Tag Archives: বিদেশি

১৮৬ বিদেশিকে ভোট পর্যবেক্ষণের অনুমোদন নির্বাচন কমিশনের

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আগে পরে পর্যবেক্ষণ করার জন্য ১৮৬ জন পর্যবেক্ষক ও সাংবাদিককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের মধ্যে ১২৭ জন হলেন পর্যবেক্ষক আর ৫৯ জন বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী।

ইসির একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন ইউরোপিয় ইউনিয়নের চার জন, যুক্তরাষ্ট্রের আইআরআই এবং এনডিআই’র ১২ জন, সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের (এসএডিএফ) ছয় জন, দক্ষিণ কোরিয়ার এইচএল গ্রুপের একজন, এসএনএএস আফ্রিকার দুই জন, মুসলিম কমিশন নেপালের দুই জন যুক্তরাষ্ট্রের বিরনি ল পিএলএলসি-এর এক জন, আফ্রিকা হাউজ লন্ডনের দুই জন, বি স্ট্রাটেজিক পার্টনার’র (ব্রিটিশ) একজন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন অরগানাইজেশ’র (জাপান) একজন, মুতাশ ক্রিয়েট রিসার্চ’র (জাপান) এক জন, ইলেকশন মনিটরিং ফোরামের (ভারত) এক জন, শ্রীলঙ্কার মেম্বার অব পার্লামেন্ট এক জন, অস্ট্রেলিয়ান এক রিসার্চার ও ইলেকশন মনিটরিং ফোরাম এর যুক্তরাষ্ট্রের এক নাগরিক।

এছাড়াও জাপানের এক নাগরিক, মালদ্বীপের অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল লিং-এর তিন জন, ব্রিটিশ হাইকমিশন-ঢাকার ১০ জন, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক কো-অপারেটিভ অরগানাইজেশনের (থাইল্যান্ড) একজন, ভিটেম ফাউন্ডেশন পোল্যান্ড’র একজন, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের একজন, ইন্টারন্যাশনাল পার্লামেন্টারিয়ানস কংগ্রেসে’র দুই জন, আমেনিকান গ্লোবাল স্ট্র্যাটিজিস’র একজন, আমেরিকার এক জন ব্যবসায়ী, অ্যাম্বাসি অব জাপানের ১৭ জন, আফ্রিকান ইলেকটোরাল অ্যালাইয়েন্সের ১২ জন, ব্রিটেনের পার্লামেন্টের দুই জন, ভারতের এক নাগরিক, এসএনএএস আফ্রিকা’র একজন, নেপাল সরকার ও বিভিন্ন দলের পাঁচ জন, নেপালের দীপেন্দ্র কন্ডেল ইনিশিয়েটিভ’র তিন জন, মালয়েশিয়ার তিন বিশিষ্ট জন, দি গোল্ড ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি’র তিন আমেরিকান, ইআরপি ট্রেডি লিমিটেড’র নরওয়ের এক জন, অ্যালায়েন্স ফর হিউম্যানিটি’র এক জন ইরাকি, এক জন কানাডিয়ান নাগরিক ও জিবিপি ইন্টারন্যাশনাল জার্মানির একজনও সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

৫৯ সাংবাদিকের মধ্যে রয়েছেন, আমেরিকার একজন, ইই্উ রিপোর্টার, এক জন বিট্রিশ, জার্মানির জুঙ্গে ফ্রেইহেট’র একজন, দি দিল্লি টেলিভিশন লিমিটেড’র দুই জন, জাপানের দি ইয়োমিরি সিমবান’র একজন, ভারতের আজকাল’র এক জন, জাপানের কিওডু নিউজ’র এক জন, ভারতের দি অ্যাসোসিয়েট প্রেস’র তিন জন, ভারতের দি প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া’র দুই জন, জার্মানির এআরডি জার্মান রেডিও’র দুই জন ও ভারতের আনন্দ বাজার পত্রিকা’র একজন।

