Tag Archives: ধর্ষণ

প্রতিপক্ষকে ফাঁসানোর সবচেয়ে সহজ হাতিয়ার মিথ্যা ধর্ষণ মামলা

আনিকা নাজনীন:
ধর্ষণ বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বর ও জঘন্য অপরাধ এবং সামাজিক ব্যাধি হয়ে দাড়িয়েছে ৷ নরহত্যা জঘণ্য অপরাধ হলেও অনেক সময় মানুষ নিজেকে বাঁচাতে গিয়ে বা অন্য কাউকে বাঁচাতে গিয়ে আত্মরক্ষার্থে তা করতে বাধ্য হন ৷ আবার অনেক সময় চোর অভাবের তাড়নায়, না খেতে পেরে চুরি করেন ৷ কিন্তু ধর্ষণ এমন একটি গুরুত্বর অপরাধ, কোন ভাবেই তার পক্ষে যুক্তি দেওয়ার সুযোগ নেই এবং যা ঘটা মাত্রই অপরাধ বলে গন্য, সেইসাথে ভিন্ন রং দেওয়ারও কোন অবকাশ নেই ৷ ফলে আমাদের দেশের সবচেয়ে দ্রুত বিচারের মামলাগুলোর অন্যতম হলো ধর্ষণের মামলা ৷ কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মিথ্যা ও প্রতিপক্ষ কে ফাঁসানোর চেষ্টায় করা মামলা গুলোর মধ্যে একটি বড় অংশ জুরে রয়েছে এই ধর্ষণ মামলা ৷
রাজু (ছদ্ম নাম) পড়াশোনার সুবাদে থাকেন ঢাকায় ৷ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারনে গ্রামের বাড়িতে অবস্থানকালে পারিবারিক দ্বন্দের জেরে তার প্রতিবেশী তাঁর বিরুদ্ধে, ১৫ বছরের রিমাকে ধর্ষণের অভিযোগ তুলে, ধর্ষণ মামলা করেন ৷ ফলে কোন কিছু প্রমাণের আগেই অভিযুক্ত রাজুকে ধর্ষণকারী হিসেবে সোশ্যাল মিডিয়ার বদৌলতে সবাই চিনে যায় এবং অনেকেই ঘটনা সত্য হিসেবে ভেবেও নেয় ৷ ৩ বছর কোর্টের দ্বারে দ্বারে ঘুরতে থাকে এর ফলে রাজুর পড়ালেখাও বন্ধ হয়ে যায় ৷ এক পর্যায়ে রিমা আদালতে স্বিকার করে নেয়; তার বাবার প্ররোচনায় এসে প্রথমে সে স্বীকারোক্তি দেয় কিন্তু তখন সে ছোট ছিলো এবং বাবার আদেশের বাইরে কিছু বলতে পারেনি ৷ অবশেষে রাজু বেকসুর খালাস পায় ৷ কিন্তু এরইমধ্যে একটি কুঁড়ি অংকুরেই বিনষ্ট হয়ে যায় ৷ এভাবেই হাজারো রাজু মিথ্যা মামলার বলি হয়ে জীবন যুদ্ধে হেরে যাচ্ছেন ৷

বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯ নং ধারাতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ডের বিধান করা হয়েছে ৷ যা বর্তমান সময় উপযোগী সবচেয়ে সঠিক সিন্ধান্ত ৷ একই আইনের ১৭নং ধারায় মিথ্যা মামলা বা অভিযোগ দায়ের করার শাস্তির বিধান রয়েছে ৷ তাতে মিথ্যা ধর্ষণের মামলার শাস্তি সর্বোচ্চ ৭ বছর এবং অতিরিক্ত অর্থ দন্ড প্রদান করা হয়েছে ৷ অথচ আমাদের দেশের অনেক আইনেই মিথ্যা মামলা জন্য শাস্তির বিধান হচ্ছে, যদি অপরাধটি সংঘোটিত হতো তাহলে যে শাস্তি অপরাধী পাবেন, সেই একই পরিমান শাস্তি পাবেন মিথ্যা মামলা দায়েরকৃত ব্যক্তি ৷ কিন্তু এই ধারায় তেমন উল্লেখ করা হয়নি ৷

