Tag Archives: সদর উপজেলা

চাঁদপুরে ৩০ মণ পাঙাশের পোনা জব্দ

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুর সদর উপজেলার আনন্দবাজার ও লালপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত কাঠের নৌকা, ১ হাজার ২০০ কেজি (৩০ মণ) পাঙাশ মাছের পোনা ও তিনটি মাছ ধরার ফাঁদ (চাঁই) জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এসব তথ্য জানান।

লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনে বিসিজি স্টেশন চাঁদপুর ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে আনন্দবাজার ও লালপুর এলাকায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় একটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ আনুমানিক ১ হাজার ২০০ কেজি পাঙাশের পোনা ও ৩টি পাঙাশ মাছের পোনা ধরার ফাঁদ (চাই) জব্দ করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাঙাশের পোনা ধরার সঙ্গে জড়িত ব্যক্তিরা নদীর পাড়ে নৌকা রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা। অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম ও কান্ট্রি ফিশিং বোর্ড মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা পাঙাশের পোনা স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয় এবং চাঁইগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাতের ঘটনায় যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় ধর্ষণ করতে ব্যর্থ হয়ে এক গৃহবধূকে (২৮) ছুরিকাঘাতের অভিযোগে মুসলিম উদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গুরুতর আহত ওই ভুক্তভোগী নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১ মে) আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল রোববার বিকালে উপজেলার কালাদরাপ ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরআগে গত ২৭ এপ্রিল গভীর রাতে ভুক্তভোগীর নিজ শয়নকক্ষে এ ঘটনা ঘটে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টা ও কুপিয়ে আহত করার অভিযোগ এনে ভুক্তভোগী নারীর পিতা মফিজ উল্যাহ থানায় মামলা দায়ের করেছেন। ওই ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক মুসলিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, তার বড় মেয়ে দুই সন্তানের জননী। সে নির্মাণাধীন বিল্ডিংয়ের একটি রুমে একা থাকতো। গভীর রাতে সে ঘরের বাইরে অবস্থিত টয়লেটে গেলে পাশের বাড়ির মুসলিম উদ্দিন ঘরের ভিতর ঢুকে লুকিয়ে থাকে। সে ঘরে ফিরলে মুসলিম তাকে ধর্ষণচেষ্টা চালায় এবং একপর্যায়ে তাতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকার শুনে মা, বোনসহ অন্যরা এগিয়ে এলে ওই যুবক পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, ছুরির আঘাত গভীর হওয়ায় ব্লিডিং এখনো পুরোপুরি বন্ধ করা যায়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। সেখান থেকে পুনরায় তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে ফিরে আসেন।

কিশোরগঞ্জে ১০ বছ‌রের মেয়েকে হত্যার দা‌য়ে মায়ের মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট:

মেয়েকে হত্যার দায়ে মাকে মৃত্যদণ্ড দিয়েছেন কিশোরগঞ্জের আদালত। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার দুপুর ১টায় কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আছমা আক্তার (৩৬) কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের পূর্বচরপাড়া গ্রামের মো. সুরুজ মিয়ার মেয়ে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট এম. এ আফজল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নাটোরের আশরাফ উদ্দীন নামে একজনকে নিজের পছন্দে বিয়ে করেন আছমা আক্তার। বিয়ের দুইবছর পর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। ২০১৩ সালে রাজধানীর মহাখালীতে এক সড়ক দুর্ঘটনায় তার স্বামী আশরাফ মৃত্যুবরণ করেন। পরে মেয়ে শিউলী আক্তারকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন আছমা। বাবার বাড়িতে থাকাকালীন সময়ে ২০১৭ সালে গাজীপুর জেলার জয়দেবপুর এলাকার আবদুল কাদের নামে একজনকে বিয়ে করেন আছমা। বিয়ের পর কাদের প্রায়ই তার শ্বশুর বাড়িতে আসতেন। আছমাও তার মেয়েকে নিয়ে কাদেরের বাড়িতে বেড়াতে যেতেন। এক পর্যায়ে তাদের মধ্যে মনোমালিন্য হলে কাদের শ্বশুর বাড়িতে আসা বন্ধ করে দেন। কিন্তু আছমা ঠিকই কাদেরের কাছে আসা-যাওয়া করতেন। হঠাৎ একদিন সেখান থেকে বাবার বাড়িতে এসে পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা কমিয়ে করে দেন তিনি। ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি তার ভাইয়ের শাশুড়ি তাদের বাড়িতে আসলে ঘরে ঢুকতে বাধা দেন আছমা। এ নিয়েও পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য হয়। পরদিন সকালে তার ১০ বছর বয়সী মেয়ে শিউলী আক্তারকে স্কুল থেকে ডেকে এনে জোরপূর্বক ইঁদুর মারার একটি ট্যাবলেট খাওয়ান। পরে আছমার মা মনোয়ারা বেগম বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে মেয়ে শিউলীকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় এদিন রাতেই শিউলীর নানা সুরুজ মিয়া বাদী হয়ে মেয়ে আছমাকে একমাত্র আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২০২০ সালের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মিজানুর রহমান তদন্ত শেষে আছমাকে একমাত্র আসামি হিসেবে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় ধর্ষণ করতে ব্যর্থ হয়ে এক গৃহবধূকে (২৮) ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে মুসলিম নামে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গভীর রাতে ভুক্তভোগীর নিজ শয়নকক্ষে এ ঘটনা ঘটে।

