Tag Archives: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নভেম্বরে ঢাকায় হবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ!

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের মাঝে টিফিন বক্স ও পাখির বাসা বিতরন

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবীদ্বারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু কিশোর প্রকৃতি বিষয়ক আলোচনা সভা, টিফিন বক্স ও পাখির বাসা বিতরন করা হয়েছে।

বুধবার (২৪ মার্চ) দুপুরে দেবীদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ছালমা আক্তার, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা প্রবীন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম শওদাগরসহ আরো অনেকে।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আমেরিকা প্রবাসী ডা. ফেরদৌস খন্দকার।

বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুমিল্লা সেনানিবাসে র‌্যালি

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে বনার্ঢ্য র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।

এরিয়া সদর দপ্তর কুমিল্লা ও সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে বুধবার সকালে কুমিল্লা সেনানিবাসে বনার্ঢ্য র‌্যালির উদ্বোধন করেন ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিওসি।

এসময় তিনি জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধাবোধ ব্যক্ত করে বাঙালী জাতির জন্য তাঁর অবদান সম্পর্কে আলোকপাত করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।

র‌্যালীতে কুমিল্লা সেনানিবাসে অবস্থিত ইউনিট সমূহের সকল অফিসার, জেসিও, অন্যান্য পদবীর সৈনিক এবং অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। র‌্যালিটি সেনা নিবাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনে কুমিল্লা সেনানিবাসের প্রতিটি প্রবেশ পথ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহ সু-সজ্জিত ও আলোক সজ্জ্বার ব্যবস্থা করা হয়। সেনানিবাসের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য রচনা, চিত্রাংকন ও আবৃতি প্রতিযোগীতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সৌদি যুবরাজ সালমানকে আমন্ত্রণ

 

ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে আগামী মার্চ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর চূড়ান্ত উদযাপনে অংশ নিতে বা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে যোগ দিতে ঢাকা আসার আমন্ত্রণ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুলাইহান রবিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করলে মন্ত্রী এ আমন্ত্রণ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে আগামী মার্চ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর চূড়ান্ত উদযাপনে অংশ নিতে বা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে যোগ দিতে ঢাকা আগমনের আমন্ত্রণ জানানো হয়েছে।

সাক্ষাতে বাংলাদেশের জ্বালানিসহ বিভিন্ন খাতে সৌদি আরবের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগের আগ্রহের কথা জানান রাষ্ট্রদুত।

বিশেষ করে রাষ্ট্রীয় আরামকো, আকওয়া পাওয়ার, আলফানার গ্রুপ, ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন (ইডি), রেড সি গেটওয়ে টার্মিনাল, ডায়েলিম কেএসএ, আলজুমাইরাহ গ্রুপ প্রভৃতি কোম্পানির কথা এ সময় উল্লেখ করেন রাষ্ট্রদূত দুলাইহান।

একইসঙ্গে রাষ্ট্রদূত নিকট অতীতে বাংলাদেশের সঙ্গে হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকগুলোর দ্রুত বাস্তবায়নে সহযোগিতা চান। এ সময় সৌদি প্রবাসী বাংলাদেশিদের ফেরাতে সৌদি সরকারের সহায়তার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কুমিল্লায় এতিম শিশুদের নিয়ে পুলিশ কর্মকর্তা মামুনের ব্যতিক্রম আয়োজন

 

স্টাফ রিপোর্টারঃ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের নিয়ে ব্যতিক্রম কিছু আয়োজন করলেন পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন। যিনি বর্তমানে কুমিল্লায় অতিরিক্ত পুলিশ সুপার ( দক্ষিন সার্কেল) হিসেবে দায়িত্ব পালন করছেন।

এতিম শিশুদের নিয়ে দোয়ার আয়োজন, কেক কাটা ও মিষ্টি বিতরণ করলেন । জাতীয় পতাকার আদলে সবাইকে লাল-সবুজ বেলুন উপহার দিলেন।

১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আদর্শ সদর উপজেলার শিমড়া হুব্বুন্নাবী হাফেজিয়া মাদ্রসা ও এতিম খানায় তিনি এমন আয়োজন করেন।

বাদ আসর শিমড়া হুব্বুন্নাবী হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় দোয়া মোনাজাতে অর্ধশত এতিম শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মোর্শেদুল ইসলাম ও হাফেজ মোহাম্মদ শামীম ।

