,

সদর দক্ষিণে কার্ভাডভ্যানের চাপাঁয় সাইকেল আরোহী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
June 17, 2017
news-image

রকিবুল হাসান রকি ঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় কার্ভাডভ্যানের চাপাঁয় বিজু সরকার (২২)
নামের এক বাই সাইকেল আরোহী নিহত হয়েছে।

শনিবার (১৭ জুন) সকাল ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার
মাটিয়ারা এলাকার তাজ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজু সরকার হবিগঞ্জ জেলার কানিয়াচং উপজেলার রাকেশ সরকারের ছেলে।
তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বিজু সরকার সাইকেল যোগে যাওয়ার সময় ঢাকাগামী একটি
কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পিছন থেকে চাপাঁ দিলে ঘটনাস্থলে তার
মৃত্যু হয়। নিয়ন্ত্রণহীন কাভার্ডভ্যানটি পরে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
তবে চালক পালিয়ে গেছে।

আমতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ইফতিখার  উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।