Tag Archives: সদরে র‌্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান : বিপুল পরিমান মাদকসহ আটক এক

সদরে র‌্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান : বিপুল পরিমান মাদকসহ আটক এক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের বাখরাবাদ এলাকায় র‌্যাব-১১ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৮০০ বোতল ফেন্সিডিল, ১৫.৫ কেজি গাঁজা ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৮ লাখ ৯৬ হাজার ৫ শত টাকাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

৩০ মার্চ রাতে  যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে  মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে সাজ্জাদ হোসেন সাগর (২২) নামক একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক হওয়া  সাজ্জাদ হোসেন সাগর (২২) কুমিল্লা  সদরের ভাটকেশ্বর গ্রামের আবুল হোসেন এর ছেলে।

সে মাদক ব্যবসায়ী মোহাম্মদ সিপু (৩৭) কে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল, গাঁজা সংগ্রহ ও ক্রয়-বিক্রয় কাজে সহায়তা করে আসছিল।  র‌্যাব-১১ ও সেনাবাহিনীর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক  লেঃ কমান্ডার  মাহমুদুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।