আহত নারীর ছোট বোন জানান, তার বড় বোন দুই সন্তানের জননী। তিনি নির্মাণাধীন বিল্ডিংয়ের একটি রুমে একা থাকতেন। গভীর রাতে তিনি ঘরের বাইরে অবস্থিত টয়লেটে গেলে পাশের বাড়ির মুসলিম নামের এক যুবক ঘরের ভিতর ঢুকে লুকিয়ে থাকে। সে ঘরে ফিরলে ধর্ষণচেষ্টা চালায় এবং একপর্যায়ে তাতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকার শুনে মা, বোনসহ অন্যরা এগিয়ে এলে ওই যুবক পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কর্তব্যরত চিকিৎসক জানায়, ছুরির আঘাত গভীর হওয়ায় ব্লিডিং এখনো বন্ধ করা যায়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে আটক করার জন্য পুলিশের দুটি টিম কাজ করছে। এ ঘটনায় এখনো থানায় কোন মামলা হয়নি।

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জাহিদুল ইসলাম (১৬) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার সুলতানপুর পূর্ব পাড়ায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাহিদুল একই উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার গ্রামের এলাছ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুলের বাবা এলাছ মিয়া পেশায় অটোরিকশা চালক। তার চার ছেলে আছে। জীবিকার তাগিদে এরমধ্যে জাহিদুলসহ তিন ছেলে চট্টগ্রামে বেকারিতে কাজ করেন। ১৭ রমজান ছুটিতে বাড়িতে আসে জাহিদুল। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সকালে সুলতানপুরে একটি পুকুরে জাহিদুলের মরদেহ পাওয়া যায়৷

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, জাহিদুলকে গলা কেটে হত্যা করা হয়েছে। ছুরিকাঘাতে বুক ও পেটের ভূরি বের হয়ে গেছে। দুই হাতের কবজির রগ কেটে দেওয়া হয়েছে। দুই কানের লতি কেটে ফেলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

নোয়াখালীতে আগুনে পুড়ল ১০ দোকান

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তদোকান মালিকরা।

সোমবার (১০ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের উদয়সাধুরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মাইজদী ফায়ার স্টেশনের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সব তথ্য নিশ্চিত করে মাইজদী ফায়ার স্টেশনের সিনয়ির অফিসার মো.কবির হোসেন। তিনি বলেন, উদয় সাদুরহাট বাজারে প্রায় শতাধিক দোকান রয়েছে। রাতে একটি হার্ডওয়্যার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে মুদি দোকান, ওষুদ দোকান, কীটনাশক দোকান, কসমেটিকস দোকানসহ ১০টি দোকান পুড়ে যায়।

মো.কবির হোসেন আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ১০টি দোকান পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

কু‌মিল্লার কা‌লির বাজা‌রে তদার‌কি অভিযানে ৫ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কু‌মিল্লার সদর উপ‌জেলায় ১৬তম রমজা‌নেও ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যোগে ৫ প্রতিষ্ঠান‌কে ১৩ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ।

শ‌নিবার (৮ এ‌প্রিল) বেলা ১১টা থে‌কে সদর উপ‌জেলার কা‌লির এলাকায় এই তদার‌কি অ‌ভিযান প‌রিচা‌লনা করা হ‌য়।

