Tag Archives: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল: রোগীই যেখানে চিকিৎসার অন্তরায়!

কুমেক হাসপাতালে অক্সিজেনের অভাবে অস্ত্রোপচার বন্ধ, বন্ধ হওয়া অক্সিজেন চালু করতে লাগবে ৬৯ লাখ টাকা

মনির হোসেন:
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন না থাকায় সার্জারি, গাইনি ও অর্থোপেডিকস বিভাগে অস্ত্রোপচার চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। গত ৩০ জানুয়ারি থেকে অক্সিজেন পাইপ বিকল হলে এ সমস্যা দেখা দেয়। সেন্ট্রাল অক্সিজেন চালু করতে ৬৯ লাখ টাকা লাগবে বলে হাসপাতাল সূত্রে জানা য়ায়।

জানা যায়,১১ দিন সেন্ট্রাল অক্সিজেন বন্ধ থাকায় ছোট অক্সিজেন বোতল কিনে হাসপাতালের বিভিন্ন ওটিতে অপারেশনের কাজ করা হয়। গত ৭ জানুয়ারি একটি ছোট অস্ত্রোপচারে অক্সিজেনের কারনে এক জন রোগী মৃত্যু হওয়ার অভিযোগ পাওয়া যায়। শনিবার নারায়ণগঞ্জ থেকে অক্সিজেন না আসায় হাসপাতালে সার্জারি, গাইনি ও অর্থোপেডিকস বিভাগে অস্ত্রোপচার চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। এ কারণে জরুরি চিকিৎসা নিতে আসা অনেক রোগীকে ফিরে যেতে হয়েছে। অনেকে অস্ত্রোপচারের অপেক্ষায় হাসপাতালের শয্যায় দিন গুনছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন রোগী বলেন, শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু অক্সিজেন নেই। বাধ্য হয়ে স্বজনকে শহরের বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন। সরকারি হাসপাতালের এমন অবস্থা আগে কখনো দেখেননি। কুমিল্ল মেডিকেল কলেজের সার্জারি বিভাগের কয়েকজন ডাক্তার বলেন, অক্সিজেনের অভাবে কোনো অস্ত্রোপচার করা যাচ্ছে না। এদিকে কাজী ফেরদৌস হক নামে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী বলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালটি অসুস্থ হয়ে গেছে,মনে হচ্ছে হাসপাতালের চিকিৎসা করাতে হবে। এখানে প্রয়োজনীয় লোকবলের যেমন ঘাটতি আছে, তেমনি অতি জরুরি যন্ত্রপাতিও অকেজো হয়ে পড়ে আছে। কোনো কোনোটি চলছে ধুঁকে ধুঁকে। হাসপাতাল ঘুরে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেডিকেল কলেজের নতুন ভবনের মাটির ভু গর্ভে  পি কাস্ট পাইল ড্রাইভ করার সময় অক্সিজেন পাইপ বিকল হয়ে গেলে গত ৩০ জানুয়ারি সন্ধ্যা থেকে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি কুমিল্লা মেডিকেল কলেজের নতুন ভবনের মাটির ভু গর্ভে  পি কাস্ট পাইল ড্রাইভ করার সময় অক্সিজেন পাইপ বিকল হয়ে যায়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন পাইপ বিকল, সেবা ব্যাহত

মনির হোসেন।।
কুমিল্লা মেডিকেল কলেজের নতুন ভবনের মাটির ভূ-গর্ভে পি কাস্ট পাইল ড্রাইভ করার সময় অক্সিজেন পাইপ বিকল হয়ে যাওয়ায় বুধবার (২৩ জানুয়ারী) সন্ধ্যা থেকে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় রোগীরা হাসপাতাল ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার বিকাল থেকে হঠাৎ করেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওই হাসপাতালে বড় কোনো অস্ত্রোপচার হয়নি। অক্সিজেন না থাকায় সার্জারি, গাইনি ও অর্থোপেডিকস বিভাগে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এ কারণে জরুরি চিকিৎসা নিতে আসা অনেক রোগীকে ফিরে যেতে হয়েছে। অনেকে অস্ত্রোপচারের অপেক্ষায় হাসপাতালের শয্যায় দিন গুনছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন রোগীর আত্মীয়-স্বজন বলেন, শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু অক্সিজেন নেই। বাধ্য হয়ে স্বজনকে শহরের বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি। সরকারি হাসপাতালের এমন অবস্থা আগে কখনো দেখিনি।

এদিকে মেজবাহ উদ্দিন জাহেদ নামে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী বলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালটি অসুস্থ হয়ে গেছে,মনে হচ্ছে হাসপাতালের চিকিৎসা করাতে হবে।

কুমিল্লা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের কয়েকজন চিকিৎসকরা জানান, অক্সিজেনের অভাবে কোনো অস্ত্রোপচার করা যাচ্ছে না।

স্থানীয় সূত্র আরো জানায়, এ হাসপাতালে প্রয়োজনীয় লোকবলের যেমন ঘাটতি আছে, তেমনি অতি জরুরি যন্ত্রপাতিও অকেজো হয়ে পড়ে আছে। কোনো কোনোটি চলছে ধুঁকে ধুঁকে। হাসপাতাল ঘুরে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেডিকেল কলেজের নতুন ভবনের মাটির ভু গর্ভে পি কাস্ট পাইল ড্রাইভ করার সময় অক্সিজেন পাইপ বিকল হয়ে গেলে বুধবার সন্ধ্যা থেকে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল: রোগীই যেখানে চিকিৎসার অন্তরায়!

