স্টাফ রিপোর্টার:
ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন তাদের চ্যান্সেরি প্রাঙ্গনে ৭৩তম গণতন্ত্র দিবস উদযাপন করা করেছে।
দিবসটি উপলক্ষে ২৬ জানুয়ারি হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশে দেয়া মহামান্য রাষ্ট্রপতির ভাষণ পাঠ করেন।
ঢাকায় অবস্থানরত ভারতীয় নাগরিকগণ কোভিডবিধি অনুসরণ করে গণতন্ত্র দিবস উদযাপনে যোগ দেন এবং তাদের পরিবেশনায় একটি দেশাত্মবোধক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।