Tag Archives: ধর্ষণ

চাঁদপুরে কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, অত:পর আটকে রেখে ধর্ষণ

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে এক কিশোরীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগে পঞ্চগড়ের মিজানুর রহমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

তবে বিয়ের নামে প্রতারণার ফাঁদে কিশোরীকে কাবু করলেও পুলিশের জালে ধরা পড়েছে অভিযুক্ত ওই যুবক।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মিজানকে গ্রেফতার করে তারা।

এর আগে বুধবার ওই কিশোরীর বাবা ফরিদগঞ্জ থানায় মেয়েকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন।

পুলিশ জানায়, গত কয়েক মাস আগে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী পঞ্চগড় জেলার- সদর উপজেলার গোয়ালগাড় গ্রামের ইউসুফের ছেলে মিজানুর রহমান ফরিদগঞ্জে আসেন কাজ করতে। এ সময় ফরিদগঞ্জ পৌরসভার সাফুয়া এলাকায় পল্লীবিদ্যুতের লাইনে কাজ করার সময় পরিচয় হয় স্থানীয় খেয়াঘাটের এক মাঝির কিশোরী মেয়ের সঙ্গে। পরবর্তীতে পরিচয় সূত্র ধরে মোবাইল ফোনে আলাপের একপর্যায়ে গত ১ ডিসেম্বর রাতে মিজানুর রহমান ওই কিশোরীকে বিয়ের প্রলোভনে কৌশলে অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। সেখানে তার এক নিকটাত্মীয়ের বাসায় কিশোরীকে আটকে রেখে কয়েক দফা ধর্ষণ করে। পরে ওই কিশোরী ঢাকা থেকে পালিয়ে গিয়ে এ ঘটনা পরিবারকে জানায়। এরপর গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে কিশোরীকে আবারো অপহরণের চেষ্টা করে ওই যুবক। এ সময় পরিবারের লোকজন টের পেলে যুবক মিজান পালিয়ে যায়।

বুধবার ওই কিশোরীর বাবা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত মিজানুর রহমানকে গোপন সূত্রে কৌশলে আটক করে পুলিশ।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন অভিযুক্তকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

এক মাসেই ৩৫৩ জন নারী ও শিশু ধর্ষণের শিকার, শিশু হত্যা ৩৮

ডেস্ক রিপোর্টঃ

দেশে নভেম্বরে ১৮ জন গণধর্ষণসহ মোট ১৫৩ জন ধর্ষণের শিকার হয়েছেন। নারী ও কন্যাশিশু মিলিয়ে মোট নির্যাতনের শিকার ৩৫৩ জন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। অক্টোবর মাসে ৪৩৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছিলেন। এরমধ্যে ৪৪ জন গণধর্ষণসহ মোট ২১৬ জন ধর্ষণের শিকার।

মঙ্গলবার পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যা তারা দেশের জাতীয় ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরী করেছে।

প্রতিবেদনে বলা হয়, নভেম্বর মাসে মোট ৩৫৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এদের মধ্যে ১৮ জন গণধর্ষণসহ মোট ১৫৩ জন ধর্ষণের শিকার হয়েছে। ৯৪ জন কন্যাশিশু ধর্ষণের শিকার এবং ৭ জন কন্যাশিশু গণধর্ষণের শিকার হয়েছে। এছাড়া ৭ জন শিশুসহ ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৫ জনকে।

শ্লীলতাহানির শিকার হয়েছে ৫ জন। এর মধ্যে শিশু ৩ জন। ৬ জন শিশুসহ ৭ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে। এসিডদগ্ধের শিকার হয়েছে ৪ জন শিশু এবং এসিডদগ্ধের কারণে মৃত্যু হয়েছে ১ জনের। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৪ জন, তার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৭ জন। ১১ শিশু অপহরণের শিকার হয়েছে। পাচারের শিকার হয়েছে ৫ জন। বিভিন্ন কারণে ১২ জন শিশুসহ ৩৮ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া ৫ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে।

