Tag Archives: ফল প্রকাশ

স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ

স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ, ঘরে বসেই দেখবেন যেভাবে

স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ, ঘরে বসেই দেখবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট:

২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্কুলে ভর্তি লটারির ফল প্রকাশ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর এস এম আমিনুল ইসলাম।

ঘরে বসেই শিক্ষার্থী ও অভিভাবকরা ডিজিটাল লটারির ফল অনলাইন ও এসএমএসের মাধ্যমে জানতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd/) প্রবেশ করে অভিভাবকরা তাদের লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লটারির ফল ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। টেলিটক মোবাইলে এসএমএস এর মাধ্যমে (GSA<Space> Result<Space>User ID লিখে পাঠাতে হবে 16222 নাম্বারে) ফল পাওয়া যাবে।

টেলিটকের কারিগরি সহায়তায় ডিজিটাল অনলাইন লটারির মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়েছে।

গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। এ সময়ে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেছেন ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন শিক্ষার্থী, আর বেসরকারি স্কুলে আবেদন করেছেন ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন।

প্রসঙ্গত, ৬৮০টি সরকারি স্কুলে মোট ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসন রয়েছে।

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৭৮.৬৪ শতাংশ

ডেস্ক রিপোর্ট:

রোববার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফল প্রকাশ করেন। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাশের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

গত বছর অর্থাৎ ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সেই হিসাবে এবার পাশের হার ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে।

বেলা ১১টায় ওয়েবসাইট ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানেও ফল প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা গেছে, সব শিক্ষাবোর্ড মিলিয়ে পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থ। শুধু ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করা হয়। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এইচএসসির ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার্বিক পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী। পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা স্ব স্ব বিভাগের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।

এইচএসসির ফল প্রকাশ আগামী ২৬ নভেম্বর

ডেস্ক রিপোর্ট:

আগামী ২৬ নভেম্বর ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। রেওয়াজ অনুযায়ী, সেদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করা হবে।

এরপর সারাদেশের শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফলাফল পাবেন।

শুক্রবার (১৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আগামী ২৬ অথবা ২৮ নভেম্বর- যেকোনো একটি দিন চাওয়া হয়েছিল। তিনি ২৬ নভেম্বর ফল প্রকাশে সম্মতি দিয়েছেন।

চলতি বছর ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয় ১৭ আগস্ট। আর প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। তবে সব বোর্ডই ২৬ নভেম্বর ফল প্রকাশ করবে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী।

এদিকে, এবার পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবির মুখে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা নেওয়া হয়।

একাদশে ভর্তির শেষ ধাপের ফল রাতে প্রকাশ

একাদশে ভর্তির শেষ ধাপের ফল রাতে প্রকাশ

ডেস্ক রিপোর্ট:

একাদশ শ্রেণির ভর্তিতে তৃতীয় বা শেষ ধাপের ফল প্রকাশ করা হবে আজ শনিবার রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপে নিশ্চায়নের সুযোগ দেওয়া হবে।

ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা এ ফল দেখতে পাবেন।

গত ২০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে এ ধাপে আবেদন শুরু হয়। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত এ ধাপে আবেদনের সুযোগ পান শিক্ষার্থীরা। শেষ ধাপে আবেদন জমা পড়েছে ৪ লাখ ৮৪ হাজার ২৬৪টি। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন এ তথ্য জানিয়েছেন।

এদিকে, তৃতীয় ধাপে আবেদন-নিশ্চায়ন প্রক্রিয়া শেষে আরেক ধাপে আবেদন নেওয়া হবে কি না, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

ঢাকাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন জানান, ‘আমরা যে শিডিউল ঘোষণা দিয়েছিলাম, তাতে তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষ করার কথা। এখন পর্যন্ত যত সংখ্যক আবেদন পেয়েছি, তা অন্য বারের তুলনায় খারাপ নয়। এ জন্য আবেদনের সময়সীমা বাড়ানো নিয়ে কোনো আলাপ-আলোচনাও হয়নি। এবার সময়সীমা বাড়ানোর সম্ভাবনা খুবই কম।’

