Tag Archives: সালমান খান

নিরাপত্তা নিয়ে অবশেষে মুখ খুললেন

নিরাপত্তা নিয়ে অবশেষে মুখ খুললেন সালমান খান

নিরাপত্তা নিয়ে অবশেষে মুখ খুললেন সালমান খান

ডেস্ক রিপোর্ট:

বলিউড অভিনেতা সালমান খানের জীবনে চলতি বছরের এপ্রিল মাসে ঘটে যাওয়া এক গুরুতর ঘটনা তার জীবনকে আরও শঙ্কার মধ্যে ফেলে দেয়। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ভোররাতে দুষ্কৃতকারীদের গুলির ঘটনা, তাকে ও তার বাবাকে করা একাধিক হত্যার হুমকি, এবং অক্টোবরের শুরুতে এনসিপি নেতা বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ড—সবকিছু মিলিয়ে সালমান খান এখন গভীর নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। বিশেষত, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং এই হত্যার দায় স্বীকার করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সালমানের পুরোনো শত্রুতা কেন্দ্র করে বারবার তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

সালমান খান সম্প্রতি ‘বিগ বস ১৮’ রিয়েলিটি শোয়ের সঞ্চালনার সময় নিজের নিরাপত্তা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, তার জীবনে এখন চরম কঠিন সময় চলছে এবং তাকে প্রতিনিয়ত এই ঝুঁকি সামলে চলতে হচ্ছে। তিনি তার শুটিংয়ের প্রতিশ্রুতির কারণে কাজ থেকে বিরত না হওয়ার কথা বললেও, তার পরিবার বিশেষ করে মা-বাবা উদ্বিগ্ন হয়ে আছেন।

বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সালমানের শত্রুতার সূত্রপাত ১৯৯৮ সালের অক্টোবরে, যোধপুরে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায়। বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে তাদের ধর্মীয় প্রতীক হিসেবে দেখে এবং এর সুরক্ষা তাদের ধর্মীয় দায়িত্ব। সেই থেকেই লরেন্স বিষ্ণোই এবং তার গ্যাং সালমানের বিরুদ্ধে ক্ষোভ পোষণ করে আসছে। এমনকি, ২০১৮ সালে পুলিশ হেফাজতে থাকাকালীন লরেন্স বিষ্ণোই প্রকাশ্যে সালমানকে হত্যার শপথ নেয়।

বর্তমান পরিস্থিতিতে সালমান তার নিরাপত্তা বাড়াতে বাধ্য হয়েছেন। কয়েক কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন এবং তার নিরাপত্তারক্ষীর সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। তবুও, প্রতিনিয়ত তার প্রতি আসা হুমকি ফোন ও মেসেজের ফলে তার জীবন এখন চরম সংকটে রয়েছে।

সালমান খান শুধু একজন অভিনেতা নন, তিনি বলিউডে এক বিশিষ্ট ব্যক্তিত্ব। কিন্তু তার জীবনের এই অন্ধকার অধ্যায় এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে চলমান শত্রুতা তার জন্য এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে।

সালমান খানের সঙ্গে গোপন বিয়ে

সালমান খানের সঙ্গে ‘গোপন বিয়ের’ খবরকে মুখ খুললেন ঐশ্বরিয়া

সালমান খানের সঙ্গে ‘গোপন বিয়ের’, খবরকে মুখ খুললেন ঐশ্বরিয়া

ডেস্ক রিপোর্ট:

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই সালমান খানের সঙ্গে ‘গোপন বিয়ের’ খবরকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এই খবরকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন তিনি।

সোমবার পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, মুম্বাইয়ের লোনাভালার একটি বাংলোতে গোপনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছেন সালমান খান ও ঐশ্বরিয়া রাই। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ঐশ্বরিয়া বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং এটি তার পরিবারের কাছ থেকে গোপন রেখেছেন।

গুজব ছড়িয়েছে যে, সালমান ও ঐশ্বরিয়া গোপনে নিউইয়র্কে হানিমুনেও গিয়েছিলেন। এই ধরনের খবর বলিউড ইন্ডাস্ট্রিতে নেতিবাচক প্রভাব ফেলেছে ঐশ্বরিয়ার ক্যারিয়ারে।

এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া স্পষ্টভাবে বলেন, ‘বিয়ের খবরটি যদি সত্য হতো, ইন্ডাস্ট্রি অবশ্যই তা জানত, কারণ এটি একটি ছোট পৃথিবী। আমি এমন কেউ নই যে আমার বিয়ে লুকিয়ে রাখবো।’

