Tag Archives: চৌদ্দগ্রামে

চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায়

চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু

চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেল এর ধাক্কায় মাওলানা জয়নাল আবদীন ওরপে ছোট হুজুর (৫৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

নিহত স্কুল শিক্ষক মাওলানা জয়নাল আবদীন জগন্নাথদীঘি ইউনিয়ন মধ্যম সাহাপুর গ্রামের মৃত মাওলানা আব্দুর রহমানের ছেলে। তিনি সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

রবিবার (১৩ই অক্টোবর) সন্ধ্যায় উপজেলা জগন্নাথদিঘী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফকির বাজার রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেন নিহতের ভাগিনা আব্দুল জব্বার বলেন, আমরা সাহাপুর গ্রামে মাদ্রাসা মসজিদে একসাথে মাগরিবের নামাজ আদায় করে ফকির বাজার পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে রাস্তা পার হওয়ার সময় দক্ষিণ দিক থেকে বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল এসে মাওলানা জয়নাল আবদীনকে সজোরে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে। এ সময় জয়নাল আবদিনের মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।

স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত মাওলানা জয়নাল আবদীনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রিফাতুল হক তাসবি জানান, গুরুতর আহত স্কুল শিক্ষক মাওলানা জয়নাল আবদীন কে হাসপাতালে আনার পূর্বেই পথে তার মৃত্যু হয়েছে ।

চৌদ্দগ্রাম মিয়াবাজার ফাড়ি থানার উপ পরিদর্শক নজরুল ইসলাম জানান লোক মারফত দুর্ঘটনার খবর শুনেছি।

চৌদ্দগ্রামে কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে

চৌদ্দগ্রামে কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ

চৌদ্দগ্রামে কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে খিরনশাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের শুভ উদ্ভোধন উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল কাজী জাফর আহম্মদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার (চৌদ্দগ্রাম) মেজর মাহিন, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,কে,এম আক্তারুজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন।

বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাজী মাছুম বিল্লাহ সিদ্দীকি’র সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, খিরনশাল কাজী জাফর আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান, মুন্সীরহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী হাফেজ বদিউল আলম, খিরনশাল ফাযিল মাদ্রাসার বাংলা প্রভাষক মোঃ শাহজাহান, এসোসিয়েশনের শিক্ষক শাহিন পাটোয়ারী, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল হালিম ভূঁইয়া, সামাজিক ব্যক্তিত্ব সাংবাদিক হাসান মুহা: জহির, সাংবাদিক বেলাল হোসাইন, কামাল হোসেন, মাষ্টার ইউসুফ, ইউনিয়ন জামায়াত নেতা শাখাওয়াত হোসেন শামিম, জামায়াত নেতা আলমগীর হোসেন, কামরুল ইসলাম, এসোসিয়েশনের উপদেষ্টা ওমর ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে মোঃ শাহীনকে সভাপতি ও সাজ্জাদুর রহমান রবিনকে সাধারন সম্পাদক করে খিরনশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ১৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

চৌদ্দগ্রামে পূজামণ্ডপের নিরাপত্তা

চৌদ্দগ্রামে পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে সেনাবাহিনী

চৌদ্দগ্রামে পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগামে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা দেখতে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন সেনাবাহিনী।

বুধবার (০৯ অক্টোবর) বিকেলে উপজেলার বরদৈন সার্বজনিন কালীমন্দির পূজামন্ডপ পরিদর্শন করেন কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি, কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরের উপ-অধিনায়ক মেজর মাহিন আলম, চৌদ্দগ্রাম ক্যাম্প কমান্ডার রিফাত তারেক মজুমদার।

অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি বলেন, সকল ধর্মই শান্তির ধর্ম। কোন ধর্মই অশান্তির বার্তা দেয় না। হিন্দু-মুসলমান, বৌদ্দ-খ্রিষ্টান সকলে মিলে যাতে এ অনুষ্ঠান আনন্দের মধ্য দিয়ে গ্রহণ করে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মাস্টার অনিল চন্দ্র দেবনাথ, বরদ্দৈন সার্বজনীন কালী মন্দিরের সভাপতি দুলাল কর্মকার,  সাধারণ সম্পাদক শ্রী বলরাম কর্মকার, সহ সাধারণ সম্পাদক তনু কর্মকার, কোষাধ্যক্ষ দীপন্দ্র কর্মকার, সহকারী কোষাধ্যক্ষ পার্থ কর্মকার,,পূজামন্ডপের সদস্য শীপন কর্মকার, রাজীব কর্মকার, শুভ কর্মকার, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্নয়ক তৈয়বুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সমন্নয়ক মামুন মজুমদার প্রমুখ।

