Tag Archives: আটক ১

কুমিল্লার বরুড়ায় যুবলীগ নেতা সন্ত্রাসী হামলার শিকার, আটক ১

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের যুবলীগের আহবায়ক ডাঃ কাজল কুমার ভৌমিক সন্ত্রাসী হামলার শিকার হন।

সোমবার (৪ মে) রাত সাড়ে ৮টায় শ্রীপুর বাজার হইতে মোটরসাইকেলে তার নিজ বাড়িতে যাওয়ার সময় অজ্ঞাত সন্ত্রাসী হামলার শিকার হন তিনি।

সূত্র থেকে জানা যায, মোটরসাইকেলে করে চার-পাচজনের একটি দল তার মোটর সাইকেলের গতিরোধ পথ আটকিয়য়ে কোন কথা না বলে মুহূর্তের মধ্যে দলটি তাঁর ওপর অতর্কিতভাবে হামলা চালায়। তারা রড, পাইপ ও বাঁশ দিয়ে তাঁকে পেটাতে শুরু করে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভাউকসার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহমেদ জামান মাসুদ বলেন, এ কাজটি ঘৃণিত ও জঘন্যতম অপরাধ। আমি অপরাধীদের আইনের আওতায় এনে যথাযত শাস্তির দাবী জানাই। আমাদের ভাউকসার ইউনিয়ন আওয়ামীলীগ কাজল দার পরিবারের পাশে থাকবো।

ডাঃ কাজলের পরিবারের সাথে এই বিষয় কথা হলে তার স্ত্রী শিপন রাণী দাস বলেন, আমাদের ধারণা, আমার স্বামীর চাচাতো ভাই দেবী চন্দ্র ভৌমিক এই জঘন্যতম কাজ করেছে। তার সাথে বাজারে পূর্ব শত্রুতা রয়েছে। আর কারও সাথে নেই। তিনি আরও বলেন, এই বিষয়ে থানায় মামলা করা হয়েছে।

বরুড়া থানা এসআই রাশেদুল ইসলাম বলেন,তার স্ত্রী থানায় এসে মামলা করলে আমি আমার ফোর্সসহ সরেজমিনে যাই। পরে মামলার ভিত্তিতে একজনকে আটক করে থানায় নিয়ে আসি”।

কুমিল্লায় হিন্দু কিশোরীকে অপহরণের পর ২০ দিন আটকে রেখে ধর্ষণ, আটক ১

 

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচংয়ের বাকশিমূলে দরিদ্র সনাতন ধর্মাবলম্বী এক কিশোরীকে বিয়ের প্রলোভনে অপহরণের পর আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মঙ্গলবার (৭ জানুয়ারি) থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী কিশোরীর পিতা। মামলা দায়েরের পর তাৎক্ষণিক ভাবে থানা পুলিশের অভিযান চালিয়ে স্থানীয় ইউপি সদস্য লিটনের সহায়তায় ধর্ষককে আটক করেছে বুড়িচং থানা পুলিশ।

 

মামলার বিবরণ ও থানা পুলিশ সুত্রে জানা যায়, গত ১৫ই ডিসেম্বর বিকেলে বিকাল অনুমানিক ৪টায় উপজেলার বাকশিমুল ইউপি এলাকার বাকশিমুল গ্রামের জনৈক ফারুক মিয়ার বাড়ীর সামনের সড়ক থেকে ভিকটিম অর্পা (ছদ্মনাম) নামের ১৫ বছর বয়সী এক কিশোরী কে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। একই উপজেলার আনন্দপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে লম্পট মনির হোসেন(৩২) অপহরণের পর দীর্ঘ ২০ দিন আনন্দপুর গ্রামে একটি ঘরে আটকে রেখে একাধিক বার ধর্ষণ ও পাশবিক নির্যাতন চালায়। হিন্দু হতদরিদ্র পিতা অনেক খোঁজাখুজির পর মেয়ের বিষয়ে জানতে পেরে তাৎক্ষণিক থানায় অভিযোগ দায়ের করে।

 

 

 

