Tag Archives: ২৪৭ বোতল ফেন্সিডিলসহ আব্দুল মান্নান আটক

২৪৭ বোতল ফেন্সিডিলসহ

২৪৭ বোতল ফেন্সিডিলসহ আব্দুল মান্নান আটক

২৪৭ বোতল ফেন্সিডিলসহ আব্দুল মান্নান আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে ২৪৭ বোতল ফেন্সিডিলসহ আব্দুল মান্নান (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

৩০ সেপ্টেম্বর রাতে বুড়চং উপজেলার কালাকচুয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ২৪৭ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

২৪৭ বোতল ফেন্সিডিলসহ

আটককৃত মাদক কারবারি হলেন, ভোলা জেলার দৌলতখান থানার মধ্যম জয়নগর গ্রামের মৃত রুস্তম আলী বেপারীর ছেলে আব্দুল মান্নান (৫০)।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃত আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।