১০ম গ্রেডের দাবীতে

১০ম গ্রেডের দাবীতে চৌদ্দগ্রামে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন

১০ম গ্রেডের দাবীতে চৌদ্দগ্রামে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : 

সহকারি শিক্ষকদের বেতন ভাতা ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবীতে মানববন্ধন করেছে চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

সোমবার (০৭ অক্টোবর) বিকেলে উপজেলার দোয়েল চত্বরের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে তারা এই মানববন্ধন কর্মসুচী পালন করে।

বক্তারা ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে অর্ন্তবতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী  ড. মোহাম্মদ ইউনুস এর  প্রতি আহ্বান জানান। এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত  কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শ শিক্ষক শিক্ষিকা ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক মোস্তাফিজ, মিজানুর রহমান, খায়রুল ইসলাম, হুয়ায়ুন কবির, কাজি জহিরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে শিক্ষক নেতারা জানান, তাদের বেতন ভাতা দশম গ্রেডে উন্নীত করার দাবী সম্বলিত একটি স্মারক লিপি উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে ও প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর প্রদান করা হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে নিরাপত্তা

দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে নিরাপত্তা দেবে বিজিবি: চৌদ্দগ্রামে কর্নেল রেজাউল কবির

দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে নিরাপত্তা দেবে বিজিবি: চৌদ্দগ্রামে কর্নেল রেজাউল কবির

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার বিষয়টি তদারকি করতে শনিবার বিকালে পরিদর্শন করেন বিজিবির কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল মো, রেজাউল কবির।

কুমিল্লার সেক্টর কমান্ডার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্নেল মো. রেজাউল কবির বলেন, শারদীর দুর্গাপূজার যেন উৎকণ্ঠায় পরিণত না হয়, সেই বিষয়ে এবার বিজিবি কঠোর নিরাপত্তায় থাকবে। সাম্প্রদায়িক দাঙ্গা ঠেকাতে বিজিবি বর্ডারের নিরাপত্তার পাশাপাশি মাঠ পর্যায়েও কঠোর নিরাপত্তা দিবে। তাছাড়া কুমিল্লায় এবার সীমান্ত এলাকাগুলোতে ১২২টি পূজামণ্ডপে ৮২ প্লাটুন বিজিবি পূজায় নিরাপত্তা দিতে নিয়োজিত থাকবে।

এ সময় সেক্টর কমান্ডার সকল ধর্মাবলম্বীদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়ানো গুজবে কান না দেওয়ারও আহবান জানান৷ আপনারা সে বিষয়গুলোতে সতর্ক থাকবেন৷

পূজাকে কেন্দ্র করে সীমান্তে মাদক চোরাচালান বৃদ্ধির বিষয়ে সেক্টর কমান্ডার বলেন, মাদক চোরাচালানোর বিষয়ে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে থাকে। তবে পূজাকে ঘিরে আরো বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা ব্যাটেলিয়ন ১০ বিজিবি কুমিল্লার অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন, উপ-অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি, সহকারি পরিচালক মো. ইমাম হোসেন, চৌদ্দগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রমোদ রঞ্জন চক্রবর্তীসহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে

চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে মোঃ সানজিদ(১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামের মোঃ খালেদ হোসেনের ছেলে।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় গুণবতী রেলষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানজিদ গুণবতী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে ও নিহতের ফুফা গুনবতী হাইস্কুলের শিক্ষক মো: মিলন জানান, শুক্রবার বেলা এগারটায় মো: সানজিদ কর্তাম গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে গুণবতী বাজার থেকে পরোটা কিনে তাঁর ফুফুর বাড়িতে যাচ্ছিল।

এসময় চট্রগ্রামগামী সাগরিকা এক্সপ্রেসের একটি ট্রেন গুনবতী স্টেশনে দাড়িয়ে থাকতে দেখে রেলওয়ে পার হওয়ায় চেস্টা করে। গুণবতী রেলষ্টেশন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের দ্রুতগতির একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সানজিদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ আলম বলেন, ‘সংবাদ কর্মীদের মাধ্যমে ঘটনাটি জেনেছি। বিস্তারিত জানতে গুণবতী রেলওয়ের সাথে কথা বলে ফোর্স পাঠাচ্ছি’।