ভুক্তভোগী দরিদ্র পিতা জানায় নিজের কোন সহায় সম্বল না থাকায় অন্যের বাড়িতে বসবাস করছেন। এ ঘটনার পর গতকাল জমির মালিক বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে। এ অবস্থায় কোথায় গিয়ে উঠবেন কোথায় যাবেন তিনি পরিবার ও মেয়েকে নিয়ে। তাকে তাড়িয়ে না দেয়ার জন্য স্থানীয় প্রশাসনের সহায়তা কামনা করছেন অসহায় দরিদ্র ভুক্তভোগী পরিবারটি।

 

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ প্রাপ্তির সাথে সাথেই এস আই কামরুজ্জামান সহ ফোর্স প্রেরণ করি। স্থানীয় মেম্বার লিটনের সহায়তা তার বাড়ি থেকে ধর্ষক মনির কে আটক করে ভিকটিম কে উদ্ধার করতে সক্ষম হই। ভিকটিমের মেডিকেল সম্পন্ন হয়েছে রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে। এঘটনায় থানায় মামলা দায়ের করে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঢাকায় চুরির পিকআপ কুমিল্লায় উদ্ধার, আটক ১

 

 

স্টাফ রিপোর্টার:

এক মাস আগে ঢাকার ধামরাই থানার মধুডাঙ্গা থেকে চুরি হওয়া পিকআপ ভ্যান কুমিল্লার বুড়িচং থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পিকআপ ভ্যান চুরির অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

 

রোববার বিকেলে উপজেলার নিমসার বাজারের ফিলিং স্টেশন থেকে গাড়িসহ তাকে আটক করা হয়। আটক মো. আলম মিয়া কুমিল্লার চান্দিনার বল্লারচর গ্রামের নুরুল ইসলামে ছেলে।

 

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. সাজ্জাদ হোসেন জানান, ২২ নভেম্বর রাতে ঢাকার মধুডাঙ্গা থেকে মো. আ. আলীমের একটি পিকআপ চুরি হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা করেন তিনি। ওই ঘটনায় ধামরাই থানার এসআই মাহমুদুল হক বুড়িচং থানায় আসেন। রোববার বিকেলে দেবপুর পুলিশ ফাঁড়ির সহায়তায় নিমসার ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পিকআপটিকে উদ্ধার করা হয়। এ সময় চুরি সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আলম মিয়াকে আটক করা হয়েছে। এরপর তাকে আদালতে পাঠানো হয়।

কুমিল্লা সদরে শিশুকে গলা কেটে হত্যা, আটক ১

 

সেলিম সজীবঃ

কুমিল্লা সদর উপজেলার দূর্গাপুর চম্পকনগর (সাতওরা) গ্রামে মেহেদী হাসান (১০) নামের এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাতে ছুরিকাঘাত করে হত্যা করে লাশ নর্দমার ফেলে রাখে দুর্বৃত্তরা, লাশ উদ্ধার করে পুলিশ।

সাতওরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র মেহেদী। সে সাতওরা গ্রামের সৌদি প্রবাসী আলমগীর হোসেন ছেলে ।

এ ঘটনায় নিহত মেহেদী পাশের বাড়ির হৃদয় নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার পাশের বাড়িতে প্রাইভেট পড়ে বাসায় ফেরার সময় মেহেদী নিখোঁজ ছিল। এশার নামাজের পর মসজিদের মাইকে মেহেদী নিখোঁজ হওয়ার খবর প্রচার করা হয়। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ৯ টার দিকে গ্রামের ওই পরিত্যাক্ত নর্দমার মেহেদীর গলাকাটা লাশ দেখতে পায় তার স্বজনরা।

বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে মেহেদীর লাশ উদ্ধার করে।

কোটি টাকার সরকারি ঔষধ উদ্ধার, আটক ১

 

ডেস্ক রিপোর্ট :

হাসপাতালে মিলছে না সরকারি ঔষধ। মিলছে অলি গলির দোকান কিংবা গোপন মজুদাগারে। বগুড়ার প্রাণকেন্দ্রে এমনি একটি গোপন মজুদাগারের সন্ধান পেয়েছে বগুড়া সদর থানা পুলিশ।

