Tag Archives: গাড়ি

মেসির স্ত্রীর গাড়িতে গুলি করে ২৪ লাখ টাকা ছিনতাই

ডেস্ক রিপোর্ট:

আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির স্ত্রীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা গুলি করে প্রায় সাড়ে ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

খবরে বলা হয়েছে, আর্জেন্টিনার রোজারিওতে পারিবারিক সুপারমার্কেট থেকে টাকা নিয়ে গাড়িতে করে স্থানীয় ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন মেসির স্ত্রী রোকুজ্জোর কাজিন অগাস্তিনা স্কালিয়া।

এ সময় রোজারিওর রাস্তায় পেলেগ্রিনি অ্যাভিনিউয়ে দুজন বন্দুকধারী গাড়িটি থামিয়ে প্রায় ৮ মিলিয়ন আর্জেন্টাইন পেসো বা ২২ হাজার ৫০০ ডলার ডাকাতি করে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪ লাখ ৭৯ হাজার টাকা। খবর আর্জেন্টাইন সংবাদমাধ্যম।

মার্কার খবরে বলা হয়েছে, সুপারমার্কেট থেকে ৪৫ ব্লক দূরে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা একটি সাদা রঙের গাড়িতে করে এসে গুলি ছুড়ে টাকা নিয়ে পালিয়ে যায়। তবে গুলি গাড়ির কাচভেদ করে গেলেও কেউ হতাহত হয়নি। ডাকাতির সময় মেসির স্ত্রীর সঙ্গে সুপারমার্কেটের দুজন কর্মী ছিলেন।

তাদের একজন বলেন, টাকা রাখতে আমরা সুপারমার্কেট থেকে ব্যাংকে যাচ্ছিলাম। এ সময় ডাকাতরা এসে গুলি করে আমাদের টাকা নিয়ে যায়।

এ ঘটনায় এখনো প্রতিক্রিয়া জানাননি আর্জেন্টিনার তারকা মেসি। তবে রোকুজ্জোর কাজিন মরিসিও স্কাগলিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি পোস্ট করেছেন। সেখানে সহমর্মিতা জানিয়েছেন রোকুজ্জো।

প্রসঙ্গত, গত মার্চেও একবার রোকুজ্জোদের সুপারমার্কেটে হামলা চালিয়েছিল দুষ্কৃতকারীরা। ২ মার্চ স্থানীয় সময় রাত ৩টায় রোকুজ্জোদের পরিবারের মালিকানাধীন সুপারমার্কেটে এলোপাতাড়ি গুলি ছোড়ে তারা। যদিও ওই সময় মার্কেট বন্ধ ছিল। তবে গুলি করে একটি চিরকুট রেখে যায় বাইক আরোহীরা। ওই চিরকুটে মেসিকে হত্যার হুমকি দেওয়া হয়।

১৭ দিনে সারাদেশে ১৩৭ গাড়িতে অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট:

গত ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১৭ দিনে সারাদেশে ১৫৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ১৩৭টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া রাজনৈতিক দলের কার্যালয়, পুলিশ বক্স, বাস কাউন্টারেও আগুন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।

তিনি জানান, সারাদেশে ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩০ অক্টোবর ১টি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর ৭টি, ৪ নভেম্বর ৬টি, ৫ নভেম্বর ১৩টি, ৬ নভেম্বর ১৩টি, ৭ নভেম্বর ২টি, ৮ নভেম্বর ৯টি, ৯ নভেম্বর ৭টি, ১০ নভেম্বর ২টি, ১১ নভেম্বর ৭টি, ১২ নভেম্বর ৭টি, ১৩ নভেম্বর ৭টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ কর্মকর্তা জানান, গত ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৯৪টি বাস, ৩টি মাইক্রোবাস, ২টি প্রাইভেটকার, ৮টি মোটরসাইকেল, ১৩টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১টি অ্যাম্বুলেন্স, ২টি পিকআপ, ২টি সিএনজি, ১টি নছিমন, ১টি লেগুনা, ফায়ার সার্ভিসের পানিবাহী ১টি গাড়ি, পুলিশের গাড়ি ১টি, বিএনপির ৫টি অফিস, আওয়ামী লীগের ১টি অফিস, পুলিশ বক্স ১টি, কাউন্সিলর অফিস ১টি, বিদ্যুৎ অফিস ২টি, বাস কাউন্টার ১টি এবং ২টি শোরুম, রেলওয়ে শ্রমিক অফিস ১টি, গার্মেন্টসে ১টি, সড়কে টায়ারে আগুনসহ ২টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এতে দেখা যায়, ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গড়ে দিনে ৫টি করে বাস পোড়ানো হয়েছে।