দোয়া মোনাজাতের পরে শিশুদের হাতে লাল সবুজের বেলুন তুলে দিয়ে মাদ্রাসার শিক্ষক পরিচালক ও এতিম শিশুদের নিয়ে কেক কাটেন পুলিশ সুপার মোঃআব্দুল্লাহ্ আল মামুন। পরে তিনি নিজের হাতে শিশুদের মাঝে কেক ও মিষ্টি বিতরণ করেন।

মাদ্রাসার পরিচালক মোর্শেদুল ইসলাম বলেন, পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন স্যার, বিভিন্ন উপলক্ষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সহযোগিতা করেন। এতিম শিক্ষার্থীদের সাথে সময় কাটান। তবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল মাদ্রাসায় আসেন। শিশুদের নিয়ে একসাথে নামাজ আদায় করেন। পরে দোয়া মোনাজাতের আয়োজন করেন। শিশুদের নিয়ে কেক কেটে নিজ হাতে বিতরণ করেন। শিশুরা অনেক আনন্দ পেয়েছে। লাল সবুজের পতাকা উড়িয়ে অনেক আনন্দ করেছে।

এক অনুভূতি প্রকাশ করে পুলিশ সুপার মোঃআব্দুল্লাহ্ আল মামুন জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের নিয়ে দোয়া মোনাজাত করেছি। শিশুদের নিয়ে কেক কেটেছি। শিশুরা আনন্দিত হয়েছে। শিশুদের আনন্দ দেয়ার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি বিশ্বাস করি আজকের শিশুরাই বঙ্গবন্ধুর আদর্শ লালন করে আগামীর সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নভেম্বরে ঢাকায় হবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ!

স্পোর্টস ডেস্কঃ

আবারও ঢাকার মাঠে বল নিয়ে বিপক্ষ গোলপোষ্টের দিকে এগিয়ে যাচ্ছেন  এই গ্রহের মহা তারকা লিওনেল মেসি। আবার যদি দেখা যায় একই সময় মাঝমাঠে  মেসির সামনে নেইমার । তাহলে কেমন হয়। ?  হা, এমন দৃশ্য দেখা যেতে পারে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে সামনে রেখে বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচ আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ‘সুপার ক্ল্যাসিকো’ হিসেবে পরিচিত ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যকার ম্যাচ ঢাকার মাটিতে হলে তা এদেশের কোটি মানুষের স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার হতে যাচ্ছে।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ফিফার সূচি অনুযায়ী ১১-১৯ নভেম্বর প্রীতি ম্যাচ খেলতে পারবে দলগুলো। ওই সময়কেই বেছে নিতে চায় বাংলাদেশ। আর্জেন্টিনা চলে গেলে ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের ম্যাচ খেলানোর চেষ্টাও করছে ফেডারেশন। সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নকে আনতে মধ্যস্থতা করছে বিশ্বব্যাংক।

উল্লেখ্য, ২০১১ সালে বাংলাদেশে এসেছিলে আর্জেন্টিনা। নাইজেরিয়ার বিপক্ষে সেই ম্যাচে ক্ষুদে জাদুকর লিওনেল মেসির পায়ের জাদু দেখেছিলে ঢাকার দর্শকরা। তবে বাংলাদেশে ব্রাজিল কখনো খেলতে আসেনি। এবার সেই সম্ভাবনাও তৈরি হয়ে গেছে। নেইমার, কুতিনহোদের খেলা দেখার সৌভাগ্যটাও এবার হয়ে যেতে পারে এ দেশের ফুটবলপ্রেমীদের।

যদিও গত মে মাসে খবর বেরিয়েছিল, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে পর্তুগাল ও ইতালির মধ্যে একটি প্রীতি ম্যাচের আয়োজন করার পরিকল্পনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রীতি ম্যাচের আয়োজনের জন্য বাফুফে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তুতির কথাও জানা গিয়েছিল।

তবে সালাম মুর্শেদী এবার জানালেন, ইউরোপের কোনো দল নয় বরং ২ লাতিন পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনাকে ফুটবল ফেডারেশন বাংলাদেশে আনার চেষ্টা করছে। তাদের চেষ্টা সফল হলে বাংলাদেশের দর্শকরা ব্রাজিল এবং আর্জেন্টিনার দ্বৈরথ নিজ দেশের মাঠে দেখার বিরল সৌভাগ্য অর্জন করবেন।