Tag Archives: জরিমানা

কুমিল্লায় জিলাপী‌তে ক্ষ‌তিকারক কাপ‌ড়ের রং ব্যবহার, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় জিলাপী‌তে ক্ষ‌তিকারক কাপ‌ড়ের রং ব্যবহারের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল সা‌ড়ে ১০টা থে‌কে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর গোয়ালপ‌ট্টি এলাকায় এই তদারক‌ি অ‌ভিযা‌ন প‌রিচালনা করা হয়।

এ সময় জিলাপী‌তে ক্ষ‌তিকারক রং ব‌্যবহার করায় মেসার্স বিস‌মিল্লাহ সুইটস‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১৭ কে‌জি রং মি‌শ্রিত জিলাপী, ৩০ কেজি রং‌মি‌শ্রিত চি‌নির সিরা ও ১০০ গ্রাম রং জব্দ ক‌রে ধ্বংস করা হ‌য়। একই অ‌ভি‌যো‌গে রামকৃষ্ণ ভাণ্ডার‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১০ কে‌জি রং মি‌শ্রিত চি‌নির সিরা ও ১০০ গ্রাম রং জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

অ‌ভিযা‌নে দু‌টি প্রতিষ্ঠা‌নের মা‌লিক স্বীকার ক‌রেন যে, ক্রেতা‌দের আকৃষ্ট কর‌তে অল্প ক‌রে রং মেশান। চকবাজা‌রের বি‌ভিন্ন দোকান থে‌কে অল্প দা‌মে এগু‌লো কি‌নে আ‌নেন। এখন থে‌কে আর ব‌্যবহার কর‌বেন না ব‌লে অঙ্গীকার ক‌রেন। ‌

এসময় সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে পরিচা‌লিত এ অ‌ভিযা‌নে কু‌সিক স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর মোহাম্মদ মেছবাহ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

কুমিল্লায় পরিমাপক য‌ন্ত্রের ওপর বৈদ‌্যু‌তিক ফ‌্যান লা‌গি‌য়ে ওজনে কারসাজি, জরিমানা

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল:

কুমিল্লায় পরিমাপক য‌ন্ত্রের ওপর বৈদ‌্যু‌তিক ফ‌্যান লা‌গি‌য়ে ওজনে কারসাজি করাসহ বিভিন্ন অপরাধে চার দোকানদারকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২০ আগষ্ট) নগরীর টমছম ব্রিজ এলাকায় ডিম, মুরগী ও মা‌ছের দোকা‌নে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লা।

জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লার সহকারী প‌রিচালক মো. আছাদুল ইসলাম বলেন, অভিযানে দোকানের মধ্যে দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা না রে‌খে ই‌চ্ছেমত দা‌মে মুরগী বি‌ক্রি করায় ইনসাফ ব্রয়লার হাউজ‌কে ২ হাজার ও মোতা‌লে‌বের মুরগীর দোকান‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এসময় অনু‌মোদনহীন প‌রিমাপক য‌ন্ত্রের ওপর বৈদ‌্যু‌তিক ফ‌্যান লা‌গি‌য়ে কৌশ‌লে প‌রিমা‌পে‌ কম দেওয়ায় রাত্রী ব্রয়লার হাউজ‌কে চার হাজার ও রবিউলের মুরগী দোকানকে দুই হাজার টাকা জ‌রিমানা করা হয়। প‌রিমাপক যন্ত্র জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

অন‌্যদি‌কে চিং‌ড়ি‌ মাছে ক্ষ‌তিকারক জে‌লি মি‌শি‌য়ে বি‌ক্রির অ‌ভি‌যো‌গে বিন্দু মিয়ার মা‌ছের দোকান‌কে তিন হাজার টাকা জ‌রিমানা ও তিন কে‌জি জে‌লি‌ মি‌শ্রিত চিং‌ড়ি জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ‌্য প‌রিদর্শক এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম। উ‌ল্লেখ্য, ডি‌মের হা‌লি ৩৬ থে‌কে ৩৮ টাকা ধরে বি‌ক্রি হ‌তে দেখা যায়।

