,

নিরাপদ সড়ক চাই -অধরা লুবনা

আজকের কুমিল্লা ডট কম :
August 3, 2018
news-image

চলছে গাড়ি বেপরোয়া
যায় রে কত জীবন,
মায়ের করুন আর্তনাদে
কাঁদে আজ গোটা জাতি।
আইন কানুনের নাই কারবার
আনাড়ি সব ড্রাইভার,
লাশ ফেলে দেয় রাজপথে
তেমন কী আর হয় তাতে,
মরছে সে তো আমার নয়
ভাবটা তাদের এমন হয়।
করবে কে এর বিচার ভাই
ঘুষ দিয়েই তো সব পার পায়।
সুখী সমাজ গড়তে চাও
ঘুষ দুর্নীতি আটকে দাও।
জাতীর কপাল মন্দ,
হয়না এসব বন্ধ!
বাঁচার মত বাঁচতে চাই
নিরাপদ সড়ক চাই।।