,

নবীনগর প্রেসক্লাবে শাহ মোহাম্মদ আলমগীরের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
March 2, 2019
news-image

মো. দেলোয়ার হোসেন:

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতি সন্তান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পি.আই.বি.) এর মহাপরিচালক মরহুম শাহ মোহাম্মদ আলমগীরের আত্মার মাগফেরাত কামনার্থে শুক্রবার বাদ আছর নবীনগর প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার।

এসময় প্রেসক্লাবের সদস্যরা মরহুম শাহ মোহাম্মদ আলমগীর বাংলাদেশের সাংবাদিকতায় এবং সাংবাদিকদের জন্য যে অসামান্য কীর্তি রেখে গেছেন, সে সম্পর্কে বিশেষ স্মৃতিচারণ উপস্থাপন করেন। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনার্থে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।