,

কুয়েতে প্রাইভেটকারের চাপায় নিহত বাংলাদেশি যুবক

আজকের কুমিল্লা ডট কম :
February 25, 2021
news-image

 

প্রবাস ডেস্ক:

কুয়েতে প্রাইভেটকার চাপায় তামিম মিয়া (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে কুয়েতের আল আযহার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কুয়েত ফর বাংলাদেশি পেইজ

জানা গেছে, তামিম কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সদরের ঘোনাপাড়া গ্রামের ব্যবসায়ী মো. জুয়েল মিয়ার ছেলে।

তামিমের স্বজনরা জানান, চার বছর আগে হোটেলে খাবার সামগ্রী সরবরাহের কাজ নিয়ে কুয়েতে যান তামিম মিয়া। কাজ করতেন কুয়েতের আল আযহার আতাইমা এলাকায়। বাংলাদেশ ফর কুয়েত

তামিমের বাবা মো. জুয়েল মিয়া জানান, বুধবার আল আযহার আতাইমা এলাকার হাইওয়েতে মোটরসাইকেল চালাচ্ছিলেন তামিম। এ সময় পেছন দিক থেকে আসা একটি প্রাইভেটকার সিগন্যাল অমান্য করে তামিমের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল আযহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ ধরে লড়াই করে অবশেষে আজ তার মৃত্যু হয়েছে। তবে এখন পরিবারের সবাই অপেক্ষা করছে কখন তার মরদেহ ফিরবে। ঢাকা পোস্ট

তিনি বলেন, কুয়েত থেকে তামিমের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি। তারা যেন দ্রুত আমার সন্তানের মরদেহ দেশে পাঠিয়ে দেয়।