহলদল হাবিলদার মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর সহকারি পরিচালক মোঃ পারভেজ শামীম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

কুমিল্লায় ১০ হাজার পিস ইয়াবাসহ ২ পাচারকারী আটক

 

মাছুম কামাল:

কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের গাবতলীর করুনাপুর এলাকায় এক অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে ছত্রখীল ফাঁড়ি পুলিশ।

পুলিশি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে কোতয়ালী মডেল থানাধীন ছত্রখীল ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শাহিন কাদিরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ছত্রখীল ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শাহিন কাদির সঙ্গীয় ফোর্স নিয়ে গাবতলী এলাকার জালাল উদ্দিনের ছেলে মনির (৫০) ও মৃত বাদশা মিয়ার ছেলে রাব্বীকে (২১) আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী করে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

পরে, তাদের তথ্য অনুযায়ী বাড়ির পাশে খড়ের গাদার ভেতর থেকে আরো ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

পুলিশ জানায়, আটক আসামী জালাল উদ্দিনের ছেলে মনির (৫০) একজন ফার্নিচার ব্যবসায়ী এবং ব্যবসার আড়ালেই ইয়াবার চালান পাচারের জন্য প্রস্তুতি নিচ্ছিলছলো। তবে ইয়াবা পাচারের আগেই তাদেরকে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।