Tag Archives: ১৬ বছর পর

দীর্ঘ ১৬ বছর পর কারামুক্ত

দীর্ঘ ১৬ বছর পর কারামুক্ত বিডিআরের ১৬৮ সদস্য

দীর্ঘ ১৬ বছর পর কারামুক্ত বিডিআরের ১৬৮ সদস্য

ডেস্ক রিপোর্ট:

বিস্ফোরক মামলায় জামিন পেয়ে দীর্ঘ ১৬ বছর পর মুক্তি পেয়েছেন ১৬৮ জন বিডিআর সদস্য। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ বিভিন্ন কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪১ জন, কাশিমপুর-১ কারাগার থেকে ২৬ জন, কাশিমপুর-২ কারাগার থেকে ৮৯ জন এবং কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে ১২ জনকে মুক্তি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল।

এর আগে গত ২১ জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া জামিনপ্রাপ্ত ১৭৮ আসামির নাম প্রকাশ করেন। তাদের মধ্য থেকে ১৬৮ জনের তালিকা হাতে পেয়েই মুক্তি কার্যক্রম সম্পন্ন করে কারাকর্তৃপক্ষ।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে ঘটে যায় সীমান্তরক্ষী বাহিনীর ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘটনা। বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি পৃথক মামলা দায়ের হয়।

হত্যা মামলায় ৮৫০ জনের বিচার প্রক্রিয়া শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর। সেই রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ২৭৮ জন খালাস পান।

২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। একই সঙ্গে ১৮৫ জনের যাবজ্জীবন সাজা এবং ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এছাড়া ২৮৩ জন আসামি খালাস পান।

বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ জন আসামির বিচার শুরু হয় ২০১০ সালে। কিন্তু মাঝপথে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণে মনোযোগ দেওয়ার কারণে বিস্ফোরক মামলার কার্যক্রম স্থগিত হয়ে যায়।

এদিকে, হাইকোর্টের রায়ের আগে ৫৪ জন আসামির মৃত্যু ঘটে। হত্যা মামলায় দণ্ডিতদের মধ্যে ২২৬ জন আপিল করেছেন। এছাড়া রাষ্ট্রপক্ষ ৮৩ জন আসামির খালাস ও সাজা কমানোর রায়ের বিরুদ্ধে আপিল করেছে।

বিডিআর বিদ্রোহের ঘটনার পুনঃতদন্তের দাবি জানিয়ে শহিদ পরিবারের সদস্যরা গত ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান। এর পরিপ্রেক্ষিতে, সরকার আল ম ফজলুর রহমানকে প্রধান করে একটি কমিশন গঠন করে। তাদের ৯০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর ১৬৮ বিডিআর সদস্যের মুক্তি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এই ঘটনা পিলখানা বিদ্রোহের ক্ষত আবারও উন্মোচন করেছে।

১৬ বছর পর দাউদকান্দিতে

১৬ বছর পর দাউদকান্দিতে জামায়াতের রুকন সম্মেলন

১৬ বছর পর দাউদকান্দিতে জামায়াতের রুকন সম্মেলন

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দীর্ঘ ১৬ বছর পরে প্রকাশ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী দাউদকান্দি উপজেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দাউদকান্দি উপজেলা জামায়াত ইসলামীর আমির মনিরুজ্জামান বাহলুল এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা অঞ্চলের পরিচালক, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা শাখার আমির অধ্যাপক আব্দুল মতিন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার।

২০০৮ সালের পর এভাবে প্রকাশ্যে রুকনদের একসঙ্গে নিয়ে সম্মেলন করতে পারেনি জামায়াতে ইসলামী। কিন্তু কার্যক্রম থেমে থাকেনি বলে জানান দাউদকান্দি উপজেলা জামায়াত ইসলামীর আমির মনিরুজ্জামান বাহলুল। তিনি জানান, আগে গ্রুপে গ্রুপে করে সম্মেলন হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর এবার বড় পরিসরে উপজেলা এবং পৌরসভার সব রুকনকে নিয়ে সম্মেলন হচ্ছে। এবারের সম্মেলনে উপজেলা এবং পৌরসভা মিলে ৩০০ রুকন আংশগ্রহন করেছে। এরমধ্য থেকে উপজেলা শাখায় ১৩জন পুরুষ ও ৭জন মহিলা এবং পৌরসভায় ৫জন পুরুষ ও ৬জন মহিলা শূরা সদস্য গোপন ভোটে নির্বাচিত হবে।