Tag Archives: নাঙ্গলকোটে মানসিক প্রতিবন্ধিকে হত্যা করে বিলে ফেলল দুবৃর্ত্তরা !

নাঙ্গলকোটে মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ৩ সন্তানের জনক আটক

 

নাঙ্গলকোট প্রতিনিধিঃ

কুমিল্লার নাঙ্গলকোটে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোশারফ হোসেন নামের তিন সন্তানের জনককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের মেরকট গ্রামের বেলঘর গোসাই বাজার উচ্চ বিদ্যালয়ের বাথরুমের সামনে এ ঘটনা ঘটে। বুধবার এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মোশারফ হোসেন মেরকট গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেরকট গ্রামের এক প্রতিবন্ধী তরুণী প্রায়সময় বিভিন্নস্থানে ঘোরাফেরা করেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই স্কুলের মাঠে গেলে তাকে মোশারফ স্কুলের পিছনে বাথরুমের সামনে নিয়ে ধর্ষণ করার সময় হাবিব নামের এক রাজমিস্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দেখতে পায়। পরে মিস্ত্রী ঘটনাটি স্থানীয়দের বলেন। এরপর স্থানীয়রা তাকে আটক করে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, ইউপি মেম্বারের মাধ্যমে খবর পেয়ে আসামিকে আটক করা হয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।

নাঙ্গলকোটে মানসিক প্রতিবন্ধিকে হত্যা করে বিলে ফেলল দুবৃর্ত্তরা !

কামাল হোসেন জনিঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আব্দুল মোনাফ (৫৫) নামের এক মানসিক প্রতিবন্ধির মরদেহ বিল থেকে উদ্ধার করা হয়েছে। তবে নিহতের শরীরের কয়েকটি চিহৃ দেখে পুলিশ এ মৃত্যুটিকে হত্যাকান্ড হিসেবে অভিহিত করেছেন।

বুধবার (৮ আগষ্ট) দুপুরে উপজেলার ঢালুয়া ইউনিয়নের খাজুড়িয়া বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মোনাফ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নেতোরা গ্রামের মৃত. আব্দুল হালিমের ছেলে।

নিহতের বোন রোকেয়া বেগম জানান, আমার ভাই বিগত ২ বছর ধরে মানসিক প্রতিবন্ধি। তিনদিন আগে আমার ভাই আমার বাড়িতে (নাঙ্গলকোটের মোকাম ইউনিয়ন) আসে । আমার বাড়িতে এসে কিছুক্ষণ বসে চলে যায়। পরে আজ পার্শ্ববর্তী ইউনিয়নের বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে মনে হয় না। তার জিহ্বা বের হয়ে আছে। গলায় দাগ রয়েছে। হয়তো তাকে শ্বাসরোধে হত্যা করে বিলে ফেলা হয়েছে। এটি হত্যাকান্ড। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।