,

চান্দিনায় বাড়েরা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন

আজকের কুমিল্লা ডট কম :
November 26, 2019
news-image

 

শরীফুল ইসলামঃ

কুমিল্লার চান্দিনায় বাড়েরা ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

এতে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.ইব্রাহিম খলিলকে সভাপতি ও ছাত্রলীগ নেতা জয় চন্দ্র দে অথীবকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি ঘোষণা করা হয়।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ওই কমিটির অনুমোদন দেয় চান্দিনা উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াসিন আহমেদ অভি ও সাধারণ সম্পাদক কাউসার আলম আপন।