কুমিল্লার বুড়িচংয়ে ৭ রাইস মিলকে ৫ লাখ ১০ হাজার টাকা জরিমানা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বুড়িচংয়ে পরিবেশ দূষণের অভিযোগে ৭ রাইস মিলকে ৫ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার পারুয়ারা এলাকায় বেশ কয়েকটি রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়।

এতে পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় পরিবেশের ছাড়পত্রবিহীন কার্যক্রম পরিচালনা করা, খোলা স্থানে ছাইসহ অন্যান্য বর্জ্য অপসারণ করা, ৭০ ফুটের কম উচ্চতার চিমনি দ্বারা ধোঁয়া অপসারণ করা, অপরিচ্ছন্ন পরিবেশ, বর্জ্য দ্বারা খাল দূষণসহ ইত্যাদি অপরাধে ইয়াসিন এগ্রো ফুড ইন্ডাস্ট্রিকে ১ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়।

গ্রাম বাংলা এগ্রো ফুড ইন্ডাস্ট্রিকে ৫০ হাজার টাকা, আল মদিনা অটো রাইস মিলকে ১ লাখ টাকা জরিমানা এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। মক্কা অটো রাইস মিলকে ২০ হাজার টাকা, বিসমিল্লাহ অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা, হাশিয়া অটো রাইস মিলকে ৪০ হাজার টাকা এবং হাজী আবদুল বারেক অটো রাইস মিলকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক শওকত আরা কলি।

কুমিল্লায় তেল প‌রিমা‌পে কারচুপি করায় ২ ফি‌লিং স্টেশনকে জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বিভিন্ন এলাকায় তেল প‌রিমা‌পে কারচুপি করায় দুই ফি‌লিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র।

কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লা বিএস‌টিআই অ‌ফি‌সের সহায়তায় রবিবার (৭ আগষ্ট) দুপুরে পদুয়ার বাজার, আ‌লেখারচর ও কালাকচুয়া বিশ্ব‌রোড এলাকার ফি‌লিং স্টেশনগু‌লো‌তে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র কু‌মিল্লার সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম।

তিনি জানান, অ‌ভিযা‌নে উক্ত এলাকার ১২টি ফি‌লিং স্টেশ‌নের ওজন প‌রিমাপক যন্ত্র যাচাই করা হয় এবং ভোক্তা‌কে প্রতিশ্রুত প‌রিমা‌পে জ্বালা‌নি সরবরাহ করা হ‌চ্ছে কিনা যাচাই করা হয়। এ সময় পদুয়‌ার বাজার এলাকার রিভার‌ভিউ সিএন‌জি ফি‌লিং স্টেশনকে (প্রা.) ১ লক্ষ টাকা এবং কালাকচুয়‌া এলাকার ইস্ট জোন ফি‌লিং স্টেশন লি. কে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

আজ মোট ১২‌টি ফি‌লিং স্টেশ‌নের ৩০‌টি প‌রিমাপক যন্ত্র যাচাই করা হয়। বেলা ১১টা থে‌কে দুপুর আড়াইটা পর্যন্ত সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলামের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে প‌রিমাপক ইন্সট্রু‌মেন্টসহ বিএস‌টিআই কু‌মিল্লা আঞ্চ‌লিক কার্যাল‌য়ের প‌রিদর্শক মোহাম্মদ আ‌নিছুর রহমান এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

কুমিল্লায় ইলেকট্রনিকস পণ্য বেশি দামে বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

 

ডেস্ক রিপোর্টঃ

সরকারের নির্দেশনা অনুযায়ী সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু করেছে। এ সুযোগে একশ্রেণির অসাধু ব্যবসায়ী চার্জার লাইট, বাল্ব ও ফ্যানের মূল্য কৌশলে বাড়িয়ে ভোক্তাদের কাছ থেকে মুনাফা হাতিয়ে নিচ্ছেন।

এ অপরাধে কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা নগরীর নিউমার্কেটে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