বর্তমান ভঙ্গুর সামাজিক সম্প্রতি ও মূল্যবোধের অভাবে, বিভিন্ন পারিবারিক বা সামাজিক দ্বন্দের কারনে অনেকেই মিথ্যা মামলা করছেন ৷ ধর্ষণের শিকার একজন নারীকে যেমন সামাজিক ভাবে বিভিন্ন প্রতিপন্নতার স্বিকার হতে হয়, বিভিন্ন ভাবে হেয় হতে হয়, তদ্রুপ মিথ্যা মামলায় ফাঁসানো একজন পুরুষকেও অনেক ভাবে হেয় প্রতিপন্নতার সম্মুখীন হতে হয় ৷ বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে মুহুর্তেই এসব ছড়িয়ে পরে আলোর বেগে ৷ আদালতের রায়ের আগেই মানুষ তাকে অপরাধী হিসেবে ধরে নেয় ৷ এর ফলে অনেকের চাকুরী চলে যায়, সামাজিক সুবিধাদি থেকে বঞ্চিত হতে শুরু করেন, সামাজিক ভাবে একঘরেও হয়ে পড়েন ৷ এমনকি যেখানে বাংলাদেশ সংবিধানের ৩৩ নং অনুচ্ছেদে বলা হয়েছে, “আটককৃত ব্যক্তি তাহার মনোনীত বা পছন্দমত আইনজীবীর সাথে পরামর্শ করতে পারবেন এবং তাকে আত্মপক্ষ সমর্থন করার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না ৷” অথচ সেখানে আমরা আদালতের রায়ের তো অপেক্ষা করিই না, বরং এর আগেই তাকে অপরাধী ঘোষণা করে দেই ৷ এবং কোন আইনজীবী তার পক্ষে কাজ করতেও চায়না কারন ঐ আইনজীবীকেও তখন সামাজিক ভাবে হেয় করা হয় ৷ এমনিকি মিথ্যা মামলায় অভিযুক্তের পরিবারকে সামাজিক ভাবে অনেক হেয় হতে হয় এবং আদালতের দ্বারে দ্বারে ঘুরতে হয় ৷ অনেক সময় আদালত বেকসুর খালাস করলেও সমাজের চোখে অপরাধীই থেকে যান তারা ৷ এর ফলে অনেক পুরুষ আত্মহত্যার পথ বেছে নেন ৷

প্রয়োজন বিচার ব্যবস্থার স্বচ্ছতা এবং আইনের কঠোরতম শাস্তির বিধানঃ কিছুদিন আগে একটি ঘটনা বেশ সাড়া ফেলে, নারায়নগঞ্জে তিন ব্যক্তিকে ১৫ বছরের এর তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে কারাগারে প্রেরন করা হয় ৷ এবং তারা ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দিতে, তারা তাদের অপরাধ স্বীকার করে নেন ৷ কিন্তু যেই তরুণীকে ধর্ষণের জন্য তাদের শাস্তি হয়েছে সেই তরুণী তার প্রেমিকের সাথে সুখে সমসার করছেন ৷

আবার, এমন অনেক ধর্ষণ মামলা আছে যেগুলোর রায় দিতে ৫/১০ বছর লেগে যায় তখন অভিযুক্ত ব্যক্তি এই মামলার বোঝা বয়ে বেড়ায় ৷ এমতাবস্থায়, মিথ্যা মামলার কঠোরতম শাস্তির পাশাপাশি যারা বিষয়টি নিয়ে তদন্ত করেন তাদের এ বিষয়ে আরও সঠিক নজরদারী করতে হবে ৷ শুধুমাত্র মেয়েটি ফিরে আসায় এ মামলায় খালাস পাবেন আসামীরা কিন্তু প্রেমিকের হাতে যদি মেয়েটি খুনও হতো তাহলে নির্দোষ কিছু ছেলের সাজা ভোগ করতে হতো ৷ যা তদন্তকারী সংস্থার চরম ব্যার্থতার উদাহরন হয়ে থাকবে ৷ তাই জোর পূর্বক স্বীকারোক্তি নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্যও কঠোরতম শাস্তির বিধান এবং শাস্তি নিশ্চিত করা অতিব জরুরী ৷
সর্বশেষে, যদি মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করার জন্য শাস্তির পরিমান বাড়ানো হয় এবং আদালত স্বপ্রণোদিত হয়ে মিথ্যা অভিযোগ কারীকে কঠোরতম শাস্তির আওতায় নিয়ে আসেন ৷ সেইসাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্তকারী কর্মকর্তা, আদালত এবং কারা কতৃপক্ষের যৌথ সমন্বয়ের মাধ্যমে দ্রুততম সময়ে কার্যকর ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায় এবং এর সাথে জোর পূর্বক স্বীকারোক্তি নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্যও কঠোরতম শাস্তির বিধান এবং শাস্তি নিশ্চিত করা যায়, তাহলে কিছুটা হলেও মিথ্যা মামলা দায়ের করার প্রবণতা কমানো যাবে বলে আশা করা যায় ৷