জাপানের নাইকিই আইএনসি, জিজি প্রেস ও এনএইচকে (জাপান ব্রডকাস্টিং করপোরেশন) এর পাঁচ জন; নেপালের কেন্দ্রবিন্দু অনলাইন পিটিবি লিমিটেড’র একজন; ভারতের ডিএসটিভি দার্জিলিং-এর একজন, উত্তরবঙ্গ সংবাদ-এর একজন, দি টেলিগ্রাফ’র এক জন, এএনআই’র এক জন, এবিপি নিউজ’র দুই জন, আজকাল পা্বলিশার্স লিমিটেডে’র একজন, এবিপি নেটওয়ার্ক’র দুই জন, এএনএম নিউজ প্রাইভেট লিমিটেড’র এক জন ও জি মিডিয়া’র দুই জন; বিবিসি নিউজ (ভারতীয় ও আমেরিকান) চার জন; এরাইজ নিউজ’র এক বিট্রিশ; ফ্রান্সের প্যারিস লা মন্ডে’র একজন; সুইডিশ রেডিও-এর এক জন; অ্যাজেন্সি ফ্রান্স প্রেস’র (এএফপি) সাত জন; রয়টার্সের দুই ভারতীয়; আল জাজিরার এক ব্রিটিশ; অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের এক জন; চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কে দুই ভারতীয়; এআরডি জার্মান টিভি’র এক ভারতীয়; কলকাতার সংবাদ প্রতিদিন’র একজন; দি ওয়াল কলকাতা’র এক জন; ব্রিটিশ এক ফ্রিল্যান্সার ও বিলজিয়ান এক জন সাংবাদিককে ভোট দেখার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন দেখতে দেশি ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষককেও অনুমোদন দিয়েছে ইসি। কেন্দ্রীয় ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবংস্থানীয় ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০, ২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবে।

সূত্র: জাগোনিউজ২৪

ভোট পর্যবেক্ষণ করতে চান ১৭৯ বিদেশি

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ ভোট ১৭৯ জন বিদেশি পর্যবেক্ষক পর্যবেক্ষণ করতে চান বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) এ তথ্য জানান তিনি।

ইসি সচিব জাহাংগীর বলেন, নির্বাচন দেখেতে ১৩১ জন পর্যবেক্ষক হিসেবে আর সাংবাদিক হিসেবে ৪৮ জন আবেদন করেছেন। মোট আবেদন করেছেন ১৭৯ জন।

ইসির দেওয়ার সময় অনুযায়ী, বৃহস্পতিবার ছিল বিদেশি পর্যবেক্ষকদের আবেদন করার শেষ সময়। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে তাদের অনুমোদন দেওয়ার কথা রয়েছে সংস্থাটির।

এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বলেন, আমাদের কাছে যেসব আবেদন এসেছে, এগুলো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। মন্ত্রণালয়ের মতামত এলে তা কমিশনের কাছে উত্থাপন করা হবে। এ ক্ষেত্রে মন্ত্রণালয় থেকে যাদের বিরুদ্ধে আপত্তি দেওয়া হবে, তাদের অনুমোদন দেওয়া হবে না। আর যাদের অনাপত্তি দেবে তারা ভোট দেখার অনুমোদন পেয়ে যাবেন।

জানা গেছে, বিদেশিদের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমোদন দেওয়া ছাড়াও ভোট দেখার জন্য ৩৪টি দেশের নির্বাচন কমিশন ও চারটি সংস্থার ১১৪ জনকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। এক্ষেত্রে তাদের স্থানীয় যাতায়াত ও থাকা-খাওয়ার সকল ব্যয় বহন করবে ভোট আয়োজনকারী সংস্থাটি।

আমন্ত্রিত দেশগুলো হলো, ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জর্জিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, মিশর, তুরস্ক, উজবেকিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, থাইল্যান্ড, আজারবাইজান, মালয়েশিয়া, মরিশাস, তিউনিসিয়া, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, সৌদি আরব, চীন, জাপান ও সিঙ্গাপুর।

এছাড়া সার্ক এবং ওআইসি মহাসচিব, ফেম্বোসা এবং এ-ওয়েব চেয়ারপারসনকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে শ্রীলঙ্কান নির্বাচন কমিশন ইতোমধ্যে আর্থিক সংকটের কারণে আসতে না পারার কথা জানিয়েছে।