গত কয়েক মাস ধরে ঐশ্বরিয়া রাই এবং তার স্বামী অভিনেতা অভিষেক বচ্চনের মধ্যে দাম্পত্য কলহের গুঞ্জন শোনা যাচ্ছে। বিশেষ করে আম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে প্রবেশ না করায় তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও তীব্র হয়েছে। এছাড়াও, সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে ঐশ্বরিয়া রাইকে বিয়ের আংটি ছাড়া দেখা গেছে, যেখানে তার মেয়ে আরাধ্যাও সঙ্গে ছিল। এ ঘটনার পর থেকেই তাদের দাম্পত্য জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সুপারস্টার

সুপারস্টার শাহরুখ ও সালমানকেও ছাড়িয়ে গেলেন বিজয়

সুপারস্টার শাহরুখ ও সালমানকেও ছাড়িয়ে গেলেন বিজয়

বিনোদন ডেস্কঃ

দক্ষিণী সিনেমার নায়ক থালাপতি বিজয় এবার পারিশ্রমিকে বলিউডের সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানকেও ছাড়িয়ে গেছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিজয়ের আসন্ন এবং ক্যারিয়ারের শেষ চলচ্চিত্র ‘থালাপতি ৬৯’-এর জন্য তিনি ২৭৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন, যা ভারতীয় সিনেমার ইতিহাসে নজিরবিহীন।

দক্ষিণী সিনেমার তারকাদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজত্ব করছেন বিজয়। ভারতজুড়েই তার জনপ্রিয়তা আকাশচুম্বী। বিশেষ করে তার সাম্প্রতিক সিনেমাগুলো মুক্তির পরপরই ১০০ কোটির ক্লাব ছুঁয়ে ফেলেছে। ‘মার্শাল’, ‘থুপাক্কি’, ‘মাস্টার’ এবং ‘লিও’ সিনেমাগুলোর বক্স অফিস সাফল্য তার অভিনয়ের শক্তিমত্তা প্রমাণ করেছে। ৪৯ বছর বয়সী এই অভিনেতার নাচের প্রতিভাও ভক্তদের মুগ্ধ করেছে।

এদিকে বিজয় শিগগিরই সিনেমা থেকে বিদায় নিয়ে রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছেন। চলতি বছর লোকসভা নির্বাচনের আগে তিনি নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করেছেন—‘তামিলাগা ভেট্রি কাজাগম’। বিজয়ের লক্ষ্য ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন। ঘনিষ্ঠ মহলের সূত্রে জানা গেছে, তামিলনাড়ুর বাইরেও কেরালা ও কর্নাটকে দলের কার্যক্রম বিস্তৃত করতে উদ্যোগ নিচ্ছেন তিনি।

রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেওয়ার কারণে বিজয় অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেবেন বলে ধারণা করা হচ্ছে। তার শেষ সিনেমা ‘থালাপতি ৬৯’ নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা চরমে। ক্যারিয়ারের শেষ সিনেমায় বিশাল অঙ্কের পারিশ্রমিক নেওয়ার কারণও তাই বোঝা যাচ্ছে।

সালমান খানকে খুন করার হুমকি বিদেশ থেকে!

ডেস্ক রিপোর্ট:

‘ভাইকে বলে দিও দাউদ বাঁচাতে আসবে না’, কয়েকদিন আগেই জিপ্পি গরিওয়ালের বাড়িতে গুলি চালিয়ে বলিউড ভাইজান সালমান খানকে এভাবেই হুমকি দিয়েছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। এরপর পাঞ্জাবী গায়কের কাঁধে বন্দুক রেখে সোশ্যাল মিডিয়ায় সালমান খানের উদ্দেশে এক হুমকি পোস্ট দেওয়া হয় বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে।

কোন জায়গা থেকে ভাইজানকে পরপর এমন খুনের হুমকি দেওয়া হচ্ছে, সেই তদন্তে নেমে বিস্ফোরক তথ্য পেয়েছে মহারাষ্ট্র পুলিশ।

এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘ফেসবুকের সঙ্গে আমরা যোগাযোগ করে ওই পোস্টের বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে, ইউরোপের কোনো একটি দেশ থেকে ফেসবুক অ্যাকাউন্টে সালমানকে খুনের হুমকি দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটা কী রসিকতা না খুনের হুমকি স্থানীয় পুলিশ এবং অপরাধ দমন শাখা বিষয়টা খতিয়ে দেখছে। কানাডায় জিপ্পি গরিওয়ালের বাড়ির সামনে যে গোলাগুলি হয়েছে, তার সঙ্গে এর কোনও যোগ রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।’

