স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের বাখরাবাদ এলাকা হতে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২৫ জুন সকালে কুমিল্লা সদরের বাখরাবাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা নগরীর তেলিকোনা চৌমুহনী গ্রামের মৃত. দীলিপ কুমার তালুকদারের ছেলে প্রীতম কুমার তালুকদার (৩২)।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ।