যৌতুকের কারণে নির্যাতন হয়েছে ৯ জনের উপর, এদের মধ্যে ৪ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৪ জন শিশুসহ মোট ১১ জন। বিভিন্ন নির্যাতনের কারনে ৫ জন শিশুসহ আত্মহত্যা করেছে ১৩ জন এবং ১২ জন শিশুসহ ৪৩ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ১৪ টি। সাইবার ক্রাইম অপরাধের শিকার ১ জন শিশুসহ ৩ জন।

ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক তরুণী।

পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে শনিবার সংবাদ সম্মেলন করে বাবরের বিরুদ্ধে যৌন হেনস্তা, শারীরিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ এনেছেন তিনি।

ওই তরুণী বাবরকে নিজের স্কুল সময়ের বন্ধু বলে দাবি করেছেন। তার দাবি, বাবর বছরের পর বছর তাকে ব্যবহার করেছেন। নিজের যাবতীয় খরচের টাকা নিয়েছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেছেন। এমনকি বাবরের সঙ্গে শারীরিক সম্পর্কে তিনি অন্তঃসত্ত্বাও হয়েছিলেন।

ওই তরুণী জানান, পাকিস্তানের তারকা ব্যাটসম্যানের সঙ্গে তার সম্পর্ক ২০১০ সাল থেকে। তখন বাবরের এত খ্যাতি ছিল না। স্কুলে পড়াকালীন বাবর তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এমনকি তারা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্তও নেন।

কিন্তু এরই মধ্যে জাতীয় দলে ডাক পেয়ে যান বাবর এবং খ্যাতির শিখরে পৌঁছাতেই বেকে বসেন তিনি। তাকে এই ঘটনা প্রকাশ্যে না আনার জন্য চাপ দেওয়া হতো, মারধর করা হতো। এমনকি খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি তার।

তবে এ বিষয়ে বাবর আজমের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তিনি এই মুহূর্তে নিউজিল্যান্ডে পাকিস্তান দলের সদস্যদের সঙ্গে কোয়ারেন্টাইনে আছেন। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হলেই কিইয়িদের বিরুদ্ধে টেস্ট ও টি-২০ খেলার কথা তাদের।

সূত্র : সংবাদ প্রতিদিন

বাড়ি থেকে ডেকে এনে স্কুলছাত্রীকে ধর্ষণ: সেই ছাত্রলীগ নেতাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

 

ডেস্ক রিপোর্টঃ

নরসিংদীর রায়পুরায় বাড়ি থেকে ডেকে এনে ১০ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি উপজেলা ছাত্রলীগের সদ্য বহিস্কৃত সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি রেস্তোরা তাকে গ্রেফতার করে রায়পুরা থানা পুলিশ।

জানা গেছে, গত ২২ অক্টোবর রাতে ভিকটিমক ১০ম শ্রেণীর স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে রায়পুরা উপজেলা সদরের রাজু অডিটোরিয়ামের একটি কক্ষে আটক রেখে ধর্ষণ করে ছাত্রলীগ সভাপতি শাকিল। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে অডিটোরিয়ামের চারদিক ঘেরাও করলে শাকিল কৌশলে পালিয়ে যায়। পরে ভিকটিম ৯৯৯ এ কল করলে রায়পুরা থানা পুলিশ ভিকটিমকে আটকাবস্থা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনার পর ২৩ অক্টোবর দুপুরে উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলসহ আরও একজনের বিরুদ্ধে ভিকটিম বাদী হয়ে রায়পুরা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে ওই দিন রাতেই অডিটোরিয়ামের কেয়ারটেকার সুমনকে আটক করেন রায়পুরা থানা পুলিশ। পরদিন সকালে কেয়ারটেকার সুমনকে বরখাস্ত করে নরসিংদী জেলা পরিষদ কর্তৃপক্ষ।

এদিকে ধর্ষক শাকিল গ্রেফতার হওয়ায় খবর রায়পুরায় ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে জনমনে স্বস্থ্যি ফিরে আসে।রায়পুরা থানা পুলিশ সূত্র জানা যায়, ঘটনার পর থেকে শাকিল গা ঢাকা দেয়। কিন্তু পুলিশ তাকে গ্রেফতারে সর্বক্ষণ তৎপর ছিলেন। অবশেষে প্রায় ১মাস ৫দিনের মাথায় পুলিশ শুক্রবার তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমম্বয়কারী ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকার পিপিএম জানান, গ্রেফতারের পরে শাকিলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

