,

লাকসামের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. সরওয়ার সিদ্দিকী গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
December 14, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
লাকসাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও শ্রমিক কল্যান ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী জামায়াত নেতা ড. অধ্যাপক সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দুপুরে লাকসাম থানা পুলিশ শহরের দৌলতগঞ্জ চাউল বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামায়াত নেতা সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকীকে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে। ওইদিন বিকেলে তাকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।