প্রতিষ্ঠান দুটি রিচার্জেবল ইলেকট্রনিকস পণ্যের গায়ের মূল্য মুছে স্টিকার লাগিয়ে বেশি দামে বিক্রি করছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, লোডশেডিয়ের খবরে একশ্রেণির অসাধু ব্যবসায়ী চার্জার লাইট, বাল্ব ও ফ্যানের মূল্য কৌশলে বাড়িয়ে ভোক্তাদের কাছ থেকে মুনাফা হাতিয়ে নিচ্ছেন। এমন খবরে সকাল থেকে নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রিচার্জেবল বাল্বের গায়ের মূল্য মুছে বেশি দামের স্টিকার লাগিয়ে বিক্রি করার দায়ে ভাই ভাই ইলেকট্রনিকস অ্যান্ড সার্ভিস সেন্টারকে ১০ হাজার, অযৌক্তিক মূল্যে টেবিল ল্যাম্প বিক্রির প্রস্তাব করায় এশিয়া ওয়াচ অ্যান্ড ইলেকট্রিককে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে সতর্ক করা হয়। এছাড়া অনুমোদনহীন বিদেশি গুঁড়া দুধ বিক্রির দায়ে হাজী খোকন স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় কুমিল্লা নিরাপদ খাদ্য পরিদর্শক একে আজাদ, নিউমার্কেট মালিক সমিতি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

চান্দিনায় এক সপ্তাহে ১৪৪ মামলা, প্রায় ৩ লাখ টাকা জরিমানা আদায়

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সারাদেশে ‘কঠোর লকডাউন’ ঘোষণার পর মঙ্গলবার আরও এক সপ্তাহ বৃদ্ধি করা হয়।

এমন পরিস্থিতিতেও কুমিল্লার চান্দিনায় কিন্ডারগার্ডেন, মাদ্রাসা, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছে মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে চান্দিনা উপজেলা প্রশাসন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলাজুড়ে অভিযান চালিয়ে যাচ্ছেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানমের নেতৃত্বাধীন দুটি পৃথক টিম।

গত ১লা জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত চান্দিনার ভ্রাম্যমাণ আদালতের দুটি টিম অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১শত ৪৪ টি মামলা করেন। ওই মামলা ২ লক্ষ ৭২ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করেন।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আশরাফুন নাহার জানান, কিছু সংখ্যক মানুষের মধ্যে এখনো সচেতনতা সৃষ্টি হয়নি। আবার কিছু মানুষ ব্যাক্তি স্বার্থে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। শতভাগ কঠোর লকডাউন বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

চৌদ্দগ্রামে অবৈধ ইট ভাটা উচ্ছেদ, ৩ লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ ইট ভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) চৌদ্দগ্রাম উপজেলার “নিউ ইনসাফ ব্রিকস (সাবেক মজুমদার ব্রিকস)” এর চিমনির অংশ বিশেষ, কিলন ও কাঁচা ইটা ধ্বংস করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ৩ লক্ষ টাকা জরিমানা পূর্বক নগদ আদায় করা হয়েছে।

অবৈধ ইট ভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন কুমিল্লা জেলা কার্যালয়ের উপ-পরিচালক  শওকত আরা কলি।  ভ্রাম্যমান আদালতের দায়িত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।  এ সময় পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস সহযোগিতা করেন। জনস্বার্থে অবৈধ ইট ভাটা উচ্ছেদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

চৌদ্দগ্রা‌মে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২১ ডিসেম্বর) বেলা ১১ টা থে‌কে ২টা‌ পর্যন্ত চৌদ্দগ্রাম উপ‌জেলার পৌর বাজার এলাকায় অ‌ভিযান প‌রিচালনা করেন কু‌মিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলা‌ম।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সং‌শ্লিষ্ট ধারায় ৫টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও নিয়মিত হালনাগাদ করণ, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং সরকার নির্ধা‌রিত স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে ব্যবসা প‌রিচা‌লনা করার নির্দেশনা দেয়া হয়।

অভিযানে জেলা স্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর, বাজার ব‌্যবসায়ী স‌মি‌তি ও চৌদ্দগ্রাম থানা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।