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানান, দ্বিতীয় ধাপে আবেদন জমা পড়ে ২ লাখ ৯৪ হাজারের মতো। এর মধ্যে কলেজে মনোনয়ন পেয়েছেন ২ লাখ ৭২ হাজার ৮৭০ জন। তাদের মধ্যে আবার নিশ্চায়ন (ভর্তি হবেন বলে নিশ্চায়তা) করেছেন ২ লাখ ১৪ হাজার শিক্ষার্থী। এর আগে প্রথম ধাপে ১২ লাখ ৬১ হাজার শিক্ষার্থী কলেজ পেলেও নিশ্চায়ন করেন ১০ লাখ ২৬ হাজার জন।

ভর্তি কমিটি সংশ্লিষ্টরা জানায়, প্রথম দুই ধাপে কলেজ পেয়ে নিশ্চায়ন করেছেন ১২ লাখ ৪০ হাজার জন। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেন প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। তার মধ্যে কারিগরি বোর্ডের শিক্ষার্থী ছিলেন ১ লাখের কিছু বেশি। বাকি সাড়ে ১৫ লাখ শিক্ষার্থীকে অনলাইন আবেদনের মাধ্যমে একাদশে ভর্তি হওয়ার কথা। ফলে এখনো অসংখ্য শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ার বাইরে।

অন্যদিকে, আবেদন, ফল প্রকাশ ও নিশ্চায়ন প্রক্রিয়া শেষে আগামী ২৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু হবে, যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। চলতি বছর বিভিন্ন কলেজে শিক্ষার্থী ভর্তির ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। ভর্তির সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০ টাকা। ভর্তি শেষে ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ রাতে

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ রাতে

ডেস্ক রিপোর্ট:

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে আজ রাতে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ফল প্রকাশের কথা রয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত এ ধাপে আবেদন করার সুযোগ পান শিক্ষার্থীরা।

এদিকে, আজ রাতে একই সঙ্গে প্রথম ধাপে নির্বাচিতদের মধ্যে মাইগ্রেশনের আবেদন করা শিক্ষার্থীরা কে, কোন কলেজ পেলেন, তা জানিয়ে দেওয়া হবে।

ফল প্রকাশের পর রোববার সকাল ৮টা থেকে দ্বিতীয় ধাপে নির্বাচিতরা প্রাথমিক নিশ্চায়নের সুযোগ পাবেন। এ নিশ্চায়ন প্রক্রিয়া চলবে ১৮ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত।

নিশ্চায়নের জন্য এ সময়ের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ে রেজিস্ট্রেশন ফি বাবদ ৩৩৫ টাকা জমা দিতে হবে। তবে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।

এদিকে, দ্বিতীয় ধাপে কলেজ না পাওয়া শিক্ষার্থীরা তৃতীয় ধাপে আবেদনের সুযোগ পাবেন। আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে।

ভর্তি শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর, যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এ বছর বিভিন্ন কলেজের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। এবার ভর্তির সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০ টাকা। ভর্তি শেষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

একাদশ শ্রেণিতে ভর্তিতে এবার মোট আসন ২৬ লাখ চার হাজার ৮৫৬টি। প্রথম ধাপে ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী নির্বাচিত হন। তাদের মধ্যে নিশ্চায়ন করেছেন ১০ লাখ ২৬ হাজার ৬৫৭ জন। অর্থাৎ প্রথম ধাপে কলেজ পেয়েও নিশ্চয়ন করেননি ২ লাখ ৩৫ হাজারেরও বেশি শিক্ষার্থী।

অন্যদিকে পছন্দক্রম জটিলতায় আবেদন করেও প্রথম ধাপে নির্বাচিত হননি এসএসসি উত্তীর্ণ ৪৫ হাজারের বেশি শিক্ষার্থী। তাদের মধ্যে সাড়ে ৮ হাজারের বেশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও রয়েছেন।

