Tag Archives: চান্দিনায় ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদের ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত

চান্দিনায় ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদের পৌর কমিটি গঠন

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদ নামে একটি অরাজনৈতিক সংগঠনের পৌর কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে ওই কমিটি গঠন করা হয়।

এতে মাওলানা গোলাম মোস্তফা কাসেমিকে সভাপতি, মাওলানা জাকির সালেহ আরমানীকে সাধারণ সম্পাদক, মাওলানা মফিজুল ইসলাম ফরিদীকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা জোবায়ের খাঁন ফরাজীকে অর্থসম্পাদক ও মাওলানা মো. সফিকুল ইসলামকে প্রচার সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও মাওলানা আবুল কালাম কাসেমি, মাওলানা খায়রুল ইসলাম ফরাজীকে সিনিয়র সহ-সভাপতি, মুফতি হোসাইন আহমেদকে যুগ্ম-সাধারণ সম্পাদক, মাওলানা শফিকুল ইসলামকে দপ্তর সম্পাদক ও মুফতি সাদিক মাহমুদ বিন নূরীকে ফতুয়া ও দাওয়া বিভাগীয় সম্পাদক প্রধান করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তৃতা দেন, ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা শাহ ইলিয়াস সিদ্দিকী পীর বদরপুরী, বিশেষ অতিথির বক্তৃতা করেন দেন, মাওলানা আনোয়ার হোসেন জাফরী। অনুষ্ঠানে মুফতি হোসাইন আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা দেন, আশরা মাদ্রাসার মুহতামিম মুফতি ইয়াহ ইয়া রাশেদ, মাওলানা সিদ্দিকুর রহমান খাঁন, মাওলানা আনোয়ার হোসাইন প্রমুখ।

সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করে আসছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা ধরে রাখতে চায় তারা।

চান্দিনায় ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদের ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত

চান্দিনা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদের উদ্যোগে ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন- ঢাকার জামিয়া তা’লিমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী।

সম্মেলনে চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা থানা অফিসার ইনচার্জ মো. আবুল ফয়সল, আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী পীর বদরপুর, কুমিল্লা, জাতীয় ওয়াজিন পরিষদ এর মহাসচিব আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ, চান্দিনা বাইতুস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলায় খাইরুল ইসলাম ফরাজী, শিক্ষা সচিব মাওলানা মফিজুল ইসলাম ফরিদী, বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম বিভাগীয় শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা অধ্যাপক রাশেদুল ইসলাম রহমতপুরী, চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদ চান্দিনা থানা সিনিয়র সহ-সভাপতি মুফতি সাদিক মাহমুদ বিন নুরী, সাধারণ সম্পাদক মাওলানা জাকির ছালেহ, জাতীয় ওলামা ও আইম্মা পরিষদ চান্দিনা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম কাসেমী, হাফেজ মাওলানা কারী সাইদুল ইসলাম আসাদ, সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক হাজী মো. মনির হোসেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদ অর্থ সম্পাদক মাওলানা জোবায়ের খান ফরাজী, মো. মারুফ জাহান রনি, মো.ওমর ফারুক, মো. মুখতার হোসেন প্রমুখ।