Tag Archives: স্ত্রীকে

বন্ধুর পরিবারের নামে অভিযোগ

বন্ধুর পরিবারের নামে অভিযোগ করায় দাউদকান্দিতে স্ত্রীকে কুপিয়ে হত্যা

বন্ধুর পরিবারের নামে অভিযোগ করায় দাউদকান্দিতে স্ত্রীকে কুপিয়ে হত্যা

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বন্ধুদের ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করায় স্ত্রী শামীমা আক্তারকে (২৫) কুপিয়ে হত্যা অভিযোগ উঠছে স্বামী মো. মাসুমের বিরুদ্ধে। মঙ্গলবার (১৯নভেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামীমা আক্তার হাট চান্দিনা গ্রামের আরিফ হোসেনের মেয়ে এবং একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাওরা বাড়ি গ্রামের মো. মাসুমের স্ত্রী। নিহত শামিমার তিন বছরের একটি মেয়ে এবং চার মাস বয়সের একটি ছেলে রয়েছে।

নিহত শামীমার বোন তাসলিমা বলেন, প্রায় পাঁচ বছর আগে আমার বোনের সঙ্গে গণধর্ষণের ঘটনা ঘটে। ওই মামলার আসামি মাসুম আমার বোন শামীমাকে বিয়ে করেন। এরপর মাসুদ ও তার বন্ধুরা গুধর্ষণের মামলা থেকে মাফ পায়। বিয়ের পর মাসুদ তার বন্ধুদের নিয়ে মাদক সেবন এবং বিক্রির সঙ্গে জড়িয়ে পড়ে। এর প্রতিবাদ করলে আমার বোনের ওপর নির্যাতন শুরু করে মাসুদ। মাসুদ তার বন্ধু সেলিমকে দিয়ে আমাদের নামে একাধিক মামলাও করায়। সেলিম একই বাড়ির হওয়ায় এ নিয়ে প্রায় ঝগড়া হতো। মঙ্গলবার সন্ধ্যায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সেলিম ও তার বোন সাথিসহ কয়েকজনের নামে মৌখিক অভিযোগ দিয়েছিলাম। বাড়িতে আসার পর কেন পুলিশের কাছে মাসুদের বন্ধুদের নামে অভিযোগ দিতে গিয়েছি এ জন্য মাসুদ তার বন্ধুদের নিয়ে আমার বোনকে কুপিয়ে হত্যা করে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধায় শামীমার বড় বোন ও মাসহ আরও কয়েকজন ফাঁড়িতে আসে। তারা সেলিম ও সেলিমের বোনসহ কয়েকজনের নামে মৌখিক অভিযোগ দেয়। লিখিত অভিযোগ দিতে বললে পরে এসে দিবে বলে চলে যায়। এরপর রাতেই শুনি শামীমকাকে কুপিয়ে মেরে ফেলেছে।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী জানান, বুধবার সকালে নিহত শামীমার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আর নিহত শামীমার পরিবারের সঙ্গে সেলিমের পরিবারের মারামারিসহ একাধিক মামলা মোকদ্দমা চলছে। শামীমার স্বামী মাসুদ সেলিমের পরিবারের সঙ্গে সখ্যতা থাকায় পারিবারিক কলহ বাড়তে থাকায় হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর থেকে সেলিমসহ তার পরিবারের লোকজন পালিয়ে গেছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মনোহরগঞ্জে স্ত্রীকে হত্যা করে

মনোহরগঞ্জে স্ত্রীকে হত্যা করে মাটিচাপা দিলেন স্বামী

মনোহরগঞ্জে স্ত্রীকে হত্যা করে মাটিচাপা দিলেন স্বামী

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খালপাড়ে মাটিচাপা অবস্থায় আইরিন আক্তার নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছয় দিন ধরে নিখোঁজ থাকার পর তার স্বামী সেলিম মিয়া আইরিনের খোঁজ চেয়ে প্রচার চালান।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের বাইশগাঁও গ্রামের নদনা খালপাড় থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