একাদশে শ্রেণিতে দ্বিতীয় ধাপে আবেদন শেষ আজ, শনিবার ফল প্রকাশ

একাদশে শ্রেণিতে দ্বিতীয় ধাপে আবেদন শেষ আজ, শনিবার ফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট

একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এজন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৫০ টাকা ফি পরিশোধ করতে হবে। আবেদনের সময়ও একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রমে দিতে পারবেন।

এদিকে, দ্বিতীয় ধাপে আবেদনের ফল শনিবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। নির্বাচিতরা ১৭ ও ১৮ সেপ্টেম্বর প্রাথমিক নিশ্চায়নের সুযোগ পাবেন। এরপর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে। ওই ধাপের ফল ২৩ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের প্রাথমিক নিশ্চায়ন চলবে।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন শুরু হয়। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ধাপে আবেদন করেছেন ১ লাখ ৮৬ হাজার ৩০৩ শিক্ষার্থী।

অন্যদিকে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছেন প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত হন ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী। কিন্তু তাদের মধ্যে নির্বাচন নিশ্চায়ন করেছেন ১০ লাখ ২৬ হাজার ৬৫৭ জন। অর্থাৎ প্রথম ধাপে কলেজ পেয়েও নিশ্চয়ন করেননি ২ লাখ ৩৫ হাজারেরও বেশি শিক্ষার্থী।

৩ লাখ শিক্ষার্থী এখনো ভর্তি প্রক্রিয়ার বাইরে

এসএসসি পাস শিক্ষার্থী এবং এ পর্যন্ত আবেদন বা নিশ্চায়ন করা শিক্ষার্থীর তথ্য বিশ্লেষণে দেখা যায়, এখনো প্রায় ৩ লাখ শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ার বাইরে। তাদের দ্রুত আবেদন করার পরামর্শও দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

কমিটি সূত্র জানায়, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেন প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। তার মধ্যে কারিগরি বোর্ডের শিক্ষার্থী ছিলেন ১ লাখের কিছু বেশি। বাকি সাড়ে ১৫ লাখ শিক্ষার্থীকে অনলাইন আবেদনের মাধ্যমে একাদশে ভর্তি হওয়ার কথা। প্রথম ধাপে আবেদন করেন ১৩ লাখ ৭ হাজার শিক্ষার্থী। তাদের মধ্যে কলেজ পেয়েছেন ১২ লাখ ৬১ হাজার। আর ভর্তি হবেন বলে নিশ্চিত (নিশ্চায়ন) করেছেন ১০ লাখ ২৬ হাজার শিক্ষার্থী। আর দ্বিতীয় ধাপে এ পর্যন্ত আবেদন করেছেন দুই লাখের মতো শিক্ষার্থী। সেই হিসাবে সবমিলিয়ে সাড়ে ১২ লাখের মতো শিক্ষার্থী এখন ভর্তি প্রক্রিয়ায় রয়েছেন। বাকি ৩ লাখ শিক্ষার্থী ভর্তির আবেদন অথবা নিশ্চায়ন করেননি।

বিষয়টি কিছুটা উদ্বেগের বলেও জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার। তিনি জাগো নিউজকে বলেন, ‘দ্বিতীয় ধাপে তো ভেবেছিলাম আরও বেশি আবেদন আসবে। সবাই এ ধাপে সেরে ফেলে আবেদনের কাজটা। এখনো আড়াই-তিন লাখ শিক্ষার্থী আবেদন-নিশ্চায়নের বাইরে কেন, তা বুঝতে চেষ্টা করছি।’

তপন কুমার সরকার বলেন, ‘আশা করি- তারা দ্বিতীয় ধাপের শেষ দিনে আজ এবং তৃতীয় ধাপে আবেদন করে ফেলবে। সবাই কলেজ পাবে এবং উচ্চমাধ্যমিকে অধ্যয়ন করবে।’