লেখকঃ
আনিকা নাজনীন, শিক্ষার্থী, এলএল.বি.(অনার্স),
আইন বিভাগ, ইষ্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশ ৷

বুড়িচংয়ে আম কুড়াতে গিয়ে গণধর্ষণের শিকার এক সন্তানের জননী, আটক ৩

 

ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের চন্দ্রাবতী পোদ্দার বাড়ির বাগানে  বুধবার (১৮ মে) গভীর রাতে বাগানে আম কুড়াতে গিয়ে এক সন্তানের জননী (২৬) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই জড়িত ৩ ধর্ষককে আটক করেছে বুড়িচং থানা পুলিশ।

বুড়িচং থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সন্তান নিয়ে পিতার বাড়িতে বসবাস করেন ওই নারী। রাত আনুমানিক আড়াইটায় ভুক্তভোগী এক সন্তানের জননী ঝড়ের পরে আম কুড়াতে বের হয়। আম কুড়ানোর এক পর্যায়ে বাড়ির পাশের বাগানে প্রবেশ করলে ৪ জনের সংঘবদ্ধ দল ভুক্তভোগীর ওড়না দিয়ে মুখ বেঁধে হাত ও পা চেপে ধরে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। এ ঘটনায় ১৯মে বুধবার সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে বুড়িচং থানায় অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ আসামীকে আটক করে পুলিশ।

বুড়িচং থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ বলেন, অভিযোগের পরপরই অভিযান চালিয়ে বুড়িচং উপজেলার বেড়াজাল এলাকার মৃত আকমত আলীর ছেলে আঃ রহিম (৩২), বুরবুরিয়া গ্রামের সিরাজ (সিরু) মিয়ার ছেলে স্বপণ (৩৫) ও রংপুর জেলার গঙ্গানগর উপজেলার মন্ডলপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন এর ছেলে মমতাজ উদ্দিন (৩৫) কে আটক করা হয়েছে।

আটককৃত আসামিরা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেছে। বিজ্ঞ আদালত আসামীদের জেল হাজতে প্রেরণ করেছে। জড়িত অপর এক আসামী পলাতক রয়েছে। ভুক্তভোগী মেডিকেল চেকআপের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন বলে জানা গেছে।

প্রকাশ্যে হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা ও গায়ে আগুন ধরিয়ে দেয়াসহ নানাবিধ নির্যাতন

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় এক নারীকে প্রকাশ্যে হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। হুমকি প্রদানের সময় ধারণকৃত ভিডিওতে স্পৃষ্ট ওই নারী ও তার মেয়েকে ধর্ষণের কথা বলছেন অভিযুক্ত ব্যক্তি। প্রকাশ্যে হুমকি দিয়ে ধর্ষণ, শ্লীলতাহানি ও নির্যাতনের ঘোষণার একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে বুড়িচং উপজেলার পূর্ণমতি এলাকায়। এ ঘটনায় জড়িত মাহমুদুল হাসান টিটুর (৪৮) বিরুদ্ধে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করেছেন ভুক্তভোগী নারী।

ওই নারী ও তার স্বামীর অভিযোগ, আদালতে মামলা করায় আসামি টিটু আরও বেপরোয়া আচারণ করছে। সে তার পরিবারের সদস্যদের ধর্ষণ, হত্যা এবং আহত করার হুমকি দিচ্ছে।

ওই নারী জানান, টিটু প্রায় তাকে উত্ত্যক্ত করতো। সর্বশেষ ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় সে ওই নারীর বাড়িতে প্রবেশ করে ধর্ষণ চেষ্টা করে। এসময় ওই নারীর চিৎকারে বেশ কয়েকজন এগিয়ে এলে টিটু তাকে আহত করে পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার চারদিন পর ১৮ ফেব্রুয়ারি ভুক্তভোগী নারী বাদী হয়ে আদালতে মামলা করেন।