চৌদ্দগ্রামে দুর্নীতির অভিযোগে

চৌদ্দগ্রামে দুর্নীতির অভিযোগে মাদ্রাসা সুপারের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

চৌদ্দগ্রাম দুর্নীতির অভিযোগে মাদরাসা সুপারের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

শিক্ষকদের টাকা আত্নসাৎ, মাদ্রাসার টাকা আত্নসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে সুপারের শাস্তির দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে সংবাদ সম্মেলন করেছে শ্রীপুর বায়তুশ শরফ লহরী জব্বারিয়া দাখিল মাদরাসার অভিভাবক ও সাবেক পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

রোববার সকালে মাদ্রাসা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সাবেক সভাপতি এমদাদুল হক শাহী।

লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ২০০৭ সালের ২ ডিসেম্বর মাদ্রাসার সুপার মাওলানা আবুল কাছেম প্রায় ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বহিস্কৃত হয়েছিলেন। বহিস্কার প্রতিরোধ করতে তিনি ২০১০ সালের ৩০ মে স্বেচ্ছায় পদত্যাগ করেন। ছলছাতুরির আশ্রয় ধরে আবুল কাছেম বহিস্কারের আদেশ ও পদত্যাগপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে একটি মামলা দায়ের করেন। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদ্রাসার তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম ২০১০ সালের ২৪ জানুয়ারি আবুল কাছেমের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির রিপোর্টে তিনি দোষী সাব্যস্ত হওয়ায় তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়।

মাদ্রাসা সূত্রে আরও জানা গেছে, মাওলানা আবুল কাছেম ১৯৮৭ সালের পহেলা জানুয়ারি থেকে মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্বপ্রাপ্তকালে তিনি শিক্ষক-কর্মচারিদের অনুদানের ১ লাখ ৫৯ হাজার টাকা, পরীক্ষার ফি বাবদ ৬ লাখ ১৩ হাজার ৪২৭ টাকা, ২০০৭ সালে টিউশন ফি বাবদ ১ লাখ ৫৯ হাজার ৯৯০ টাকা, এলাকাবাসীর অনুদানের ৭০ হাজার টাকা, নির্বাচনী পরীক্ষার ফি ৫৪ হাজার ৮৪০ টাকা, শিক্ষার্থীদের ফরম পূরণের ১ লাখ ১৯ হাজার ৯৪৫ টাকা, গণ্যমান্য ব্যক্তিদের থেকে দানকৃত ৪ লাখ ৪৩ হাজার ৮২০ টাকা, মাদরাসা শিক্ষকদের ভবিষ্যত তহবিল থেকে ১২ হাজার টাকা, আরও একটি অনুদানের ১৩ হাজার টাকা, মাদরাসার এফডিআরের ১৪ হাজার ২৫৯ টাকাসহ ১৬ লাখ ৯০ হাজার ২৮১ টাকা আত্মসাতের ঘটনায় মাদরাসার বর্তমান ভারপ্রাপ্ত সুপার আ.ক.ম ইব্রাহিম ভুঁইয়া ২০১২ সালের ৬ আগস্ট কুমিল্লার আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলাটি ২০১৩ সালে তদন্ত করে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সামছুদ্দিন অভিযোগপত্র প্রদান করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলম, মাদরাসার ভারপ্রাপ্ত সুপার আবু তাহের, পরিচালনা কমিটির সাবেক সদস্য মাওলানা আবুল হাশেম, এয়াকুব শরীফ, দাতা সদস্য শফিকুর রহমান মজুমদার, স্থানীয় আবু তাহের, মোঃ মিঠু, আবদুল বারিক, শাহজাহান, মারুফ হোসেন, মাঈন উদ্দিন, কাজী আবদুল কাদের, আবদুল হামিদ, আবাদ মিয়া, তিতা মিয়া, ছিদ্দিকুর রহমান প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে বরখাস্তকৃত মাদরাসা সুপারের শাস্তির দাবি করেন মাদরাসার শিক্ষার্থীরা।

চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর অভিযানে

চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমান অস্ত্র সহ যুবলীগ নেতা গ্রেফতার

চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমান অস্ত্র সহ যুবলীগ নেতা গ্রেফতার

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ জালাল উদ্দিন প্রকাশ সজিব (৪১) নামে এক যুবককে গ্রেফতার করেছে। তিনি উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিংগুলা মুন্সি বাড়ির আবদুল হাইয়ের ছেলে।

তথ্যটি শুক্রবার বিকালে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.টি.এম. আক্তার উজ জামান। গ্রেফতারকৃত সজিব যুবলীগের রাজনীতির সাথে জড়িত।

