Tag Archives: দিলেন

গণভবন পরিদর্শনে প্রধান উপদেষ্টা

গণভবন পরিদর্শনে প্রধান উপদেষ্টা, দিলেন যেসব নির্দেশনা

গণভবন পরিদর্শনে প্রধান উপদেষ্টা, দিলেন যেসব নির্দেশনা

ডেস্ক রিপোর্ট:

দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগের শাসনকাল, নির্যাতন, নিপীড়ন, খুন-গুম ও স্বৈরাচারকে চিহ্নিত করে গণভবনকে জাদুঘরে পরিণত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৮ অক্টোবর) গণভবন পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। এ সময় তার সঙ্গে উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা গত ১৫ বছর ধরে গণভবনে অবস্থান করছিলেন, যা দমনমূলক শাসন ও তার শাসনের প্রতীক হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, গণভবনকে একটি জাদুঘরে রূপান্তর করে সেখানে এ শাসনকালীন দুঃখজনক স্মৃতিগুলো সংরক্ষণ করা উচিত, যাতে জনগণের এই ক্ষোভের ইতিহাসও স্পষ্ট থাকে। এ সময় তিনি গণভবনের ভেতরে একটি আয়নাঘর তৈরির পরামর্শ দেন, যেখানে তার কুখ্যাত নিরাপত্তা সংস্থাগুলো গোপনে বিরোধী ও ভিন্নমতাদর্শীদের আটক করে রেখেছিল।

ট্রাম্পের নির্বাচনী প্রচারে

ট্রাম্পের নির্বাচনী প্রচারে ৭৫ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক

ট্রাম্পের নির্বাচনী প্রচারে ৭৫ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক

ডেস্ক রিপোর্ট:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় হোয়াইট হাউসে ফিরিয়ে আনতে উঠেপড়ে লেগেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, যিনি স্পেসএক্সের মালিক। তিনি ইতোমধ্যেই ট্রাম্পের নির্বাচনী প্রচার ক্যাম্পে ৭৫ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন।

মঙ্গলবার ফেডারেল ডিসক্লোজারে মাস্কের এই ব্যয়ের বিষয়টি প্রকাশিত হয়েছে। এই অর্থের মাধ্যমে ইলন মাস্ক রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের একজন বড় দাতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে, যেখানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে লড়াই চলছে।

মাস্ক গত জুলাইয়ে ট্রাম্পকে সমর্থনের ঘোষণা দেন এবং একটি প্রচার শিবির গড়ে তোলেন, যা “আমেরিকা পলিটিক্যাল অ্যাকশন কমিটি” বা পিএসি নামে পরিচিত। তিনি ইতিমধ্যেই এই প্রচার শিবিরে ৭৫ মিলিয়ন ডলার দিয়েছেন।

মাস্কের দেওয়া এই বিপুল অর্থ মূলত সুইংস্টেট পেনসিলভানিয়া, মিশিগান, নর্থ ক্যারোলিনা, উইসকনসিন, জর্জিয়া, নেভাদা এবং অ্যারিজোনার মতো রাজ্যে ভোটারদের সংগঠিত করতে এবং তাদের ট্রাম্পের পক্ষে সমর্থন জোগাতে বিনিয়োগ করা হয়েছে।

মাস্ক নিজেও ট্রাম্পের পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নিচ্ছেন। অক্টোবরের প্রথম দিকে পেনসিলভানিয়ার বাটলারে একটি নির্বাচনি মঞ্চে তিনি ট্রাম্পের জন্য ভোট চান এবং “মেইক আমেরিকা গ্রেট এগেইন” লেখা ক্যাপ জনতাকে দেখান।

বাটলারের সমাবেশে বক্তৃতা দিয়ে মাস্ক বলেন, “ডেমোক্র্যাটরা আপনার বাক স্বাধীনতা কেড়ে নিতে চায়, তারা আপনার অস্ত্র বহনের অধিকার কেড়ে নিতে চায়, তারা কার্যকরভাবে আপনার ভোটের অধিকার কেড়ে নিতে চায়।”

স্ত্রীকে নিজেই নকশা করে

স্ত্রীকে নিজেই নকশা করে গাড়ি উপহার দিলেন মার্ক জাকারবার্গ

স্ত্রীকে নিজেই নকশা করে গাড়ি উপহার দিলেন মার্ক জাকারবার্গ

ডেস্ক রিপোর্ট:

মার্ক জাকারবার্গ তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের জন্য নিজ হাতে ডিজাইন করা একটি গাড়ি তৈরি করেছেন, যা তৈরি করেছে বিশ্বখ্যাত মোটরগাড়ি নির্মাতা পোরশে। জাকারবার্গ তাঁর স্ত্রীকে উপহার হিসেবে পোরশে কেয়েন টার্বো জিটি মিনিভ্যান দিয়েছেন। এছাড়া, তিনি নিজের জন্য একটি পোরশে গাড়ি কিনেছেন, তবে সেটির নকশা তাঁর করা নয়।

মার্ক জাকারবার্গ ইনস্টাগ্রামে দুটো গাড়ির ছবি শেয়ার করেছেন। পোরশের এই বিশেষ মিনিভ্যানটি তৈরি করা হয়েছে ওয়েস্ট কোস্ট কাস্টমস নামের একটি প্রতিষ্ঠানের সহায়তায়। সাধারণত পোরশে এ ধরনের গাড়ি তৈরি করে না, তবে শুধুমাত্র মার্ক জাকারবার্গের জন্যই তাদের বিশেষ উদ্যোগে মিনিভ্যানটি তৈরি করা হয়েছে। জাকারবার্গ নিজের জন্য যে গাড়িটি কিনেছেন, সেটি হল পোরশে ৯১১ জিটি৩। দুটি গাড়ির রংও একই—ধূসর।

ওয়েস্ট কোস্ট কাস্টমস গ্রাহকদের জন্য বিশেষ নকশা ও বৈশিষ্ট্যের পরিবর্তন করার সুযোগ দেয়। মার্ক জাকারবার্গ তাঁর স্ত্রীর জন্য পোরশে কেয়েন টার্বো জিটি মিনিভ্যানটি তৈরির জন্য এই প্রতিষ্ঠানের মাধ্যমে নিজের পছন্দের ডিজাইন তৈরি করেছেন।

মার্ক ইনস্টাগ্রামে লিখেছেন, “আরেকটা নতুন গল্প। প্রিসিলা একটি মিনিভ্যান চেয়েছিল, তাই আমি এমন কিছু ডিজাইন করেছি। আমি নিশ্চিতভাবে এমন একটি ডিজাইন করেছি, যা একটি পোরশে কেয়েন টার্বো জিটি মিনিভ্যান। আরেকটি ম্যানুয়াল জিটি–৩ নিয়েছি। পোরশে ও ওয়েস্ট কোস্ট কাস্টমসকে ধন্যবাদ।”

গত আগস্টে মার্ক জাকারবার্গ তাঁর বাড়ির পেছনের উঠানে স্ত্রী প্রিসিলা চ্যানের বিশাল একটি ভাস্কর্য উন্মুক্ত করেছেন। রুপালি চাদরে আচ্ছাদিত ভাস্কর্যটিতে প্রিসিলা চ্যানের চেহারা সবুজ রঙে ফুটিয়ে তোলা হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও হাইপারবিস্ট