Tag Archives: মানুষের মধ্যে

মানুষের মধ্যে সরকারের প্রতি আস্থার সংকট

মানুষের মধ্যে সরকারের প্রতি আস্থার সংকট তৈরি হচ্ছে: রিজভী

মানুষের মধ্যে সরকারের প্রতি আস্থার সংকট তৈরি হচ্ছে: রিজভী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ক্রমাগত ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে। নতুন করে শতাধিক পণ্যে ভ্যাট বৃদ্ধি করায় সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে। এতে জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থা কমতে পারে।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, নবম-দশম শ্রেণির পাঠ্যপুস্তক পৌরনীতি ও নাগরিকতা বইয়ে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) উদ্দেশ্যমূলকভাবে ইতিহাস বিকৃতি করছে। তিনি বলেন, “ফ্যাসিবাদের পতনের পরও আওয়ামী লীগের দুঃশাসনের গৌরবগাথা বইয়ে সংযোজন করা হয়েছে, যেখানে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে এই ষড়যন্ত্র চলছে।”

 

রিজভী আরও বলেন, সরকারের ভ্রান্ত অর্থনৈতিক নীতি সাধারণ মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, “৫ টাকার জায়গায় ১৫ টাকা কর বসানো হয়েছে, যা মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে। এমন সিদ্ধান্তে মানুষের মধ্যে সরকারের প্রতি আস্থার সংকট তৈরি হচ্ছে।”

 

নতুন পাঠ্যপুস্তকে আওয়ামী লীগের প্রশংসাসূচক তথ্যগুলো দ্রুত সংশোধনের দাবি জানিয়ে রিজভী বলেন, “বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই আওয়ামী লীগের সহযোগীরা তাদের শাসনামলের ব্যর্থতাগুলো আড়াল করতে ইতিহাস বিকৃতি করছে।”

 

তিনি সরকারকে সতর্ক করে বলেন, জনগণ সত্য জানে এবং কোনো ষড়যন্ত্র তাদের চোখে ধুলা দিতে পারবে না। জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্তগুলো থেকে সরকারকে দ্রুত সরে আসার আহ্বান জানান তিনি।

নতুন বছরে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের

নতুন বছরে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হোক: প্রধান উপদেষ্টা

নতুন বছরে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হোক: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

খ্রিষ্টীয় নতুন বছর ২০২৫ উপলক্ষে দেশবাসী, প্রবাসী বাঙালি এবং বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার নতুন বছর উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘নতুন বছরের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, নব উদ্যমে একটি সুন্দর ভবিষ্যতের পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন বছরের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণে অঙ্গীকারবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার লাখো শহীদের রক্ত ও গত জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতাকে সর্বদা রক্ষা করার অঙ্গীকার করছে। আমরা দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে আমাদের সর্বশক্তি নিয়োগ করব এবং যেকোনো সন্ত্রাসবাদকে প্রতিহত করব।’

নতুন বছরে মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হোক এই কামনা করেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, ‘খ্রিষ্টীয় নতুন বছর ২০২৫ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি এবং সমৃদ্ধি।’