Tag Archives: দেবিদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযান

দেবিদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১১ দোকানদারকে জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে  ফুটপাত ও পথচারিদের চলাচলের  রাস্তায়  দোকান স্থাপন করায় ১১ দোকানদারকে উচ্ছেদ করে জরিমানা করেছে। এ সময় ৫টি ফলের দোকান, ২টি মুড়ি দোকান, ১টি তরকারি দোকান ও ২টি চটপটি দোকানসহ ফুটপাতে বসা ১১টি দোকানদারকে  ৫ শত টাকা করে মোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাহিদা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা বলেন, সড়কের পাশের ফুটপাতে হকার মুক্ত যান ও মাল পরিবহন এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে ওই অভিযান পরিচালনা করা হয় । এবং এ অভিযান অব্যাহত থাকবে।

দেবিদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৩০টি সিএনজি ও ১টি যাত্রীবাহী বাস ডাম্পিং

শাহ ইমরান/মোঃ জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বারে মোটরযান আইন, অগ্নি নির্বাপক আইন ও ভোক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা করে  সোমবার বিকেল থেকে সন্ধ্যা   নাগাদ বিভিন্ন আইনে ভ্রাম্যমান আদালতে ৮৩ হাজার টাকা জরিমানা এবং  ৩০টি সিএনজি চালিত অটোরিক্সা এবং জনতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ডাম্পিং করা হয়েছে।

অভিযান পরিচালনায় নেতৃত্বে ছিলেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা, কুমিল্লা জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলাম, কুমিল্লা বিআরটিএ’র রাজস্ব কর্মকর্তা আঃ আউয়াল, মুরাদনগর ফায়ার সার্ভিস’র ওয়ার হাউজ ইনস্পেক্টর সামসুল আলম, কুমিল্লা মোটরযান পরিদর্শক আঃ বারী, সহকারি মোটরযান পরিদর্শক শেখ মোহাম্মদ সহ অন্যান্য কর্মকর্তাগন।