গত শনিবার সালমান খানকে ফের খুনের হুমকি দেওয়ার পর মহারাষ্ট্রের পুলিশ প্রশাসনের উদ্বেগ আরও বেড়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই ভাইজানের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার। বুলেট প্রুফ গাড়িতে চলাফেরা করেন তিনি। সবসময়ে বডিগার্ড শেরার পাশাপাশি সলমন খানের সঙ্গে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা বলয় থাকে। বিষ্ণোই গ্যাংয়ের তরফে এর আগেও বলিউড সুপারস্টারকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। তবে এবার বিদেশের সঙ্গে এর যোগসূত্র খুঁজে পেল মুম্বাই পুলিশ।

সম্প্রতি জিপ্পি গরিওয়ালের বাড়ির সামনে হামলা চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনার দায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই স্বীকার করে নেয়। এরপর সালমানের উদ্দেশ্য একটি বার্তা দেন তারা। যেখানে বলেন, ‘সালমান একদম ভেবো না যে দাউদ তোমাকে বাঁচাবে। এবার কেউ বাঁচাতে পারবে না তোমাকে। তুমি এখন আমাদের হাতের নাগালে। এটা কেবল ট্রেলার দেখালাম। এখনো পুরো সিনেমা দেখানো বাকি। যে দেশে যাওয়ার ইচ্ছে যাও। মৃত্যুর জন্য কোনও ভিসার প্রয়োজন হয় না। এটা অপ্রত্যাশিতভাবেই আসে।’

অনুষ্ঠানে আচমকা চুমু সালমান খানের, দেখে হতভম্ব ক্যাটরিনা

ডেস্ক রিপোর্ট:

দীপাবলির দিন মুক্তি পায় সালমান খান, ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি অভিনীত ছবি ‘টাইগার ৩’। ছবি মুক্তির আগে খুব বেশি প্রচার করতে দেখা যায়নি টিম টাইগারকে।

তবে বিশ্বব্যাপী ৩০০ কোটির গণ্ডি পেরোতেই প্রকাশ্যে এলো জ়োয়া, টাইগার ও আতিশ। প্রথমে দর্শকদের ধন্যবাদ জানান তিনজনেই। এদিন মুম্বাইয়ের ইভেন্টে বেশ খোশমেজাজেই দেখা গেল ভাইজানকে। তিনি এ দিন ক্যাটরিনাকে তার ‘ডেজ়ার্ট স্কার্ফ’টি উপহারস্বরূপ দেন।

‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজ়ির প্রায় প্রতিটি ছবিতেই কালো খোপকাটা এই স্কার্ফটি ব্যবহার করেছেন। তা খুলে পরিয়ে দেন ক্যাটরিনাকে। তার পর চুমু দিয়ে বসেন ইমরান হাশমিকে। তা দেখে হতবাক ক্যাটরিনা।

অনুষ্ঠানে সালমান খান বলেন, ‘যে ছবিতে ক্যাটরিনা রয়েছে, সেখানে একটু প্রেম থাকবে না, তা কি হয়!’ এই বলে সোজা এগিয়ে যান ইমরানের দিকে।

সালমান ইমরানের দিকে তাকিয়ে বলেন, ‘যদি ইমরান আতিশের রোলে না থাকত, তা হলে এটা তো হয়েই যেত।’

ছবিতে খলচরিত্রে দেখা গেছে ইমরানকে। ততক্ষণে সালমানের কাণ্ড দেখে হাসির রোল অনুষ্ঠান কক্ষে।

আসলে ইমরানের অভিনয় ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যাবে, ক্যারিয়ারের শুরু থেকে প্রেমিকের চরিত্রে দেখা গেছে তাকে। একসময় তাকে ‘সিরিয়াল কিসার’র তকমা দেয় ইন্ডাস্ট্রি। হয়তো সেই প্রসঙ্গ থেকে খানিক রসিকতা করে ফেললেন সালমান।

কতগুলো প্রেম করেছেন সালমান খান?

ডেস্ক রিপোর্ট:

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা হওয়ার পাশাপাশি আরও এক তকমা রয়েছে সালমান খানের। তিনি নাকি বলিপাড়ার ‘ব্যর্থ প্রেমিক’। বারবার প্রেম এসেছে তার জীবনে। তবে সম্পর্ক টেকেনি। ষাটের কাছাকাছি বয়সে এসেও এখনো পর্যন্ত সংসার পাততে পারেননি বলিউডের ভাইজান।

তার ভুলেই নাকি বারবার সম্পর্ক ভেঙেছে, এ কথা একাধিক সাক্ষাৎকারে স্বীকারও করেছেন সালমান। সম্পর্ক না টিকলেও এখন পর্যন্ত ঠিক কতগুলো প্রেম করেছেন সালমান?