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেডিকেল কলেজ বৃহত্তর কুমিল্লা অঞ্চলের সাধারণ মানুষ সরকারীভাবে চিকিৎসা সেবা গ্রহনের জন্য নির্ভর করে এই মেডিকেল কলেজ হাসপাতালটির উপর। ১৯৭৯ সালের ২৮শে মে স্থাপিত কুমিল্লা মেডিকেল কলেজটি ৫শ শয্যায় উন্নীত করলেও বর্তমানে রোগীর চাপ বেড়েছে। প্রতিদিন গড়ে এক হাজারের অধিক রোগী চিকিৎসা সেবা নেয় এ হাসপাতাল থেকে। তবে প্রয়োজনীয় লোকবল ও স্থান সংকুলান না হওয়ায় চিকিৎসা সেবা প্রদান ব্যহত হচ্ছে।

সরেজমিনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে দেখা যায়, শয্যার প্রতিটিতে রোগী ও তাদের স্বজনরা অবস্থান করছেন। এছাড়াও আরো রোগী ভর্তি হওয়ার কারনে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা সেবা নিচ্ছে আরো অন্তত ৫শ জন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ৫০০ আসনের বিপরীতে রোগী ভর্তি আছে ১০৩২ জন। বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে সরকার নির্ধারিত সিট রয়েছে ২টি, হাসপাতাল কর্তৃপক্ষ লোকাল সিট বৃদ্ধি করে আর ৩টি। বুধবার হাসপাতালে এ বিভাগে রোগী ভর্তি ছিল ৩৭ জন। মহিলা মেডিসিন ওয়ার্ডে আসন সংখ্যা ৩০টি, রোগী ভর্তি আছে ১৪৭ জন। পুরুষ ওয়ার্ডে সিট ১০টি রোগী ভর্তি ৫৪ জন। কুমেক হাসপাতালের ২৬ টি ওয়ার্ডের একই চিত্র। প্রতিটি ওয়ার্ডে দুইগুন, তিনগুণ, কোন ওয়ার্ডে ৪গুণ রোগী ভর্তি রয়েছে। ৯ অক্টোবর রোগী ভর্তি ছিল ৯৯৪জন, ১০ অক্টোবর রোগী ভর্তি ছিল ১০৩২ জন। অতিরিক্ত রোগীর ফলে সেবা দিতে প্রতিদিন হিমশিম খাচ্ছে ডাক্তার, নার্স ও হাসপাতালের কর্মচারীরা। ২৫০ শয্যা নিয়ে ১৯৯২ সালে চালু হয় এ হাসপাতাল। দীর্ঘ অপেক্ষার পর ২০১৩ সালের ২০ এপ্রিল ৫০০ শয্যায় উন্নীতকরণ হয়। তবে নতুন জনবল নিয়োগ দেওয়া হয়নি।

ওয়ার্ড মাষ্টার মো: ইলিয়াস মিয়া জানান, ৫০০ শয্যার এই হাসপাতালে গড়ে এক হাজার রোগী প্রতিদিন চিকিৎসা সেবা গ্রহন করে। তবে লোকবল সংকটের কারনে তিন বেলা যথাযথ ভাবে হাসপাতালের কার্যক্রম পরিচালনা ও ভর্তি থাকা রোগীর চিকিৎসা সেবা প্রদানের জন্য অন্তত ৪৮০ জন জনবল প্রয়োজন। এখানে সরকারি ও আউটসোসিংসহ কর্মচারী আছে ১৪৭ জন ।

সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) শাহানারা আক্তার সানু জানান, সাধারণ বেড ৯৮৬ জন, পেইং বেডে৩৮, কেবিন বেডে ৪ জন মোট ১০৩২ জন রোগী ভর্তি আছে। এ দিকে নাসিং এ ৭৮টি পদ শূন্য রয়েছে। আমাদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়।

হাসপাতাল পরিচালক ডা: স্বপন কুমার অধিকারী বলেন, জনবল নিয়োগের বিষয়ে আমি কয়েক বার কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি, এখন পর্যন্ত কোন উত্তর পাইনি। বৃহত্তর কুমিল্লার সর্ববৃহৎ হাসপাতাল এটি। প্রতিদিন হাজারের বেশী রোগী ভর্তি থাকে, এখন এ হাসপাতলকে ১৫০০ শয্যায় উন্নীত করা প্রয়োজন।