রোববার সকালে শহরের মফিজপাগলা মোড়ের একটি ৬ তলা ভবনের মজুদাগার থেকে পুলিশের অভিযানে সরকারি ঔষধসহ প্রায় কোটি টাকার ঔষধ জব্ধসহ গ্রেপ্তার করা হয়েছে হোতা মিজানুর রহমান ওরফে রবীনকে (৩৫)। রবীন সারিয়াকান্দি উপজেলার নারুলী এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং রবীন ট্রেড ইন্টার ন্যাশনাল নামের প্রতিষ্ঠানের মালিক।

বগুড়া শহরের ব্যস্ততম এলাকা শেরপুর রোডের মফিজ পাগলা মোড়ের ওই ভবনে ২ বছর ধরে ট্রেড ইন্টার ন্যাশনালের আড়ালে গোপন ঔষধের ব্যবসা চালিয়ে আসছিলেন রবীন। মজুদ করা অধিকাংশ ঔষধই সরকারি হাসপাতাল থেকে সরবরাহকৃত।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) এসএম বদিউজ্জামান জানান , গোপন এক সংবাদের ভিত্তিতে আগের রাতে শহরের মফিজ পাগলা মোড়ের ওই ভবনে অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে আটক করা হয় রবীন ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মিজানুর রহমান ওরফে রবীনকে। অভিযানের সময় উপস্থিত ছিলেন সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু । সেখানে ১ম তলা ছাড়া উপরের প্রতিটি গোডাউনে রাখা সরকারি ঔষধসহ প্রায় কোটি টাকার ঔষধ জব্ধ করা হয় । তবে পুলিশের পক্ষে এখনো ঔষধের সঠিক পরিমান জানা যায়নি।

বদিউজ্জামান আরো জানান , দীর্ঘদিন যাবত রবীন এই পেশার সঙ্গে জড়িত । একটি চক্রের মদদে রবীন ট্রেড ইন্টার ন্যাশনাল নামের ওই প্রতিষ্ঠানের আড়ালে এই ব্যবসা চালিয়ে আসছিলেন তিনি। রাতের আধারে বগুড়াসহ দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি মূল্যবান ঔষধ তার ওই গোডাউনে মজুদ করার পর সেগুলো বাজারজাত করা হতো।

তিনি বলেন, যারাই এরসঙ্গে জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না । মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

কুমিল্লায় জাল ভিসা দিয়ে কোটি টাকা আত্মসাত, আটক ১

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোটে জাল ভিসা দিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় একজনকে আটক করেছে পুলিশ।
আটক রহমতুল আলামিন (বাহার) উপজেলার হেসাখালের ইব্রাহিম খলিলের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।

নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম জানান, মোটা বেতনে চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে বিদেশ পাঠানোর কথা বলে বিভিন্ন জেলায় অনেকের সঙ্গে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে বাহারের বিরুদ্ধে। এমনকি নিজ জেলার অনেকে তার বিরুদ্ধে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছে।

উপজেলার কুরকুটা গ্রামের সাঈদ আহাম্মদের ছেলে শাহজাহান জানান, তাকে সৌদি আরব পাঠানোর কথা বলে চার লাখ টাকা হাতিয়ে নিয়ে দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিল বাহার।

একই অভিযোগ করেছেন মোজাম্মেল হোসেন, একরামুল হক, আলম, শহীদসহ প্রায় ৪০ জন ভুক্তভোগী।

নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম বলেন, এতগুলো অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে রহমতুল আলামিন বাহারকে আটক করেছি। ভুক্তভোগীদের টাকা উদ্ধার করে ফিরিয়ে দেয়ার চেষ্টা করছি

চট্টগ্রামের অপহৃত দুই ব্যবসায়ী কুমিল্লা থেকে উদ্ধার, আটক ১

 