সামাজিক মাধ্যমের পাতায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সালমানকে তার প্রেমিকার সংখ্যা জিজ্ঞাসা করছেন স্বয়ং কাজল। সালমান যে চেয়ারে বসে সেই চেয়ারের একদিকে রয়েছে সবুজ আলো, অন্যদিকে লাল। সত্যি বললে জ্বলে উঠবে সবুজ আলো, মিথ্যা বললে লাল।

কাজলের প্রশ্নে সালমান জানান, তার পাঁচজন প্রেমিকা ছিলেন। তবে সালমানের এই উত্তর মানতে রাজিই নন কাজল। মঞ্চেই মজার ছলে ভাইজানকে ‘মিথ্যাবাদী’ বলে দাগিয়ে দিলেন ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর অঞ্জলি। সত্যিই কি মাত্র পাঁচজনের সঙ্গে প্রেম করেছেন সালমান?

হাতে গুনতে শুরু করলে আরও অবিশ্বাস বাড়ে কাজলের। এদিকে সালমানের চেয়ারে ততক্ষণে লাল আলো জ্বলছে নিভছে। অন্যদিকে কাজলের স্বামী ও বলিউড অভিনেতা অজয় দেবগন সালমানকে প্রশ্ন করেন, ‘একসঙ্গে পাঁচজনের সঙ্গে প্রেম করেছেন?’ অজয়ের প্রশ্ন শুনে হাসেন কাজলও!

প্রায় তিন দশকের অভিনয় জীবনে একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে সালমানের। সেই তালিকায় নাম রয়েছে ঐশ্বরিয়া, ক্যাটরিনার মতো তারকাদের। যদিও কারও সঙ্গে সম্পর্ক টেকেনি তার। অভিনেত্রী সংগীতা বিজলানির সঙ্গে বিয়ের কথাও পাকা হয়ে গিয়েছিল সালমানের। তবে কানাঘুষা শোনা যায়, বিয়ের আগেই নাকি সোমি আলির সঙ্গে সালমানকে দেখে বিয়ে ভাঙেন সংগীতা। কয়েক বছর আগে বিদেশিনী ইউলিয়া ভন্তুরের সঙ্গেও সম্পর্কে ছিলেন সালমান।

চিৎকার করে সালমান খানকে বিয়ের প্রস্তাব দিলেন তরুণী

 

ডেস্ক রিপোর্টঃ

বলিউডের ভাইজান খ্যাত তারকা সালমান খানের বয়স পঞ্চাশ পার হলেও এখনো ব্যাচেলর তিনি। এই বয়সেও গ্ল্যামারস বয়ে যায় চিরকুমারের। আর পর্দায় অ্যাকশন কিংবা রোমান্টিক সিক্যুয়েন্সেও দুর্দান্ত তিনি।

ইন্ডাস্ট্রির সুপারহিট এই তারকার ব্যক্তিজীবনে একাধিকবার প্রেম এসেছে। তবে বহুবার প্রেম এলেও বিয়ের পিঁড়িতে কখনো বসা হয়নি। কিন্তু জীবনে কি শুধুই প্রেম এসেছিল, নাকি বিয়ের প্রস্তাবও পেয়েছিলেন? এবার প্রকাশ্যেই এক তরুণী চিৎকার করে বিয়ের প্রস্তাব দিলেন বিটাউনের মোস্ট এলিজিবল ব্যাচেলরকে।

ভাইজানের এই ইস্যু এখন ‘টক অব দ্য টাউন’। মূলত ঈদে তারকার ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা মুক্তি পেয়েছে। দুবাইতে এই সিনেমার প্রচারে গিয়েই বিয়ের প্রস্তাব পান তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উঠেন সালমান। তখন দর্শকাসন থেকে হঠাৎ করেই এক তরুণী চিৎকার করে বলেন, ‘সালমান, আমাকে বিয়ে করুন।’ এরপরই আবার অবাক ঘটনা ঘটে।

অপর এক তরুণী ওই প্রথম তরুণীকে থামিয়ে চিৎকার করে বলেন, ‘না সালমান, বিয়ে করো না। কারও বিয়ে করা উচিত নয়।’ আর এতে অবশ্য সাড়া দেন বলি তারকা। জবাবে তিনি বলেন, ‘ঠিক ঠিক। একদম ঠিক।’

এদিকে সালমানের মুখে বিয়ে না করার কথা তাৎক্ষণিক ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। আর সেই ভিডিও এখন সোশ্যালে ভাইরাল।