আইরিন আক্তার মনোহরগঞ্জ উপজেলার দিশাবন্দ গ্রামের দুলাল মিয়ার মেয়ে। তার তিন বছরের একটি ছেলে ও সাত বছরের একটি মেয়ে রয়েছে। প্রায় নয় বছর আগে বাইশগাঁও গ্রামের নদনা খালপাড়ের বাসিন্দা সেলিমের সাথে তার বিয়ে হয়।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাইশগাঁও গ্রামে সেলিমের নতুন বাড়ির পাশে নদনা খালপাড়ে দুর্গন্ধ ছড়াতে থাকলে তারা মাটিচাপা অবস্থায় লাশের বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে বিকেলে পুলিশ গিয়ে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করে। এলাকাবাসী লাশের সন্ধান পাওয়ার পরই সেলিম পালিয়ে যান। তাদের ধারণা, যৌতুক ও পারিবারিক কলহের জেরে আইরিনকে হত্যা করে মাটিচাপা দেয়া হয়েছে। ঘটনার পর থেকে সেলিম পলাতক থাকায় পুলিশ শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

আইরিনের মা ছায়েরা খাতুন বলেন, নিখোঁজের আগের দিন ২০ অক্টোবর বিকেলে আমি মেয়ের বাড়ি থেকে আসি। ২১ অক্টোবর সকালে সেলিম ফোন করে জানান যে, আইরিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি জানার পর সেদিনই থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। কিন্তু বুঝতে পারিনি, তারা মেয়েটাকে খুন করে মাটিচাপা দিয়েছে। আমি হত্যাকারীদের বিচার চাই।

মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) সোমেন মজুমদার জানান, এই ঘটনায় শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং পরে তাদের হত্যা মামলায় অন্তর্ভুক্ত করা হবে।

স্ত্রীকে নিজেই নকশা করে

স্ত্রীকে নিজেই নকশা করে গাড়ি উপহার দিলেন মার্ক জাকারবার্গ

স্ত্রীকে নিজেই নকশা করে গাড়ি উপহার দিলেন মার্ক জাকারবার্গ

ডেস্ক রিপোর্ট:

মার্ক জাকারবার্গ তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের জন্য নিজ হাতে ডিজাইন করা একটি গাড়ি তৈরি করেছেন, যা তৈরি করেছে বিশ্বখ্যাত মোটরগাড়ি নির্মাতা পোরশে। জাকারবার্গ তাঁর স্ত্রীকে উপহার হিসেবে পোরশে কেয়েন টার্বো জিটি মিনিভ্যান দিয়েছেন। এছাড়া, তিনি নিজের জন্য একটি পোরশে গাড়ি কিনেছেন, তবে সেটির নকশা তাঁর করা নয়।

মার্ক জাকারবার্গ ইনস্টাগ্রামে দুটো গাড়ির ছবি শেয়ার করেছেন। পোরশের এই বিশেষ মিনিভ্যানটি তৈরি করা হয়েছে ওয়েস্ট কোস্ট কাস্টমস নামের একটি প্রতিষ্ঠানের সহায়তায়। সাধারণত পোরশে এ ধরনের গাড়ি তৈরি করে না, তবে শুধুমাত্র মার্ক জাকারবার্গের জন্যই তাদের বিশেষ উদ্যোগে মিনিভ্যানটি তৈরি করা হয়েছে। জাকারবার্গ নিজের জন্য যে গাড়িটি কিনেছেন, সেটি হল পোরশে ৯১১ জিটি৩। দুটি গাড়ির রংও একই—ধূসর।

ওয়েস্ট কোস্ট কাস্টমস গ্রাহকদের জন্য বিশেষ নকশা ও বৈশিষ্ট্যের পরিবর্তন করার সুযোগ দেয়। মার্ক জাকারবার্গ তাঁর স্ত্রীর জন্য পোরশে কেয়েন টার্বো জিটি মিনিভ্যানটি তৈরির জন্য এই প্রতিষ্ঠানের মাধ্যমে নিজের পছন্দের ডিজাইন তৈরি করেছেন।