স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম থেকে দুইদিন আগে অপহৃত দুই ব্যবসায়ীকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক শেখ বিল্লাল হোসেন জানান, ভোরে নগরীর কালিয়াজুরি এলাকার একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধাররা হলেন- চট্টগ্রামের চাঁদগাও থানার নতুন চাঁদগাও এলাকার সুলতান আহমেদের ছেলে মোহাম্মদ হোসেন ও মিরেসরাই থানার পূর্ব মসজিদিয়া এলাকার কাবিল উদ্দিনের ছেলে মো. আবু তাহের।

আটক হয়েছেন- রেদোয়ান হোসেন রাজু ওরফে রাজু ভূইঁয়া।

সংবাদ সম্মেলনে বিল্লাল বলেন, হোসেন ও তাহেরকে গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে ব্যবসার কাজের কথা বলে অপহরণ করে কুমিল্লায় নিয়ে যায় অপহরণকারীরা। পরে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।

এ ঘটনায় র‌্যাবের কাছে অভিযোগ দায়েরের পর অভিযান চালিয়ে ওই দুই ব্যবসায়ীকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয় বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

কুমিল্লায় কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আটক ১

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করার দায়ে বর্ণমালা কোচিং সেন্টারের মিজানুর রহমান (৪২) নামে এক পরিচালককে ৭ দিনের কারাবাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার কুমিল্লা মহানগরীর ঝাউতলা বর্ণমালা কোচিং সেন্টার থেকে স্ত্রীসহ তাকে আটক করা হয়। পরে পরিচালকের স্ত্রীকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার ও কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া সহ পুলিশের অন্যন্য সদস্যরা বর্ণমালা কোচিং সেন্টারে অভিযান চালায়। এসময় ৩৪ জন শিক্ষার্থীসহ বর্ণমালা কোচিং সেন্টারের পরিচালক মিজানও তার স্ত্রীকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭দিনের সাজা প্রদান করা হয়।

কুমিল্লায় ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আটক ১

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার দ্বিতীয় আসামী মাসুদ পন্ডিতকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ছাতিয়ানী গ্রামের ছিদ্দিকুর রহমানের পন্ডিতের ছেলে।  শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার এসআই আরিফ হোসেন।

মামলা ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি ছাতিয়ানী গ্রামের দেলোয়ার হোসেন তার দুই মেয়েকে নিজের চায়ের দোকানে রেখে স্ত্রীসহ স্মার্ট কার্ড নিতে ইউনিয়ন পরিষদে যায়। তারা স্মার্ট কার্ড নিয়ে দোকানে ফিরলে দুই মেয়ে বাড়িতে চলে যায়। রাত আটটার সময় বাকি হিসেব লেখার জন্য দুই মেয়ে আবারও দোকানে আসার পথে পূর্বে থেকে ওঁৎপেতে থাকা পাশের বাড়ির এয়াছিন পন্ডিত অষ্টম শ্রেণির ছাত্রী বড় মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ছোট মেয়ে চিৎকার দিলে লোকজন এসে ধর্ষিত মেয়েকে ঘটনাস্থলে পায়নি। রক্তাক্ত অবস্থায় ধর্ষিতাকে এয়াছিন পন্ডিতের সহযোগি আলমগীর তার বাড়িতে নিয়ে আটকে রাখে।

ঘটনাটি জেনে এয়াছিন পন্ডিতের ভাই মাসুদ পন্ডিত তার হাতে থাকা লাইট দিয়ে ধর্ষিতাকে মারধর করে। মাসুদ পন্ডিত হুমকি দেয়-বিষয়টি সমাজে কিংবা থানায় জানাজানি হলে ধর্ষিতার পরিবারের সকল হত্যা করা হবে। এ ঘটনায় ২৪ জানুয়ারি এয়াছিন পন্ডিত, মাসুদ পন্ডিত ও আলমগীরকে আসামী করে থানায় মামলা দায়ের করেন ধর্ষিতা মা। দীর্ঘদিন পলাতক থাকার পর কঠোর নজরদারিতে রেখে  শুক্রবার দুপুরে মাসুদ পন্ডিতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।