Tag Archives: সাধারণ সম্পাদক জিতু

কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন : সভাপতি দিলীপ, সাধারণ সম্পাদক জিতু

স্টাফ রিপোর্টার:
বিবর্তন পত্রিকার  সম্পাদক দিলীপ মজুমদারকে সভাপতি, দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুকে সাধারণ সম্পাদক ও মাছরাঙ্গা টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ২ বছরের জন্য কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

সকল সদস্যের সর্বসম্মতিতে শুক্রবার (৫ আগষ্ট) বিকেলে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন একুশে টিভির প্রতিনিধি হুমায়ন কবীর রণি, দৈনিক ভোরের পাতার ব্যুরো প্রধান এইচ এম জাকারিয়া মানিক ও বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি রাবেয়া বেগম, সহ-সাধারণ সম্পাদক পদে মোহনা টিভির প্রতিনিধি তাওহিদ হোসেন মিঠু , সাংগঠনিক সম্পাদক পদে মাছরাঙ্গা টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, কোষাধ্যক্ষ পদে কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির হেড অব নিউজ তামজিদ হোসেন লিপু, দপ্তর সম্পাদক পদে দেশ টিভির প্রতিনিধি ও ডেইলি বাংলাদেশ মিররের সিনিয়র প্রতিবেদক ইসতিয়াক আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক পূর্বাশার বিশেষ প্রতিনিধি সালাহউদ্দিন সোহেল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে দৈনিক সকালের সময়ের প্রতিনিধি আমেনা বেগম শিউলি,  পাঠাগার সম্পাদক পদে জাগরণী টিভির প্রতিনিধি আশিকুর রহমান আশিক, সমাজকল্যাণ সম্পাদক পদে মেঘনা টিভির এইচ এম মহিউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক পদে চ্যানেল বাংলাদেশের এড.সুদীপ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে জাগো কুমিল্লার অমিত মজুমদার।

নির্বাহী সদস্য পদে রয়েছেন  দৈনিক আমাদের সময় ও বাংলাভিশন টিভির  প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি সাদিক মামুন, একাত্তর টিভির প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, দৈনিক পূর্বাশার বিশেষ প্রতিনিধি সহিদ উল্লাহ, জিটিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক পূর্বাশার বিশেষ প্রতিনিধি সাইফ উদ্দিন রণী, ডেইলি স্টারের প্রতিনিধি খালিদ বিন নজরুল, দৈনিক বাংলার আলোড়নের সম্পাদক ফারহানা শারমীন দিবা ও নয়া রবি পত্রিকার বিশেষ প্রতিনিধি দিল রুবায়েত সুরভী ।

সদস্য পদে রয়েছেন দৈনিক বাংলার আলোড়নের বার্তা সম্পাদক হাবিবুর রহমান খান, দৈনিক যায় যায় কালের শাহ ইমরান, দৈনিক আজকের জীবনের প্রতিনিধি নেকবর হোসেন, দৈনিক পূর্বাশার মো: আলাউদ্দিন, দৈনিক আজকের কুমিল্লার নাছরিন আক্তার, কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির সিইও আশা রহমান, দৈনিক পূর্বাশার বিয়াদ ওবায়েদ উল্লাহ, মেগোতীর আসিফ মান্না, ডেইলি স্টেইটের প্রতিনিধি  রেজাউল করিম রাসেল, আমাদের সময় ডট কমের  প্রতিনিধি রুবেল মজুমদার, চ্যানেল বাংলাদেশের তানজীনা রুমকি, সাবিয়া সুলতানা, চ্যানেল বাংলাদেশের উজ্জ্বল, সোহান, ডেইলি বাংলাদেশ মিররের শেফালি আক্তার সেতু।

কুমিল্লা জার্নালিষ্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি মামুন,সাধারণ সম্পাদক জিতু

স্টাফ রিপোর্টারঃ

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত রিপোর্টারদের স্বার্থ সংরক্ষণ ও পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে ‘চেতনায় নির্ভীক সাংবাদিকতা’ শ্লোগানকে ধারণ করে কুমিল্লা জার্নালিষ্ট ফোরাম (সিজেএফ) আত্মপ্রকাশ করেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) দুপুরে কুমিল্লা নগরীর একটি রেস্তোরায় সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষার অঙ্গিকারের মধ্যদিয়ে কুমিল্লা জার্নালিষ্ট ফোরাম নামে নতুন এ সংগঠন গঠিত হয়।

দৈনিক ইনকিলাব ও ডেইলি ইভিনিং নিউজ এর স্টাফ রিপোর্টার সাদিক মামুনকে সভাপতি, বাংলা নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুকে সাধারণ সম্পাদক এবং মোহনা টেলিভিশনের প্রতিনিধি ও সাপ্তাহিক বর্তমান প্রতিদিনের সম্পাদক তাওহীদ হোসেন মিঠুকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন বিশিষ্ট নারী সাংবাদিক নিউ এজ পত্রিকার প্রতিনিধি ইয়াসমিন রীমা।

কমিটির অন্যান্য পদে রয়েছেন- সহসভাপতি সেলিম রেজা মুন্সি (জি টিভি), সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন (বৈশাখী টিভি), অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম ইমরুল (মাছরাঙা টিভি), ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন দামাল (সমটতের কাগজ), বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক সৈয়দ খালিদ বিন নজরুল (ডেইলি ষ্টার), প্রচার প্রকাশনা সম্পাদক আরিফুর রহমান মজুমদার (বাংলা টিভি), আইন বিষযক সম্পাদক অ্যাডভোকেট আবদুল আলীম খান (দৈনিক রূপসী বাংলা), দপ্তর সম্পাদক মাহফুজ নান্টু (দৈনিক আমাদের কুমিল্লা), সমাজ কল্যান সম্পাদক সালাউদ্দিন সুমন (দৈনিক শিরোনাম)। নির্বাহী সদস্য পদে রয়েছেন শাহজাহান চৌধুরী (ফ্রিল্যান্স রিপোর্টার), রফিকুল ইসলাম (দৈনিক বাংলার আলোড়ন), ইয়াসমিন রীমা (ডেইলি নিউ এজ), সাইয়িদ মাহমুদ পারভেজ (দৈনিক আমাদের সময়, বাংলাভিশন টিভি), মান্নান কবীর ভূইয়া (পথিকৃৎ কুমিল্লা)।