মার্ক ইনস্টাগ্রামে লিখেছেন, “আরেকটা নতুন গল্প। প্রিসিলা একটি মিনিভ্যান চেয়েছিল, তাই আমি এমন কিছু ডিজাইন করেছি। আমি নিশ্চিতভাবে এমন একটি ডিজাইন করেছি, যা একটি পোরশে কেয়েন টার্বো জিটি মিনিভ্যান। আরেকটি ম্যানুয়াল জিটি–৩ নিয়েছি। পোরশে ও ওয়েস্ট কোস্ট কাস্টমসকে ধন্যবাদ।”

গত আগস্টে মার্ক জাকারবার্গ তাঁর বাড়ির পেছনের উঠানে স্ত্রী প্রিসিলা চ্যানের বিশাল একটি ভাস্কর্য উন্মুক্ত করেছেন। রুপালি চাদরে আচ্ছাদিত ভাস্কর্যটিতে প্রিসিলা চ্যানের চেহারা সবুজ রঙে ফুটিয়ে তোলা হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও হাইপারবিস্ট

স্ত্রীকে, শ্যালিকাকে বিধবা ও সুস্থ সন্তানকে প্রতিবন্ধী বানিয়ে টাকা তুলেন ইউপি সদস্য

 

ডেস্ক রিপোর্টঃ

জীবিত স্ত্রীকে বিধবা, সুস্থ সন্তানকে প্রতিবন্ধী বানান তিনি। শুধু তাই নয় স্বামী জীবিত থাকতেও দুই শ্যালিকাকে বিধবা বানিয়েছেন। শ্বশুর-শাশুড়ির নামে বয়স্ক ভাতার কার্ড করে টাকা তুলেছেন।

আর এ ঘটনা ঘটিয়েছেন ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান। তিনি ওই ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক।

এ ঘটনার জন্য ইউপি সদস্য কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গত ২০ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। মঙ্গলবার ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ইউপি সদস্য কামরুজ্জামান স্ত্রীর নামে বিধবা ভাতার কার্ড করিয়েছিলেন। সুস্থ ছেলে নাভিল হাসানের নামে কার্ড করে তুলেছেন প্রতিবন্ধী ভাতা। এ ছাড়া স্বামী থাকা সত্ত্বেও দুই শ্যালিকার নামে বিধবা ভাতার কার্ড এবং শ্বশুর-শাশুড়ির নামে বয়স্ক ভাতার কার্ড করে টাকা তুলেছেন।

প্রজ্ঞাপন ও উপজেলা প্রশাসন থেকে জানা যায়, ইউপি সদস্য কামরুজ্জামান স্ত্রীর নামে বিধবা ভাতার কার্ড করিয়েছিলেন। সুস্থ ছেলে নাভিল হাসানের নামে কার্ড করে তুলেছেন প্রতিবন্ধী ভাতা। এ ছাড়া স্বামী থাকা সত্ত্বেও দুই শ্যালিকার নামে বিধবা ভাতার কার্ড এবং শ্বশুর-শাশুড়ির নামে বয়স্ক ভাতার কার্ড করে টাকা তুলেছেন। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার আইন অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ইউএনও জানান, ২০ মে থেকে কামরুজ্জামানের বহিষ্কারাদেশ কার্যকর হবে। তিনি ৫-৬ বছর ধরে স্বজনদের নামে ভাতা তুলেছেন। এভাবে প্রায় ৪৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন। বরখাস্ত সংক্রান্ত আদেশটি কামরুজ্জামানের কাছে পাঠানো হয়েছে।

ইউপি সদস্য কামরুজ্জামান জানান, বরখাস্ত হওয়ার বিষয়টি তিনি অন্যদের মুখ থেকে শুনেছেন। তবে এখনও কোনো আদেশ বা কাগজপত্র হাতে পাননি।

চলতি বছরের শুরুর দিকে কামরুজ্জামানের স্বজনদের নামে ভাতা তোলার বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ৮ ফেব্রুয়ারি অনিয়মের মাধ্যমে স্ত্রী, ছেলেসহ ছয় স্বজনের নামে ভাতা তোলার কথা স্বীকার করেন। উত্তোলন করা টাকা ও ভাতার বই ইউএনওর কাছে জমাও দেন কামরুজ্জামান।
সূত্র:যুগান্তর