Tag Archives: নগদ টাকা

কুমিল্লা গার্ডেন সিটি ভবন থেকে

কুমিল্লা গার্ডেন সিটি ভবন থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ ২৭ লক্ষ টাকার মালামাল চুরি

কুমিল্লা গার্ডেন সিটি ভবন থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ ২৭ লক্ষ টাকার মালামাল চুরি

শাহ ইমরান:

কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন ঝাউতলা ছাতি মসজিদ গেইটের কাছে অবস্থিত গার্ডেন সিটি নামীয় একটি বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলার ভাড়াটিয়া বাসা থেকে প্রায় ২৬ লাখ ৯০ হাজার টাকা মূল্যের মালামাল চুরির ঘটনা ঘটেছে।

উক্ত চুরির ঘটনায় শরিবার (২৩ নভেম্বর) রোমানা আক্তার আয়েশা কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ তিনি উল্লেখ করেন যে, তার সৌদি প্রবাসী স্বামী কিছুদিন আগে সৌদি রিয়াল ও ডলার সংগ্রহ করে বাড়িতে মজুদ রেখেছিলেন।

অভিযোগে বলা হয়েছে, শুক্রবার (২২ নভেম্বর) সকালে ভাড়াটিয়া বাসাটি তালাবদ্ধ করে তারা গ্রামে বেড়াতে যান। কিন্তু রাত ৭টা ৪৫ মিনিটে বাসায় ফিরে দেখতে পান যে, বাসার দরজায় লাগানো তালা ভেঙে চোরেরা বাসার ভিতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের মধ্যে ৯,০০০ সৌদি রিয়াল, ১,০০০ ডলার, ৯ ভরি সোনার অলংকার এবং ৯,৮০,০০০ টাকা নগদ রয়েছে।

তিনি অভিযোগে আরো উল্লেখ করেন, বিল্ডিংয়ের সিসি ক্যামেরার ফুটেজে এক মহিলা মুখে মাস্ক এবং ত্রিপিছ পরিহিত অবস্থায় বাসায় ঢুকতে এবং হাতে ব্যাগ নিয়ে বের হতে দেখা যায়। সিসি ক্যামেরার ভিডিও দেখে সন্দেহ করা হচ্ছে যে, বিল্ডিংয়ের নিরাপত্তা প্রহরী এবং চোরেরা মিলে এই চুরি সংঘটিত করেছে।

এ ঘটনায় পুলিশের কাছে সহযোগিতা চেয়েছেন।

মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের

মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর টিন ও নগদ টাকা বিতরণ

মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর টিন ও নগদ টাকা বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মনোহরগঞ্জে বন্যার্তদের পূনর্বাসনের লক্ষ্যে ৭টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেছে সেনা সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার মৈশাতুয়া, খিলা, বাইশগাঁও লক্ষণপুর ইউনিয়নে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

মনোহরগঞ্জ উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আবু সাদমান সৈকত জানান, বন্যায় যাদের ঘর ভেঙ্গে গেছে উপজেলার এমন ৭টি পরিবারের প্রত্যেককে ৪ বান ঢেউটিন ও নগদ ৪ হাজার টাকা করে দেয়া হয়েছে। প্রত্যেকের বাড়িতে গিয়ে এ উপহার সহায়তা পৌঁছে দেয়া হয়।

ঢেউটিন ও নগদ টাকা বিতরণকালে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা, ক্যাপ্টেন আবু সাদমান সৈকতসহ অন্যান্য সেনা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বন্যার শুরু থেকেই বন্যাদুর্গতদের উদ্ধার, আশ্রয়কেন্দ্রে প্রেরণ, নিত্য ব্যবহার্য জিনিসপত্র, শুকনো ও রান্না করা খাবার সরবরাহসহ নানা কার্যক্রম চালিয়ে আসছে সেনাবাহিনীর সদস্যরা। উপজেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সদস্যদের সহায়তায় এ কার্যক্রম পরিচালনা করছেন সেনাবাহিনী। পানি কমার সাথে সাথে বাড়ি ফেরা বন্যার্ত লোকজনকে পূনর্বাসনের জন্যও কাজ করছেন সেনাসদস্যরা।