চাঁদপুরে হাঁটতে বের হলেন ডায়াবেটিক রোগী মা, ঘরে ঢুকে ঘুমন্ত শিশুকে ধর্ষণ

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরে ভোরে হাটতে বের হয়েছিলেন ডায়াবেটিক রোগী মা। এ সময় ঘরে ঢুকে তৃতীয় শ্রেণির মেয়ে (১০) শিশুকে ধর্ষণ করেছে হাসিম গাজী (৩৫) নামের এক যুবক। বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেছেন।

বুধবার ভোরে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নুরুল্লাপুর গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার সূত্রে জানা যায়, ধর্ষিতার মা একজন ডায়াবেটিক রোগী। প্রতিদিনের মতো বুধবার (১৮ নবেম্বর) সকালে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হন তিনি। সেই সুযোগে একই বাড়ির বারেক গাজীর ছেলে হাসিম গাজী (৩৫) দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে তার মা ছুটে আসেন। এ সময় ধর্ষক নিজেই ভেতর থেকে দরজা খুলে শিশুটির মায়ের পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে এবং ক্ষমা চাইতে থাকে।

পরে শিশুটির মা বুধবার সন্ধ্যায় চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই পলাশ বড়ুয়া জানান, মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আসামি এখনও পলাতক। তাকে আটক করতে আমরা মোবাইল ট্র্যাকিংসহ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

প্রাইভেট থেকে বাড়ি ফেরার পথে স্কুল শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ

 

ডেস্ক রিপোর্টঃ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে মশিউর রহমান (২৭) নামের এক বখাটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) সকাল ৭টায় বাসা থেকে আধা কিলোমিটার দূরে প্রাইভেট পড়তে গিয়েছিল ওই ছাত্রী। বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে বাঁশঝাড়ে নিয়ে তাকে ধর্ষণ করেন মশিউর রহমান (২৭)। এ সময় এই ছাত্রীর কান্নার শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত মশিউর রহমান পালিয়ে যান।

এ ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মেয়েটির বাবা কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, ওই শিক্ষার্থীকে লালমনিরহাট সদর হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অপরাধীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

লাকসামে বাক প্রতিবন্ধি গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শশুর-দেবর আটক

সেলিম চৌধুরী হীরাঃ
কুমিল্লার লাকসাম উপজেলায় বাক প্রতিবন্ধি এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে শশুর ও দেবরকে আটক করেছে পুলিশ।

রোববার (১০ ফেব্রুয়ারি) এ ধর্ষণের বিষয়টি জানাজানি হয়।

আটককৃতরা হলেন ওই গ্রামের মৃত. ফজর আলীর ছেলে সফি উল্যাহ (৫০) ও তার ছেলে পরান হোসেন (২০)। ধর্ষিতা গৃহবধূর স্বামী প্রায় গত দেড় বছর যাবত প্রবাসে রয়েছে। ধর্ষিতা গৃহবধূ দুই সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কোয়ার গ্রামের এক প্রবাসীর বাক প্রতিবন্ধি স্ত্রীকে শশুর এবং দেবর র্দীঘদিন যাবত ধর্ষণ করে আসছে। এতে প্রতিবন্ধি গৃহবধূ ৭মাসের অন্তঃসত্বা হয়ে পড়ে। ধর্ষিতা গৃহবধূর স্বামী প্রায় গত দেড় বছর যাবত প্রবাসে রয়েছে। রোববার এ বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা লাকসাম থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) কামাল হোসেন ঘটনাস্থল থেকে শশুর সফি উল্যাহ ও তার ছেলে পরান হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। এর পূর্বেও সফিউল্লার বিরুদ্ধে একাধিক বিয়ে এবং নারী কেলেংকারীর অভিযোগ রয়েছে।

লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।