Tag Archives: হারিয়ে

প্রতিপক্ষকে ৫ গোলে হারিয়ে

প্রতিপক্ষকে ৫ গোলে হারিয়ে শেষ ষোলোতে রিয়াল

প্রতিপক্ষকে ৫ গোলে হারিয়ে শেষ ষোলোতে রিয়াল

ডেস্ক রিপোর্ট:

স্প্যানিশ কোপা দেল রে’র গুরুত্বপূর্ণ ম্যাচে চতুর্থ শ্রেণির দল ক্লাব দিপোর্তিভা মিনেরাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত এই জয়ের মাধ্যমে শেষ ষোলোতে নিজেদের জায়গা নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোসরা।

সোমবার (৬ জানুয়ারি) রাতে মিনেরার ঘরের মাঠ কার্টাগোনোগায় রিয়ালের হয়ে জোড়া গোল করেন আর্দা গুলার।

ম্যাচ শুরুর পঞ্চম মিনিটেই রিয়ালের হয়ে গোল করেন উরুগুয়ের ফেডেরিকো ভালভার্দে। ৮ মিনিট পর (১৩) ব্যবধান দ্বিগুণ করেন এডুয়ার্ডো কামাভিঙ্গা। বুলেট গতির দুর্দান্ত হেডে গোলটি করেন ফরাসি ডিফেন্সিভ মিডফিল্ডার।

গুলার ম্যাচে নিজের প্রথম গোল করেন ২৮ মিনিটে। তুর্কি অ্যাটাকিং মিডফিল্ডারের গোলে ৩-০ তে এগিয়ে যায় রিয়াল। গুলার নিজের দ্বিতীয় গোল করেন ৮৮ মিনিটে; যা ম্যাচে রিয়ালের শেষ গোল। তার আগে ৫৫ মিনিটে সফরকারীদের হয়ে আরও একটি গোল করেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ।

রিয়ালের গোলের সংখ্যা আরও বড় হতে পারতো, যদি মিনেরার গোলরক্ষক ফ্রান মার্টিনেজ বেশ কিছু শট ঠেকিয়ে না দিতেন। ভালভার্দে ও কিলিয়ান এমবাপের অনেকগুলো শট রুখে দেন স্প্যানিশ এই গোলরক্ষক।

ক্রোয়েশিয়াকে হারিয়ে

ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট:

২০২২ সালে লিওনেল মেসির নেতৃত্বে ৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা। সেই জয়ের ধারা ধরে রেখেই আর্জেন্টাইন ফুটবলের সোনালী সময় এখনো চলছে। ফুটসাল ফুটবলেও আর্জেন্টিনা জয়ের পথে এগিয়ে চলেছে। যদিও ফুটসাল বিশ্বকাপের শেষ আসরে ফাইনালে পৌঁছালেও শিরোপা জয় সম্ভব হয়নি, রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের।

তবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের এই অসাধারণ সাফল্য অন্য দলগুলোর জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। সেই ধারাবাহিকতায়, ফিফা ফুটসাল বিশ্বকাপের ১০ম আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে আর্জেন্টিনার ফুটসাল দল। গতরাতে শক্তিশালী ক্রোয়েশিয়াকে ২-০ গোলে পরাজিত করে ফুটসাল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো আরিনা স্টেডিয়ামে সুপার সিক্সটিনের ম্যাচে আর্জেন্টিনা ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারায়। আর্জেন্টিনার হয়ে গোল দুটি করেন মাতিয়াস রোসা ও অ্যালান ব্রান্ডি। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পান মাতিয়াস রোসা। অন্যদিকে, এই পরাজয়ের ফলে ক্রোয়েশিয়া রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় নেয়।

গ্রুপপর্বে আর্জেন্টিনা তাদের তিন ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ১৮টি গোল দেয়। প্রথম ম্যাচে ইউক্রেনকে ৭-০ গোলে উড়িয়ে দেয়। দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে ২-১ গোলে কঠিন এক জয় পায়। তৃতীয় ম্যাচে অ্যাঙ্গোলাকে ৯-৫ গোলে পরাজিত করে গ্রুপসেরা হয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করে তারা। সেখানে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা কাজাখস্তানের মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর।