Tag Archives: ভাসানচর থেকে পালাতে গিয়ে ৬ রোহিঙ্গা আটক

ভাসানচর থেকে পালাতে গিয়ে ৮ রোহিঙ্গা আটক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালাতে গিয়ে ৮ রোহিঙ্গাকে স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার বিকেল ৫টার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাদের তাদের আটক করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের চরজব্বর থানায় নিয়ে আসা হয়।

আটকৃতদের মধ্যে ১ জন শিশু, ২ জন পুরুষ ও ৫ জন মহিলা রয়েছে।

তারা হলেন, হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৮৬নং ক্লাস্টারের আবদুল হামিদের ছেলে আনোয়ার (১৮) একই ক্লাস্টারের মৃত ইয়াছিনের ছেলে মো.হাসান (১৬), মো.ইয়াছিনের মেয়ে সামসুদা বেগম (১৭),) হাফেজ আহমদের স্ত্রী হাফিজা (১৭), মো.ওসমানের স্ত্রী দীল কায়েস (১৬), ১১ নং ক্লাস্টারের আবদুস ছালামের স্ত্রী রিজিয়া বেগম (২৪) একই ক্লাস্টারের আবদুস সালামের ছেলে মো.রফিক (৭), ৬৭নং ক্লাস্টারের আবদুর শুক্কর এর স্ত্রী রাজিদা (১৮)।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) কাজী মোহাম্মদ সুলতান আজহার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান,ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে নৌকাযোগে পালানোর সময় সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় স্থানীয় এলাকাবাসী ৮ রোহিঙ্গাকে আটক করেছেন। আটক রোহিঙ্গাদের থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাসানচর থেকে পালাতে গিয়ে ৬ রোহিঙ্গা আটক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার যাওয়ার পথে ৬ রোহিঙ্গা নারী-শিশুকে আটক করেছে নোয়াখালীর সুবর্ণচরের স্থানীয় এলাকাবাসী।

আটককৃতরা হলেন,ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের ৭৬ নম্বর ক্লাস্টারের হাসিনা বেগম (৩৫) আলমার জাহান (৩০) রোজিনা আক্তার (১৯) সাইফুল ইসলাম (১২) মো. ইয়াছিন (৩) মো. আজিজ (১)।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে পুনরায় কোস্টগার্ডের মাধ্যমে তাদের ভাসানচরের ক্যাম্পে প্রেরণ করা হবে। এর আগে গতকাল বুধবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের থেকে তাদের আটক করে চরজব্বর থানায় সোপর্দ করা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভাসারচর আশ্রয়ন কেন্দ্রের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। কোস্টগার্ড এসে সুবর্ণচর থেকে পুনরায় ৬ রোহিঙ্গাকে ভাসানচর আশ্রয়ন কেন্দ্রে নিয়ে যাবে। বৃহস্পতিবার সকালের দিকে তাদের ভাসানচরের উদ্দেশে পাঠানো হবে।

ওসি জিয়াউল আরো জানান, বুধবার ভোর রাতের দিকে ৩জন নারী ও ৩জন শিশুসহ ৬ জন রোহিঙ্গা ভাসানচর থেকে পালিয়ে দালালের সহযোগিতায় চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। পথে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় দালাল ও নৌকার মাঝি বুধবার দুপুরের দিকে তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যান। কিছুক্ষণ পর বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানান। খবর পেয়ে চরব্বর থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।