কুমিল্লা মহানগর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর আটক
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীরকে আটক করেছে কুমিল্লা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নগরীর ধর্মসাগরের পশ্চিম পাড় থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া আবিদুর রহমান জাহাঙ্গীর কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী । এছাড়া আবিদুর রহমান জাহাঙ্গীর কুমিল্লা টাউন হলের সাধারণ সম্পাদকও ছিলেন। একসময় ছাত্রসংসদের জিএস ছিলেন।
কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সাজ্জাদ করিম খান তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্মসাগর পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।