,

দারিদ্র্যে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন যে প্রেসিডেন্ট

আজকের কুমিল্লা ডট কম :
November 5, 2021
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

বিশ্বকাপের দুই ফেবারিট দল ব্রাজিল আর আর্জেটিনার মাঝখানে স্যান্ডউইচের মতো লটকে আছে ছোট্ট এক দেশ। নাম উরুগুয়ে। যারা ফুটবলের পাঁড় ভক্ত, তাদের অবশ্য দেশটি সম্পর্কে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। বিশ্বকাপ ফুটবলের প্রথম আসরে চ্যাম্পিয়ন দেশ হিসেবে সব্বাই উরুগুয়ের নাম জানে। যারা জানো না, তারা এখনই গুগলমামাকে জিজ্ঞেস করে দেখতে পারো।

দেশটির রাজধানী মন্টেভিডিও থেকে কয়েক মাইল দূরের এক গ্রামে আছে ছোট্ট এক খামার। শহর ছেড়ে কাদামাটির পথ পেরোলেই সেই গ্রাম, যেখানে বাস করেন ৭৭ বছরের বুড়ো জোসে মুজিকা। অবশ্য খামারটা তাঁর নয়, স্ত্রীর। গ্রামটিতে এখনো বিদ্যুত্ পৌঁছায়নি। আবার জেনারেটর কেনারও সামর্থ্য নেই তাঁদের। তাই কুয়ো থেকে পানি তুলে খান মুজিকা দম্পতি। খামারে স্ত্রীর সঙ্গে জমিতে ফুলের চাষ করে আয় করেন মুজিকা। অনেকে হয়তো ভাবছ, বিশ্বকাপের কথা বলতে গিয়ে বুড়ো মুজিকার গীত গাইছি কেন। আসলে এই বুড়োই হচ্ছেন উরুগুয়ের বর্তমান প্রেসিডেন্ট। রূপকথার মতো এই গল্প শুনে অবিশ্বাসে চোখ ছানাবড়া করে নিশ্চয়ই ভাবছ, এ তো অসম্ভব! কিন্তু অসম্ভবকেই সম্ভব করেছেন হোসে মুজিকা। তাঁকেই বলা হয় বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্ট।

রাজনীতিবিদদের প্রচলিত চিত্র হচ্ছে তাঁ