তিনি আরও বলেন, ‘এর আগে ২০১৯ সালের অক্টোবরে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল টিটু। সেই সঙ্গে মাথার চুলও কেটে দিয়েছিল। এই ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ তা আমলে নেয়নি। ৪-৫ বার সে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। সর্বশেষ আমার স্বামী বাড়িতে না থাকার সুযোগে টিটু আমাকে ও আমার মেয়েকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেয়। পরবর্তী সময়ে আমার বাড়িতে প্রবেশ করে যৌন নির্যাতনের চেষ্টা করে। আমি বীর মুক্তিযোদ্ধা কমান্ডারের মেয়ে হয়েও বর্তমানে নিরুপায়। দেয়ালে পিঠ ঠেকে গেছে। মান-সম্মান শেষ হয়ে গেছে। এছাড়া আমার স্বামীর বিরুদ্ধে পাঁচটি ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে।’

এদিকে ঘটনার বেশ কয়েকটি ভিডিও ধারণ করেন নির্যাতনের শিকার ওই নারীর মেয়ে। ভিডিওতে দেখা গেছে, ভুক্তভোগী ওই নারীকে অভিযুক্ত টিটু প্রকাশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করছে। এক পর্যায়ে ওই নারী ও তার মেয়েকে ধর্ষণের হুমকি দেয়। এসময় উপস্থিত অনেকে তাকে (টিটু) শান্ত করার চেষ্টা করেন। ভিডিওতে দেখা যায় ভুক্তভোগী নারীর মেয়ে বলছেন, ‘এর আগেও আপনি (টিটু) আমার মাকে গালিগালাজ করেছেন। গায়ে হাত তুলেছিলেন। নির্যাতন করেছিলেন।’

ভুক্তভোগী ওই নারীর স্বামী কামরুল হাসান মুছা সোমবার রাতে মোবাইল ফোনে জানান, পারিবারিক বিরোধের জেরে তাদেরকে প্রায় হয়রানি করা হচ্ছে। বিশেষ করে তার স্ত্রী ও মেয়েকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। অভিযুক্ত টিটুর পক্ষে স্থানীয় সরকার দলীয় একজন নেতা কাজ করতে পারে বলে জানান তিনি। বলেন, ‘না হলে আমার বিরুদ্ধে পাঁচটি মিথ্যা হলেও তার বিরুদ্ধে আমি মামলা করতে গেলে পুলিশ আমলে নেয় না। ২০১৯ সালে আমার স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হলেও মামলা করতে পারিনি। নিরুপায় হয়ে এবার আদালতের শরণাপন্ন হয়েছি। আদালতে করা ভুক্তভোগী ওই নারী মামলাটি বর্তমানে তদন্ত করছে বুড়িচং থানার এসআই বিনোদ।

মামলাটি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে– এমন প্রশ্নে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘মামলা হলে দুই পক্ষই তদবির করার চেষ্টা করে। আমি তদন্তের যেটা পাবো তাই আদালতে জমা দেব।’

টিটু জানান, ভুক্তভোগী ওই নারী তার বড় ভাইয়ের স্ত্রী। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে তাদের নামে পাঁচটি মামলা হয়েছে। তবে বাকি অভিযোগগুলোর মধ্যে ধর্ষণের চেষ্টা সত্য নয়। ভিডিওতে ধর্ষণের হুমকির বিষয়ে জানতে চাইলে টিটু প্রশ্নের উত্তর দিতে পারি।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক জানান, ভুক্তভোগী নারী আদালতে মামলা করেছেন। আদালত থানা পুলিশকে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা বিষয়টি তদন্ত করছেন। দ্রুতই তদন্ত শেষ হলে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে। পরবর্তীতে আদালত যা নির্দেশ দেবেন আমরা সেই ব্যবস্থা নেবো।

চকলেটের প্রলোভনে দুই বছরের শিশুকে ধর্ষণ করেন ৬৫ বছরের বৃদ্ধ

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে দুই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ছিদ্দিক ব্যাপারী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ মার্চ) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন।

গ্রেফতার মো. ছিদ্দিক ব্যাপারী ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১২ মার্চ) দুপুরে ওই শিশুকে চকলেট খাওয়ানোর কথা বলে নিজ ঘরে নিয়ে যান মো. ছিদ্দিক ব্যাপারী। সেখানে শিশুটিকে ধর্ষণ করলে কান্না শুনে তার মা ঘরে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ওই শিশুর বাবা থানায় মামলার করেন। মামলায় অভিযুক্তকে রাতেই গ্রেফতার করে পুলিশ।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘অভিযোগের ভিত্তিতে পুলিশ মো. ছিদ্দিক ব্যাপারীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

