Tag Archives: ট্রাম্পের

ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’

ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে দাওয়াত পেলেন তারেক রহমান

ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে দাওয়াত পেলেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দাওয়াত পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১১ জানুয়ারি) বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, তারেক রহমান ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, আগামী ৫-৬ ফেব্রুয়ারি ২০২৫ ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠিত হবে। বার্ষিক এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।

ট্রাম্পের বিজয়ের দিনে

ট্রাম্পের বিজয়ের দিনে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৪০

ট্রাম্পের বিজয়ের দিনে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৪০

ডেস্ক রিপোর্ট:

লেবাননের পূর্বাঞ্চলে বুধবার (৬ নভেম্বর) ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৩ জন। খবর বিবিসির।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী বেকা উপত্যকা এবং বালবেক এলাকায় ধারাবাহিক হামলা চালায়, যা প্রাণঘাতী প্রভাব ফেলে। বার্তা সংস্থা এএফপি’র একজন প্রতিবেদক বালবেক থেকে জানিয়েছেন, তিনি ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া লোকদের উদ্ধারের চেষ্টা দেখতে পেয়েছেন।

লেবাননের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, নিখোঁজদের উদ্ধার কার্যক্রম এখনও চলছে।

এদিকে ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বালবেক ও বেকা অঞ্চলে হামলা চালানো হয়েছে। লেবাননের সংস্কৃতিমন্ত্রী বলেছেন, হামলায় বালবেকের একটি অটোমান আমলের ঐতিহাসিক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার লেবাননের রাজধানী বৈরুতেও ইসরায়েল হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঐ এলাকা খালি করার জন্য সতর্কতা জানিয়েছিল। ইসরায়েল দাবি করেছে, তারা হিজবুল্লাহর কমান্ড সেন্টার, অস্ত্রাগার এবং অন্যান্য স্থাপনাগুলোতে আক্রমণ চালিয়েছে।

অন্যদিকে, গতকালই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়, যেখানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিরঙ্কুশ জয়ের মাধ্যমে পুনরায় নির্বাচিত হয়েছেন। এই জয়ের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে অভিনন্দন জানিয়ে বলেন, “ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউসে আপনার এই ফিরে আসা আমেরিকার জন্য একটি নতুন যাত্রা এবং ইসরায়েল-আমেরিকার অংশীদারিত্বের জন্যও গুরুত্বপূর্ণ।”

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানও ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেন, “মার্কিন রাজনৈতিক ইতিহাসের অন্যতম বড় প্রত্যাবর্তন! পৃথিবীর জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বিজয়।”

ট্রাম্পের নির্বাচনী প্রচারে

ট্রাম্পের নির্বাচনী প্রচারে ৭৫ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক

ট্রাম্পের নির্বাচনী প্রচারে ৭৫ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক

ডেস্ক রিপোর্ট:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় হোয়াইট হাউসে ফিরিয়ে আনতে উঠেপড়ে লেগেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, যিনি স্পেসএক্সের মালিক। তিনি ইতোমধ্যেই ট্রাম্পের নির্বাচনী প্রচার ক্যাম্পে ৭৫ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন।

মঙ্গলবার ফেডারেল ডিসক্লোজারে মাস্কের এই ব্যয়ের বিষয়টি প্রকাশিত হয়েছে। এই অর্থের মাধ্যমে ইলন মাস্ক রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের একজন বড় দাতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে, যেখানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে লড়াই চলছে।

মাস্ক গত জুলাইয়ে ট্রাম্পকে সমর্থনের ঘোষণা দেন এবং একটি প্রচার শিবির গড়ে তোলেন, যা “আমেরিকা পলিটিক্যাল অ্যাকশন কমিটি” বা পিএসি নামে পরিচিত। তিনি ইতিমধ্যেই এই প্রচার শিবিরে ৭৫ মিলিয়ন ডলার দিয়েছেন।

মাস্কের দেওয়া এই বিপুল অর্থ মূলত সুইংস্টেট পেনসিলভানিয়া, মিশিগান, নর্থ ক্যারোলিনা, উইসকনসিন, জর্জিয়া, নেভাদা এবং অ্যারিজোনার মতো রাজ্যে ভোটারদের সংগঠিত করতে এবং তাদের ট্রাম্পের পক্ষে সমর্থন জোগাতে বিনিয়োগ করা হয়েছে।

মাস্ক নিজেও ট্রাম্পের পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নিচ্ছেন। অক্টোবরের প্রথম দিকে পেনসিলভানিয়ার বাটলারে একটি নির্বাচনি মঞ্চে তিনি ট্রাম্পের জন্য ভোট চান এবং “মেইক আমেরিকা গ্রেট এগেইন” লেখা ক্যাপ জনতাকে দেখান।

বাটলারের সমাবেশে বক্তৃতা দিয়ে মাস্ক বলেন, “ডেমোক্র্যাটরা আপনার বাক স্বাধীনতা কেড়ে নিতে চায়, তারা আপনার অস্ত্র বহনের অধিকার কেড়ে নিতে চায়, তারা কার্যকরভাবে আপনার ভোটের অধিকার কেড়ে নিতে চায়।”