চৌদ্দগ্রাম সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্পের কমান্ডার মেজর মাহিনের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জালাল উদ্দিন প্রকাশ সজিবের বাড়িতে অভিযান চালায়।

এ সময়ে যৌথ বাহিনী তাকে আটক করলে স্বীকারউক্তি মোতাবেক সজিবের গোয়াল ঘর থেকে একটি দেশীয় তৈরী পাইপগান, দুটি দেশীয় তৈরী এক নলা বন্দুক, শর্টগানের কার্তুজ ২টি, রাবার কার্তুজ একটি, একটি বড় কাটার, ৫টি দেশীয় দা, দামা, ছুরি, একটি পিস্তলের ম্যাগাজিন, এয়ারগানের ১৩৬টি কার্তুজ, ৩০টি ফয়েল পেপার ও ৭ ৫০ গ্রাম বিভিন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। তাকে চৌদ্দগ্রাম থানায় সোর্পদ করেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.টি.এম. আক্তার উজ জামান বলেন, বিপুল পরিমাণের অস্ত্রসহ যৌথবাহিনী জালাল উদ্দিন প্রকাশ সজিব নামে এক যুবককে গ্রেফতার করে থানায় সোর্পদ করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিভিন্ন অনিয়মের অভিযোগে বহিস্কৃত

বিভিন্ন অনিয়মের অভিযোগে বহিস্কৃত চৌদ্দগ্রামে ওলামালীগ নেতার নেতৃত্বে মাদরাসা দখলের চেষ্টা!

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ওলামালীগ নেতা মাওলানা আবুল কাছেমের নেতৃত্বে একটি মাদরাসা দখলের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে রোববার শ্রীপুর ইউনিয়নের লহরী বায়তুশ শরফ মাদরাসা এলাকায়। মাওলানা আবুল কাছেম ওই ইউনিয়নের আওয়ামী ওলামা লীগের সভাপতি।

মাদরাসা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২ ডিসেম্বর মাদরাসার সুপার মাওলানা আবুল কাছেম প্রায় ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বহিস্কৃত হয়েছিলেন। বহিস্কার প্রতিরোধ করতে তিনি ২০১০ সালের ৩০ মে স্বেচ্ছায় পদত্যাগ করেন। ছলছাতুরির আশ্রয় ধরে আবুল কাছেম বহিস্কারের আদেশ ও পদত্যাগপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে একটি মামলা দায়ের করেন। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদরাসার তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম ২০১০ সালের ২৪ জানুয়ারি আবুল কাছেমের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির রিপোর্টে তিনি দোষী সাব্যস্ত হওয়ায় তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়।

মাদরাসা সূত্রে আরও জানা গেছে, মাওলানা আবুল কাছেম ১৯৮৭ সালের পহেলা জানুয়ারি থেকে মাদরাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্বপ্রাপ্তকালে তিনি শিক্ষক-কর্মচারিদের অনুদানের ১ লাখ ৫৯ হাজার টাকা, পরীক্ষার ফি বাবদ ৬ লাখ ১৩ হাজার ৪২৭ টাকা, ২০০৭ সালে টিউশন ফি বাবদ ১ লাখ ৫৯ হাজার ৯৯০ টাকা, এলাকাবাসীর অনুদানের ৭০ হাজার টাকা, নির্বাচনী পরীক্ষার ফি ৫৪ হাজার ৮৪০ টাকা, শিক্ষার্থীদের ফরম পূরণের ১ লাখ ১৯ হাজার ৯৪৫ টাকা, গণ্যমান্য ব্যক্তিদের থেকে দানকৃত ৪ লাখ ৪৩ হাজার ৮২০ টাকা, মাদরাসা শিক্ষকদের ভবিষ্যত তহবিল থেকে ১২ হাজার টাকা, আরও একটি অনুদানের ১৩ হাজার টাকা, মাদরাসার এফডিআরের ১৪ হাজার ২৫৯ টাকাসহ ১৬ লাখ ৯০ হাজার ২৮১ টাকা আত্মসাতের ঘটনায় মাদরাসার বর্তমান ভারপ্রাপ্ত সুপার আ.ক.ম ইব্রাহিম ভুঁইয়া ২০১২ সালের ৬ আগস্ট কুমিল্লার আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি ২০১৩ সালে তদন্ত করে তৎকালীন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সামছুদ্দিন একটি অভিযোগপত্র প্রদান করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