নাঙ্গলকোটে মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ৩ সন্তানের জনক আটক

 

নাঙ্গলকোট প্রতিনিধিঃ

কুমিল্লার নাঙ্গলকোটে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোশারফ হোসেন নামের তিন সন্তানের জনককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের মেরকট গ্রামের বেলঘর গোসাই বাজার উচ্চ বিদ্যালয়ের বাথরুমের সামনে এ ঘটনা ঘটে। বুধবার এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মোশারফ হোসেন মেরকট গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেরকট গ্রামের এক প্রতিবন্ধী তরুণী প্রায়সময় বিভিন্নস্থানে ঘোরাফেরা করেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই স্কুলের মাঠে গেলে তাকে মোশারফ স্কুলের পিছনে বাথরুমের সামনে নিয়ে ধর্ষণ করার সময় হাবিব নামের এক রাজমিস্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দেখতে পায়। পরে মিস্ত্রী ঘটনাটি স্থানীয়দের বলেন। এরপর স্থানীয়রা তাকে আটক করে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, ইউপি মেম্বারের মাধ্যমে খবর পেয়ে আসামিকে আটক করা হয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।

চাদঁপুরে ধর্ষিতা কিশোরী ৮ মাসের অন্তঃসত্ত্বা: ওয়ার্ড আ’লীগের সেক্রেটারিসহ ২ জন আটক

 

শাহরাস্তি সংবাদদাতা:

চাদঁপুরের শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের নাওড়া গ্রামে বিয়ের প্রলোভনে এক কিশোরী (১৬)কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদকসহ ২ জনকে আটক করে শনিবার (২৩ জানুয়ারি) কোর্টহাজতে প্রেরণ করেছে।

ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, ষোড়শী ওই কিশোরীর বাড়ি কচুয়া উপজেলার কান্দিরপাড় গ্রামে। তার পিতা পেশায় একজন সিএনজি চালক। পিতা-মাতা ও ছোট ভাইসহ তারা শাহরাস্তি পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ ঘুঘুশাল গ্রামে বসবাস করতো। তার মা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করতো। সে স্থানীয় গণবিদ্যালয়ে কাজ শেখা অবস্থায় ১ বছর পূর্ব হতে নাওড়া গ্রামের মোঃ আবুল হোসেনের পুত্র ইয়াছিন হোসেন বাদশা (২৩) তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। ভিকটিম বিষয়টি পিতা-মাতাকে জানালে তারা ইয়াছিনের পিতা-মাতা ও ভাই ৪ নং ওয়ার্ড আওয়ামিলিগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনকে অবহিত করে। তারা বিষয়টি সুরাহা না করে ইয়াছিনকে এ কাজে উৎসাহী করে তোলে বলে অভিযোগে উল্লেখ করা হয়। গত বছরের ৩০ মে সকাল ১০টায় ভিকটিম বাড়িতে একা থাকার সুযোগে ইয়াছিন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ফুসলিয়ে ও বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক অব্যাহত থাকলে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষয়টি চাউর হলে ইয়াছিন ও তার ভাইয়েরা ভিকটিম এবং তার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। উপর্যুপরি হুমকি-ধমকি ও ভয়-ভীতির কারণে ভিকটিম পরিবার নাওড়াস্থ ভাড়া বাসা হতে মেহের উত্তর ইউনিয়নের দেবীপুরে ভাড়া বাসায় চলে যায়।

এ ঘটনায় গত ২১ জানুয়ারি ভিকটিমের পিতা বাদী হয়ে শাহরাস্তি থানায় মামলা দায়ের করলে শনিবার সকালে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক মোঃ আনিছুর রহমান ধর্ষক ইয়াছিন হোসেন বাদশা ও তার বড় ভাই শাহরাস্তি ৪নং পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনকে আটক করে আদালতে প্রেরণ করে।

ধর্ষণের শিকার নারীর সন্তান হলে দায়িত্ব নেবে সরকার, সন্তান বেড়ে উঠবে মায়ের পরিচয়ে

 

