,

কাতারে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়েছে মাদারীপুরবাসী

আজকের কুমিল্লা ডট কম :
January 1, 2020
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন,কাতার থেকেঃ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পুরানো বছরকে বিদায় দিয়ে কেক কেটে নতুন বছরকে বরণ করে নেন কাতারে প্রবাসী মাদারীপুরবাসী।

বিশিষ্ট ব্যবসায়ী অমল বারৈ এর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন মোঃ সোহেল খান

বিশেষ অতিথি হিশেবে উপস্থিত ছিলেন মোঃ নুর আলম খান, আল আমিন মোল্লা, নুর ইসলাম, রাসেল হাওলাদার, সোহাগ মৃধা, মোঃ হসান, মুঠু বেপারী, রুবেল খান, তৌহিদ খান, মিনজাল, কাউসার হাওলাদার। সার্বিক সহযোগিতায় ছিলেন লাভলু বেপারী, গাউচ, নুর আলম ভুঁইয়া, মোক্তার তালুকদার, নাইম খান, মাইনুল ইসলাম।

কাতারের আইনকে সম্মান করে প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে, বিগত বছরের সুখ-দুঃখ আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশীদের উপার্জিত রেমিটেন্সে বাংলাদেশ আরো এগিয়ে যাবে এমন  প্রত্যাশা প্রবাসীদের।

এ সময় বক্তারা সামাজিক উন্নয়নের পাশাপাশি সবসময় দেশে সাংস্কৃতিক তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে বাংলাদেশি শিল্পীদের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।