অপরদিকে দেখা গেছে, ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ঢাকা সিটি করপোরেশন এলাকায়। এছাড়া ২৫টি জেলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও ৩৯ জেলায় আগুন দেওয়ার কোনো সংবাদ পায়নি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও জানান, দেশের সব বিভাগে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করলেও সিলেট বিভাগে কোনো ঘটনা ঘটেনি। পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিটিতে ৮২টি, ঢাকা বিভাগে ৩৪টি (সিটি বাদে), চট্টগ্রাম বিভাগে ১৪টি, রাজশাহী বিভাগে ৯টি, বরিশাল বিভাগে ৬টি, রংপুর বিভাগে ৬টি, খুলনা বিভাগে ২টি, ময়মনসিংহ বিভাগে ১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এদিকে জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গাজীপুর জেলায় সবচেয়ে বেশি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গাজীপুরে ১৫টি, চট্টগ্রামে ৮টি, নারায়ণগঞ্জে ৬টি, বগুড়ায় ৫টি, মানিকগঞ্জে ৪টি, ফরিদপুরে ৪টি, লালমনিরহাটে ৪টি করে অগ্নিসংযোগের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, দিনের বেলা থেকে রাতে (সন্ধ্যা ৬টা-ভোর ৬টা) অগ্নিসংযোগের ঘটনা বেশি ঘটেছে। ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দিনে ৬১টি ও রাতে ৯৩টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আরও দেখা যায়, দুর্বৃত্তদের দেওয়া আগুন নেভাতে গিয়ে সারাদেশে ৫ জন আহত হয়েছেন (ফায়ার সার্ভিসের ২ সদস্য ও ৩ জন সাধারণ নাগরিক)। তবে কারও মৃত্যু হয়নি। আহতদের মধ্যে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা ও একজন চালক রয়েছেন। ২৮ অক্টোবর রাজধানীর শাহজাহানপুরে অগ্নিনির্বাপণ করার সময় উচ্ছৃঙ্খল জনতার মারধরের শিকার হোন। এসময় ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

চৌদ্দগ্রামে গাড়িভর্তি ৩২ কেজি গাঁজা উদ্ধার

চৌদ্দগ্রামে গাড়িভর্তি ৩২ কেজি গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে জীপ গাড়ি ভর্তি ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। ১৬ সেপ্টেম্বর জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই দিবাকর রায়, এএসআই সজীব বড়ুয়া ও সংগীয় ফোর্স ডিউটি করাকালিন সময়ে চৌদ্দগ্রামের নানকরা এলাকার ঢাকা-টু-চট্টগ্রাম গামী মহাসড়কের পূর্ব পাশে একটি জীপ গাড়ীতে ২টি প্লাষ্টিকের বস্তা উঠাতে দেখে সন্দেহ হয়।

তাৎক্ষনিক উক্ত গাড়ীর নিকট যাওয়া মাত্রই ডিবি পুলিশ হিসেবে চিনতে পেরে গাড়ীর অজ্ঞাতনামা চালক ঢাকা মেট্রো-ঘ-১১-৪৩৫৩ রেজিঃ নাম্বারের লাল খয়েরী রংয়ের পুরাতন জীপ গাড়ীটি দ্রুত গতিতে চট্টগ্রাম অভিমুখে যেতে থাকে।