ডেস্ক রিপোর্টঃ

ধর্ষণের শিকার ভুক্তভোগী নারীর সন্তান হলে সেই সন্তানের দায়িত্ব নেবে সরকার। ধর্ষকের সম্পদ থেকে ভরণপোষণের এ টাকা আদায় করা হবে। প্রস্তাবিত ‘নারী শিশু নির্যাতন দমন আইন ২০২১’- এমন বিধান রাখা হয়েছে। ভুক্তভোগীকে দেয়া হয়েছে গর্ভপাতের অনুমতিও। আর ধর্ষণের শিকার নারীর সন্তান বেড়ে উঠবে মায়ের পরিচয়ে। এ আইনকে দেশের বিচারবিভাগের জন্য মাইলফলক বলছেন আইন সংশ্লিষ্টরা।

মাতৃত্ব প্রতিটি নারীর জন্য গৌরব বয়ে আনলেও ধর্ষণের শিকার নারী কিংবা কিশোরী যখন মা হয়, তখন তার নবজাতক শিশুটির ভাগ্যে জোটে অসহনীয় অপমান আর লাঞ্ছনা। ভুক্তভোগীর মতোই শিশুটির ভবিষ্যৎ হয়ে পড়ে অনিশ্চিত।

বিচারের জন্য আদালতের দ্বারস্ত হলেও মামলার নিষ্পত্তি হতে বছরের পর বছর পার হয়। ততদিনে হতদরিদ্র ভুক্তভোগী পরিবার নিঃস্ব হয়ে মামলা তুলে নিতে বাধ্য হন। আবার কখনও জামিনে বেরিয়ে ধর্ষক দেখাতে থাকে রক্তচক্ষু।

ভুক্তভোগী এক নারী জানান, কোথায় আমার সন্তানকে নিয়ে যাবো। তার ভবিষ্যৎ কী হবে। আমার কী হবে।

এমন অবস্থায় ধর্ষণের শিকার নারী আর তার সন্তানের সুরক্ষায় নতুন আইন পাসের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত আইনে বলা হয়েছে ধর্ষণের শিকার নারীর সন্তান শুধু তার মায়ের পরিচয়েই পরিচিত হবেন। আর শিশুটির ২১ বছর পর্যন্ত সরকার তার ভরণপোষণের দায়িত্ব নেবে। যা আদায় করা হবে ধর্ষকের কাছ থেকে।

খসড়া আইনটিতে বলা হয়েছে, ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হলে গর্ভধারণের ১০ সপ্তাহের মধ্যে স্বেচ্ছায় ভুক্তভোগী গর্ভপাত করাতে পারবেন।

দেশের বিচার বিভাগের জন্য এ আইনকে মাইলফলক- বললেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শাসমুদ্দিন চৌধুরী। তিনি বলেন, এই আইনটা আরো আগে করা প্রয়োজন ছিলো। কেউ যদি ধর্ষণের শিকার হয়ে অন্তঃস্বত্বা হয়ে যান তাহলে বাচ্চার দায়িত্বভার বহন তার জন্য বোঝা।

অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেন, আইনটি বাস্তবায়ন হলে ধর্ষণের শিকার নারী ও তার সন্তানের সুরক্ষা অনেকাংশে নিশ্চিত হবে।

আইন কমিশনের প্রস্তাবিত আইনটি সংসদে বিল আকারে উপস্থাপনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আইন এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে।
সূত্র-স:নি

রাজধানীতে স্বামীর নির্দেশে পাঁচ বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ

 

ডেস্ক রিপোর্টঃ

স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। তাই একটি বাড়িতে ডেকে পাঁচ বন্ধুকে দিয়ে গণধর্ষণ করিয়েছে স্বামী। ১২ই জানুয়ারি সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় রোববার (১৭জানুয়ারি) রাজধানীর খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ২৫ বছর বয়সী ওই নারী। মামলায় স্বামীসহ ৬ জনকে আসামী করা হয়েছে। খিলগাঁও থানার ওসি ফারুক-উল-আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি বলেন, উত্তর গোড়ানের ২৩৮/ সি নম্বর বাসায় ধর্ষণের ঘটনাটি ঘটে। অভিযুক্ত ধর্ষকরা হচ্ছেন- কালু, সঞ্জিত দাস, মাকসুদুর রহমান, আজিজুর রহমান ও জাহাঙ্গীর।