এ সময় দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করায় মেসার্স হক ভ‌্যারাই‌টিজ স্টোর‌কে ৩ হাজার টাকা, একই অ‌ভিযো‌গে মোল্লা স্টোর, ম‌নির ভূইয়া স্টোর ও খা‌দিজা স্টোর‌কে ২ হাজার টাকা ক‌রে জরিমানা করা হয়। উৎপাদিত খাদ‌্যপ‌ণ্যে মেয়াদ না লেখা ও ওজ‌নে কম দেওয়ায় মেসার্স অ‌লিপুর মি‌ষ্টি ভাণ্ডার‌কে ৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এছাড়াও ব‌ুরিন্দা‌তে রং মিশ্রণ করায় সাইফুল হো‌টে‌লে উৎপা‌দিত আনুমা‌নিক ৫০ কে‌জি ব‌ুরিন্দা জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলা থেকে মুন্নি আক্তার (৩২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি সদর উপজেলার ১৯নং চরমটুয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আবুয়াডগির এলাকার নূর মোহাম্মদের স্ত্রী।

রোববার (২ এপ্রিল) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে,একই দিন ভোর রাতের দিকে পরিবারের সদস্যদের অজান্তে ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহ’ত্যা করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক আত্মহ’ত্যার কোনো কারণ জানা যায়নি। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

আগ্নেয়াস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালক মো. আব্দুল হাকিমকে (৩৫) জবাই করে হত্যার ঘটনায় সন্দিগ্ধ এক আসামিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ মার্চ) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার আন্ডারচর ইউনিয়নের সিরাজের চায়ের দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো.কামাল ওরফে কামাল ডাকাত (৩৮) উপজেলার আন্ডারচর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি চালক হাকিম হত্যা মামলার সন্দিগ্ধ আসামি কামাল ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার তথ্য মতে ১টি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। এছাড়া সিএনজি চালক হাকিম হত্যার ঘটনায় প্রাপ্ত তথ্যমতে কামাল ডাকাত ওই মামলার সন্দিগ্ধ আসামি। তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে সিএনজি চালক মো. আব্দুল হাকিম কে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করে। এরপর উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরমটুয়া গ্রামের সফিগঞ্জ বাজারের দক্ষিণ পাশে একটি সয়াবিন ক্ষেতে লাশ মাটি চাপা দিয়ে যায়। পরে ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে স্থানীয় কয়েকজন দিনমজুর সয়াবিন ক্ষেতে কাজ করতে যায়। ওই সময় তারা সয়াবিন ক্ষেতের এক পাশে রক্ত দেখতে পেলে তাদের সন্দেহ হয়। রক্তের সূত্র ধরে তারা একটি মাটি চাপা দেওয়া গর্তের সন্ধান পায়। এরপর তারা ওই গর্ত খুঁড়ে মানুষের পা দেখতে পেলে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২ টার দিকে ওই সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার করে। নিহত হাকিম উপজেলার আন্ডারচর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের মো. ইব্রাহীম ওরফে রাজা মিয়ার ছেলে।

নোয়াখালীতে সিএনজি চালকের গ’লাকা’টা বস্তাবন্ধি ম’রদেহ উদ্ধার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলা থেকে এক সিএনজি চালকের গলাকাটা বস্তাবন্ধি ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ ও নিহতের পরিবার এ হ’ত্যার কোনো কারণ জানাতে পারেনি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরমটুয়া গ্রামের সফিগঞ্জ বাজারের দক্ষিণ পাশে একটি সয়াবিন ক্ষেত থেকে লা’শটি উদ্ধার করা হয়।

নিহত মো. আব্দুল হাকিম (৩৫) উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের মো.ইব্রাহীম ওরফে রাজা মিয়ার ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক ছিল।

পূর্ব চরমটুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) হারুন অর রশীদ জানান, সকাল ৮টার স্থানীয় কয়েকজন দিনমজুর সয়াবিন ক্ষেতে কাজ করতে যায়। ওই সময় তারা সয়াবিন ক্ষেতের এক পাশে র’ক্ত দেখতে পেলে তাদের সন্দেহ হয়। রক্তের সূত্র ধরে তারা একটি মাটি চাপা দেওয়া গর্তের সন্ধান পায়। এরপর তারা ওই গর্ত খুঁড়ে মানুষের পা দেখতে পেলে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২ টার দিকে ওই সিএনজি চালকের গলাকাটা ম’রদেহ উদ্ধার করে।

নিহতের পরিবার জানায়, রোববার রাত ৯টার দিকে হাকিমের সাথে সর্বশেষ তাদের মুঠোফোনে কথা হয়। তার তাৎক্ষণিক বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। এরপর থেকে হঠাৎ তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাস বলেন, হাকিমকে জবাই করে হ’ত্যা করা হয়। এ ছাড়া তার কানের নিচে কাটা ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখান থেকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।