পরবর্তীতে উক্ত গাড়ীর পিছু ধাওয়া করলে একপর্যায়ে অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপোয়ারা গতিতে চট্টগ্রাম-ঢাকা গামী মহাসড়কে যাওয়ার (চিওড়া পুরাতন রাস্তার মাথা) রাস্তায় মেসার্স খন্দকার ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি উল্টে যায়।

একপর্যায়ে গাড়ির অজ্ঞাতানাম চালক সহ অজ্ঞাতনামা ৩ জন সুকৌশলে গাড়ী থেকে নেমে পালিয়ে যায়। তাৎক্ষণিক আশেপাশে হতে আগত উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় অজ্ঞাতনামা আসামীদের বহনকৃত ফেলে যাওয়া ঢাকা মেট্রো-ঘ-১১-৪৩৫৩ রেজিঃ নম্বরের জীপ গাড়ীটি তল্লাশী করে গাড়ীর ভিতরে পিছনের সিটের উপর ৩২ কেজি গাঁজা এবং চালকের পাশের সিটের উপর হতে একটি অপেশাদার মোটর ড্রাইভিং লাইসেন্স কার্ড, একটি ভিভো ওয়াই ২২ মডেলের মোবাইল ফোন, একটি ভিভো ওয়াই৩৩এস মডেলের মোবাইল ফোন পেয়ে উদ্ধারপূর্বক মাদক পরিবহনে ব্যবহৃত একটি লাল খয়েরী রংয়ের পুরাতন জীপ গাড়ি, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ঘ-১১-৪৩৫৩ ১৬/০৯/২০২৩ খ্রিঃ জব্দ তালিকা মূলে জব্দ করেন।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা নং-২৫ ।

আটক ভুয়া ডিআইজি লাকসামের আজাদ অর্থ,গাড়ি,এমনকি অন্যের বউ পর্যন্ত হাতিয়ে নিয়েছে

স্টাফ রিপোর্টারঃ

ডিআইজি-এসপির পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ফখরুদ্দিন মোহাম্মদ আজাদ নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।

সোমবার তাকে ঢাকার খিলগাও থেকে আটক করে পুলিশ। এসময় তার সহযোগী ও গাড়ি চালক রুবেলকে আটক করা হয় এবং প্রতারকের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ।

আজ সকালে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। পুলিশ সুপার জানান, ফখরুদ্দিন মোহাম্মদ আজাদ দীর্ঘদিন যাবত ডিআইজি, এসপিসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারনা করে আসছিলো।

এপর্যন্ত অন্তত ১১ জন তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগ করেছে। এই প্রেক্ষিতে কুমিল্লা জেলা পুলিশ তাকে আটক করে। পুলিশের পরিচয় দিয়ে পুলিশে চাকরি দেয়া ও বদলিসহ নানান কাজ করে দেবার প্রতিশ্রুতিতে এসব টাকা নেয় ফখরুদ্দিন। ব্যক্তি ও পরিবেশ বিবেচনায় কখনো ডিআইজি , কখনো এসপির পরিচয় দেয় সে। ১৯৯১ সালে ফখরুদ্দিন সাব-ইন্সপেক্টে হিসেবে যোগ দিলেও ঘুষ গ্রহনের অভিযোগে সে চাকরিচ্যুত হয়। ২০০০ সালে ডিবি পুলিশের পরিচয়ে ছিনতাইকালেও গ্রেফতার হয়। ছাড়া পেয়ে সে আবারো প্রতারণা কর্মকান্ড চালায়। তার বিরুদ্ধে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রতারক ফখরুদ্দিন কুমিল্লার লাকসাম উপজেলার বাকুই গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। পুলিশের অভিযানে ফখরুদ্দিনের খিলগাওয়ের বাসা থেকে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তার পোষাক পরিহিত ছবি, ব্যবহৃত ভুয়া সিল-অফিসিয়াল ডকুমেন্ট উদ্ধার করেছে পুলিশ।