ঘটনাস্থল থেকে তাদের সহায়তা করেন ওই নারীর স্বামী আইয়ুব আলী। পেশায় দর্জি আইয়ুব আলীর বাড়ি মানিকগঞ্জ সদরে। থাকেন কদমতলীতে ভাড়া বাসায়।

ভুক্তভোগী নারীর অভিযোগ, তার সঙ্গে স্বামীর বনিবনা হচ্ছিল না, মামলা- মোকদ্দমাও ছিল। ১২ই জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে কথাবার্তা বলার জন্য তাকে ওই বাসায় ডেকে নিয়ে যান তার স্বামী। স্বামীর সঙ্গে তার পাঁচ বন্ধু ছিল। স্বামীর বন্ধুরাও মামলা-মোকদ্দমা নিয়ে তার সঙ্গে কথা বলেন।

এক পর্যায়ে বনিবনা না হওয়ায় ওই নারী বাসায় ফিরে যেতে চান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার স্বামীর নির্দেশে ওই ভবনের পাঁচতলার একটি কক্ষে তাকে আটকে রেখে ৫ জন মিলে পালাক্রমে ধর্ষণ করে।

পরে ধর্ষণের শিকার নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। ১৬ই জানুয়ারি তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পান। ঘটনার ৬ দিন পর তিনি থানায় অভিযোগ করেন। ওই নারী পুলিশকে জানান, ঘটনাস্থল সম্পর্কে তিনি নিশ্চিত ছিলেন না। এছাড়া তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, তাই অভিযোগ দিতে দেরি করেছেন।

চৌদ্দগ্রামে ১৩ বছরের কিশোরী কাজল কিনতে গিয়ে ধর্ষণ ও গর্ভবতী, দোকানি গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোরী দোকানে কাজল কিনতে গেলে দোকানি দ্বারা ধর্ষিত এব‍ং পরে গর্ভবতী হওয়ার ঘটনা ঘটে।

কুমিল্লার চৌদ্দগ্রামে ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। এ ঘটনায় অভিযুক্ত আলাউদ্দিনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের আটগ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৮ জুলাই সকাল ১১ টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের আটগ্রামে ধর্ষক আলাউদ্দিনের বসত ঘরের নিচতলায় কসমেটিকসের দোকানে কাজল কিনতে যায় ওই কিশোরী ও তার ছোট বোন। পরে আলাউদ্দিন কিশোরীর ছোট বোনকে একটি চুলের বেন্ড হাতে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে দোকানের দরজা বন্ধ করে দেয়। পরে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন। ধর্ষণ শেষে এ কথা কাউকে জানালে তাকে হত্যা করা হবে বলে ভয়ভীতিও দেখান। পরে নির্যাতিতা ওই কিশোরীর শরীরের গঠন পরিবর্তন হতে দেখে পেটে টিউমার হয়েছে ভেবে পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা চালিয়ে আসছিল কিশোরীর পরিবার।

অবস্থার পরিবর্তন না দেখে গত ১১ জানুয়ারি চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক জানান, ওই কিশোরী ২৪ সপ্তাহ আগে গর্ভবতী হয়েছে। এরপর ওই কিশোরী ঘটনা খুলে বললে কিশোরীর পিতা বাদী হয়ে মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

এ বিষয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা জানান, অভিযুক্ত আলাউদ্দিনকে গ্রেফতারের পর হাজতে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণপাড়ায় অ্যাসাইনমেন্ট জমা দিতে যাওয়ার পথে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রা‏‏হ্মণপাড়ায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পরে অভিযুক্ত আবদুল হাকিমকে (২০) গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছেন। হাকিম উপজেলার বড়ধুশিয়ার গ্রামের নুরুন্নবীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতিত ওই ছাত্রীকে প্রায় সময়ই উত্ত্যক্ত করতেন হাকিম। গত ১৭ ডিসেম্বর ওই ছাত্রী অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় রাস্তা থেকে তাকে তুলে নিয়ে যান হাকিম। এরপর তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করেন তিনি। সোমবার বিকেলে অভিযুক্ত হাকিম একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে কুমিল্লায় যাওয়ার পথে ওই ছাত্রীর স্বজন ও পুলিশ উপজেলার হরিমঙ্গল বাজার এলাকায় তাকে আটক করে। পরে সেখান থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রা‏হ্মণপাড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে সোমবার রাতে হাকিমের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া ছাত্রী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।