Tag Archives: দাউদকান্দিতে অবৈধ গ্যাস রিফুয়েলিং

দাউদকান্দিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, চার ব্যাক্তিকে জরিমানা

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্রার দাউদকান্দিতে অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। অবৈধভাবে সংযোগকারী চার ব্যাক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

বুধবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড় ও গৌরীপুর পশ্চিম বাজারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়েছে।

গৌরীপুর কার্যলয়ের ব্যবস্থাপক অম্লান কুমার দত্ত জানান, গৌরীপুর আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন ভুলিরপাড় ও গৌরীপুর পশ্চিম বাজার এলাকায় জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এর নেতৃত্বে ভিজিলেন্স ডিপার্টমেন্টের ডিজিএম প্রকৌশলী আবু মোঃ জাহাঙ্গীর বাদশা এর তত্বাবধানে ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিপার্টমেন্ট ও সেফটি সিকিউরিটি ডিপার্টমেন্টের টিমের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোট চারটি অবৈধ গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয় এবং চারজ আবাসিক গ্রাহকের সংযোগ অবৈধ কার্যকলাপ এর জন্য বিচ্ছিন্ন করা হয়। দু’টি রাইজার কর্তন করা হয়। সর্বমোট ৪৩ টা দ্বৈত চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযান পরিচালনা কালে চারজন ব্যক্তির নিকট হতে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরো জানান, গ্যাসের অপচয়রোধে অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান থাকবে।

দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন

দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন অপসারণ- সংযোগ বিচ্ছিন্ন

দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন অপসারণ- সংযোগ বিচ্ছিন্ন

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে প্রায় দুই কিলোমিটার এলাকার অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

আজ সোমবা(২৭জানুয়ারী) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার বারপাড়া ইউনিয়নের ইছাপুর গ্রামে এ অভিযানে বাখরাবাদ গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বিতরণ লাইন উচ্ছেদ করা হয়। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়েছে।

অভিযানে প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের বিতরণ লাইন ও ১২টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধ গ্যাস লাইন উত্তোলন পূর্বক অপসারণ করা হয়েছে।
গৌরীপুর কার্যলয়ের ব্যবস্থাপক অম্লান কুমার দত্ত এতথ্যটি নিশ্চিত করে জানান, গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে।

 

দাউদকান্দিতে অবৈধ গ্যাস রিফুয়েলিং

দাউদকান্দিতে অবৈধ গ্যাস রিফুয়েলিং, তিনজনকে কারাদন্ড

দাউদকান্দিতে অবৈধ গ্যাস রিফুয়েলিং, তিনজনকে কারাদন্ড

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে বোতলজাত বিভিন্ন কোম্পানির খালি বোতল সংগ্রহ করে তাতে ৮-১০ কেজি গ্যাস ফিলিং করে বাজারজাত করার দায়ে তিনজনকে একমাসের করে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুরে উপজেলার গোয়ালমারী ইউনিয়নের ঢুলী নসুরুদ্দী এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জিয়াউর রহমান। এ সময় ঢুলি নসুরুদ্দি গ্রামের অলি উল্লার মেয়ে ফেরদৌসী, শাজাহান মিয়ার ছেলে আঃ হাকিম ও আব্দুল মমিনের ছেলে হাবিব হাসানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

জানা যায়, ফেরদৌসীর স্বামী আব্দুস সালাম বাইরে থেকে মালামাল যোগান এবং অন্যান্য সিন্ডিকেটের সাথে যোগাযোগ রাখেন। ফেরদৌসী কর্মচারীদের সাথে নিয়ে এ কার্যক্রম পরিচালনা করেন। গতবছর আগস্ট মাসে অভিযান চালিয়ে তাদেরকে দুই লক্ষ টাকা অর্থদ- প্রদান করাসহ ভবিষ্যতে এমন ঝুঁকিপূর্ণ কাজ আর করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছিল।

দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার এরশাদ হোসাইন জানান, এখানে শতশত সিলিন্ডারের মধ্যে একটির বিস্ফোরণ হলেই বিশাল অগ্নিসংযোগ সংঘটিত হবার ঝুঁকি রয়েছে এবং এতে বাড়িঘরসহ তার আশেপাশের এলাকায় ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। এ সিলিন্ডার ব্যবহারকারী বসতবাড়িতেও অগ্নিসংযোগ ঘটার আশংকা থাকবে কেননা সিলিন্ডার প্যাকেজিং ও লেভেলিং-এ ন্যুনতম নিরাপত্তা রক্ষা করা হচ্ছে না।

দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জিয়াউর রহমান জানান, অভিযানকালে দেখা যায় নেওয়াজ নামক এক কোম্পানির গ্যাসের বোতল থেকে মোটরযন্ত্রের মাধ্যমে বসুন্ধরা, ফ্রেশ, যমুনা, ওমেরা, ডেলটা প্রভৃতি প্রতিষ্ঠানের লোগোসমৃদ্ধ সিলিন্ডার বোতলে অবৈধভাবে গ্যাস ট্রান্সফার করা হচ্ছে। এটি একদিকে যেমন গ্রাহকদের সাথে প্রতারণা, অন্যদিকে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে গ্রাহকের জীবন বিপন্ন হবার মতো ঘটনা ঝুঁকি রয়েছে বলে অভিযানকালে উপস্থিত ফায়ার সার্ভিসের সদস্যগণ জানান।