অপরদিকে সুপার মাওলানা আবুল কাছেম উচ্চতর আদালত থেকে তাকে বরখাস্ত এবং তার পদত্যাগপত্র অবৈধ বলে রায় পায়। রায়ের বিরুদ্ধে মাদরাসা কর্তৃপক্ষ চলতি বছরের ১১ জুন সুপ্রীমকোর্টে আপিল করে। আপিল তথ্যটি গোপন রেখেই মাওলানা আবুল কাছেম তাকে আ’লীগ সরকারের আমলে হয়রানী করছে অজুহাত দেখিয়ে সোমবারে শসস্ত্র বাহিনী নিয়ে মাদরাসা দখলের চেষ্টা করলে এলাকাবাসী তা প্রতিরোধ করে।

মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুল হক শাহী বলেন, মাদরাসার তৎকালিন মাওলানা আবুল কাছেম দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তখনকার মাদরাসার সভাপতি মীর খায়রুল আলম তাকে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করেন। দীর্ঘ তদন্তে তিনি দোষী সাব্যস্ত হওয়ায় তাকে স্থায়ীভাবে বরখাস্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরই মধ্যে ২০১০ সালে মাওলানা আবুল কাছেম পারিবারিক সমস্যা দেখিয়ে সুপার পদ থেকে পদত্যাগ করেন। স্বেচ্ছায় পদত্যাগ করেও তিনি পদত্যাগ এবং বরখাস্তের আদেশের বিরুদ্ধে তিনি আদালতে মামলা দায়ের করেন।

এছাড়াও মাদরাসার ভারপ্রাপ্ত সুপার ইব্রাহিম ভুঁইয়া মাওলানা আবুল কাছেমের প্রায় ১৭ লাখ টাকা দুর্নীতির অভিযোগে আদালতে আরও একটি মামলা দায়ের করেন। দুইটি মামলাই উচ্চতর আদালতে বিচারাধীন রয়েছে। মামলা দুইটি বিচারাধীন থাকা স্বত্তেও আবুল কাছেম শসস্ত্র বাহিনী নিয়ে সোমবার মাদরাসাটি দখলের চেষ্টা করে। যা এলাকাবাসী প্রতিরোধ করে।

তিনি আরও বলেন, আবুল কাছেম ওলামা লীগের পদে থাকলেও ৫ই আগষ্টের পটপরিবর্তনের পরে জামায়াতের বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণ করছেন। পদ দখলে ধর্ণা দিচ্ছেন বিএনপি জামায়াতের নেতাকর্মীদের নিকট।

এমদাদুল হক শাহী আরও বলেন, সুপার আবুল কাছেম এ ১৭ বছর ধরে ওলামালীগের শ্রীপুর ইউনিয়ন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাকে আ’লীগ সরকারের আমলে কেউ হয়রানী করেনি।

অভিযুক্ত মাওলানা কাছেম বলেন, ‘মাদরাসাটি আমার পৈত্রিক সম্পত্তির উপর অবস্থিত। আমাকে অন্যায়ভাবে বহিস্কার করা হয়েছে। আমি আদালতের রায় পাওয়ার পরে দায়িত্ব গ্রহন করতে মাদরাসায় গিয়েছি’।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘আবুল কাছেমের পক্ষ থেকে একটি আবেদন পেয়েছি। তবে এ ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করি নাই’।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায়

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার আনুমানিক তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় ঢাকাগামী কাভাডভ্যান সড়কের পাশে দাড়িয়ে থাকা সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলো কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মাংস বিক্রেতা জাহাঙ্গীর মিয়ার ছেলে সিএনজি চালক রাশেদ খান (২৭) এবং চট্টগ্রামের বাইজিদ খান থানার ওয়াজদিয়া মাদ্রাসা সংলগ্ন পূর্ব শহিদ নগর গ্রামের মৃত কাশেম সওদাগরের জামাতা মোঃ ইব্রাহিম।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইব্রাহিম ব্যবসায়ীক কাজে মাসে কয়েকবার কুমিল্লায় আসে। শুক্রবার দুপুরে সুয়াগঞ্জ থেকে মিয়াবাজার আসার পথে দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।

মিয়াবাজার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ রইস উদ্দিন জানান শুক্রবার আনুমানিক তিনটায় চট্টগ্রাম থেকে ঢাকা গামী একটি কাভার্ড ভ্যান মিয়া বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা সিএনজির পিছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সাথে সাথে আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা নিয়ে যাওয়ায় নিহতদের নাম পরিচয় আমরা এখনো পাইনি।