১০ম গ্রেডের দাবীতে চৌদ্দগ্রামে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন
১০ম গ্রেডের দাবীতে চৌদ্দগ্রামে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন
সহকারি শিক্ষকদের বেতন ভাতা ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবীতে মানববন্ধন করেছে চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
সোমবার (০৭ অক্টোবর) বিকেলে উপজেলার দোয়েল চত্বরের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে তারা এই মানববন্ধন কর্মসুচী পালন করে।
বক্তারা ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে অর্ন্তবতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনুস এর প্রতি আহ্বান জানান। এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শ শিক্ষক শিক্ষিকা ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক মোস্তাফিজ, মিজানুর রহমান, খায়রুল ইসলাম, হুয়ায়ুন কবির, কাজি জহিরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে শিক্ষক নেতারা জানান, তাদের বেতন ভাতা দশম গ্রেডে উন্নীত করার দাবী সম্বলিত একটি স্মারক লিপি উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে ও প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর প্রদান করা হয়েছে।