Tag Archives: দাউদকান্দিতে সীমানা নিয়ে বিরোধের জেরে বসত ঘরে হামলা ভাংচুর

দাউদকান্দিতে সীমানা নিয়ে বিরোধ, মুক্তিযোদ্ধার নির্মাণাধীন বাড়ি ভাংচুর

 

জাকির হোসেন হাজারীঃ

কমিল্লার দাউদকান্দিতে এক মুক্তিযোদ্ধার নির্মাণাধীন ভবনে দিন দুপুরে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে ভাঙচুর করেছে প্রতিপক্ষ।

ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের পশ্চিম কাউয়াদি গ্রামের মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সৈনিক সার্জেন্ট আব্দুস সাত্তারের বাড়িতে। ৯৯৯ ফোন পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বাড়িতে না থাকায় তার চাচাত ভাই ফারহান সাত্তরের জায়গা দখল করে চলাচল করতো। মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার চাকুরী থেকে অবসরে এসে বাড়িতে পাকা দালান নির্মাণকাজ শুরু করলেই দ্বন্ধ শুরু হয়। এ নিয়ে এলাকাবাসী ও থানায় কয়েক দফা সালিশও হয়। এর মধ্যেই তার জায়গায় দালান নির্মাণ শুরু করেন। তার প্রতিপক্ষ
প্রতিবেশী আশিকুর রহমান বলেন, চলাচলের পথ বন্ধ করে বিল্ডিং নির্মাণ করায় দ্বন্ধ হয়েছে। এলাকার লোকজন কয়েকবার দরবার করে ব্যর্থ হয়েছে।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার জানান, আমি চাকুরী থেকে অবসর নিয়ে বাড়িটি নির্মাণ করতে গেলে প্রতিবেশি সাব্বির মিয়ার স্ত্রী ফেরদৌসি বেগম ও তার ছেলে ফারহান আমার কাজে বাধা দেয়। আজ ফারহান ৮-৯ জন লোক ভাড়া করে আমার বিল্ডিংয়ের দেয়াল, ড্রিল মেশিন ও হেমার দিয়ে নতুন দেয়াল এবং ছাদের কিছু অংশ ভেঙ্গে ফেলে। আমি বাধাঁ দিলে আমাকে মারধর করে পড়নের পাঞ্জাবিটি ছিড়ে ফেলে। পড়ে ৯৯৯ ফোন দিলে তারা পালিয়ে যায়।

ফেরদৌসি বেগম বলেন, সাত্তার আমার স্বামীর ভাতিজা। সে আমাদের চলার পথ বন্ধ করে এবং আমাদের জায়গা দখল করে বিল্ডিং তুলছে। এনিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে এবং আদালতে মামলাও করেছি। কিন্তু কোন কিছুই সে মানছে না। আমার স্বামী নেই, আমি কুমিল্লায় থাকি। আজ রাজমিস্ত্রি নিয়ে বাড়িতে আসলে সে আমাকে মারতে আসে তাই রাগে মিস্ত্রিরা কিছু অংশ ভেঙ্গে দিয়েছে।

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক হারিছুল বলেন, ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণাধীন ভবনের দেয়াল এবং ছাদের কিছু অংশ ভাঙ্গা দেখেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দাউদকান্দিতে সীমানা নিয়ে বিরোধের জেরে বসত ঘরে হামলা ভাংচুর

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দাউদকান্দিতে সীমানা নিয়ে বিরোধের জেরে বসতবাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। উপজেলার বীরতলা গ্রামের বেদে নাজমা বেগমের পরিবারের উপর এ হামলার ঘটনা ঘটে। এনিয়ে আতঙ্কিত ওই পরিবারে লোকজন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বীরতলা গ্রামে দীর্ঘদিন যাবৎ মৃত মুকবুল মিয়ার স্ত্রী নাজমা বেগম ওরফে নাজুর সাথে সীমানা নিয়ে বিরোধ চলছে প্রতিবেশি আরমানদের সাথে। এনিয়ে একাধিকবার দেনদরবার হয়েছে ।

শুক্রবার সন্ধ্যায় আরমানের লোকজন নাজমার বসতবাড়ীতে হামলা চালিয়ে ঘরসহ আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাংচুর করে।

নাজমা বেগম বলেন, ৩২বছর বছর পুর্বে ক্রয় করে এ বাড়ীতে বসবাস করছি। স্বামী মারা যাওয়ার পর ছেলেমেয়েদের নিয়ে অনেক কষ্টে দিন পার করছি। আরমানের সাথে সীমানা বিরোধ নিয়ে উপজেলা ভ’মি অফিসে দরখাস্ত করেছি। এখনো নিস্পত্তি হয়নি। কিন্তু আরমান বিদেশে থেকে টাকার জোরে শুক্রবার সন্ত্রাসী লোকজন দিয়ে হামলা চালিয়ে আমার ঘরসহ ভিতরে থাকা জিনিসপত্র ভাংচুর করে। রাতে খাওয়ার জন্য রান্না করা ভাত তরকারী পর্যন্ত ফেলে দেয় তারা।
স্থানীয় চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, হামলার ঘটনাটি শুনেছি, বিরোধ থাকলে দেশে আইন আদালত রয়েছে।

৯৯৯  নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরীপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রাজিব কুমার। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে। সেখানের ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য নিরুপন করে ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হবে।