Tag Archives: আহত ৪

দাউদকান্দিতে মসজিদের কমিটি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ৪

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ৪ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) বিকাল তিনটায় উপজেলার পশ্চিম হুগুলিয়া গ্রামে এঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হুগুলিয়া গ্রামের হাজী জৈয়নুদ্দিন ওয়াকফ এস্টেটের মারকাজ মসজিদ ও মক্তবের কমিটি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। দুই পক্ষের দ্বন্ধে একমাস যাবৎ মসজিদ তালাবদ্ধ। কয়েকদিন আগে হুগুলিয়া গ্রামের লোকজন মোতয়াল্লী শাখাওয়াত ও মোস্তফার হাত থেকে মসজিদ রক্ষার দাবীতে মানববন্ধন করেছেন। আজ সোমবার শাখাওয়াত ও মোস্তফা তাদের লোকজন নিয়ে মসজিদের দখল নিতে গেলে গ্রামবাসীর সাথে মারামারির ঘটনা ঘটে। এতে হুগুলিয়া গ্রামের হাসান আহমেদ, মুজিবুর রহমান, মিজানুর রহমান ও সেলিনা আক্তার নামে এক নারী আহত হয়েছেন।

হুগুলিয়া গ্রামের মনির হোসেন, হুমায়ুন কবির ও খলিল মিয়া জানান, একশো বছর আগে আমাদের গ্রামের হাজী জৈয়নুদ্দিন তার নিজের নামে ওয়াকফ এস্টেট, মসজিদ এবং মাদ্রাসার জন্য ১২ কানি(তিন একর) জমি দান করে গেছেন। দানকৃত দলিলে উল্লেখ করা আছে সমাজের ১২ জন মাতব্বর এবং তাদের মধ্যে একজন পরহেজগার আলেমকে মোতাওয়াল্লি করে কমিটি হবে। সেই মতে গ্রামের মুফতি ফজলুল হক আমিনীকে মোতাওয়াল্লি করা হয়েছিল। ২০১২ সালে তিনি মারা যান।

এরপর উনার মেয়ের জামাই শাখাওয়াত পরিচালনা শুরু করেন। কিছু দিন আগে গ্রামবাসীকে না জানিয়ে অন্য উপজেলার লোকজনসহ শাখাওয়াত নিজেকে মোতয়াল্লী করে কুমিল্লায় কমিটি জমা দেয়। গ্রামবাসী একমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশও করেছে। শাখাওয়াত অন্য উপজেলার, সে আমাদের গ্রামের জামাই, আজ বহিরাগত লোক নিয়ে মসজিদ দখল করতে আসলে গ্রামবাসী বাধা দিলে আমাদের হামলা চালায়।

এবিষয়ে মুঠোফোনে মুফতি শাখাওয়াত হোসেন বলেন, আমি সকাল থেকেই ঢাকায় আছি। মসজিদের কমিটি নিয়ে মারামারির ঘটনার কিছুই জানি না। আর ওয়াকফ এস্টেটের কমিটি গোপনে করার কোন সুযোগ নেই। মুলতঃ মারকাজ মসজিদটি তাবলীগ জামাতের দুই গ্রুপের পুর্বের দ্বন্দ্বের ধারাবাহিকতায় আজ গ্রামবাসীর মধ্যে দ্বন্দ্ব চলছে। বিষয়টি খুবই দুঃখজনক।

দাউদকান্দি মডেল থানার ওসি আব্দুল বারি বলেন, মারকাজ মসজিদ নিয়ে দ্বন্দ্বে আজ দুইপক্ষের লোকজন উত্তেজিত অবস্থানে ছিল। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আর তাদের দ্বন্দে মারকাজ মসজিদটি একমাস যাবৎ বন্ধ। যা শুনেছি দীর্ঘদিন দুইপক্ষের দ্বন্দ্ব চলছে।

কুবির বাসকে ট্রাকের ধাক্কা, আহত ৪

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ভাড়ায় চালিত ৪ নম্বর বাস পদুয়ার বাজার যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে চালকসহ ৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লার বেলতলি বিশ্বরোড এলাকায় ইউটার্ন নেওয়ার সময় একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থী নিয়ে পদুয়ার বাজারের দিকে যাচ্ছিল বাসটি। বেলতলি বিশ্বরোডের ইউটার্নে ঢোকার সময় একই অভিমুখী একটি ট্রাক এসে বাসের সামনের অংশে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে যায় এবং সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। জানা যায়, ট্রাকটিকে তাড়া করা হলেও ধরা সম্ভব হয়নি।

আহতদের মধ্যে ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওমর ফারুককে কুমিল্লার মাতৃছায়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আফজাল হোসাইন দুর্ঘটনার অভিজ্ঞতা ফেসবুকে বর্ণনা করে লিখেছেন, ‘এমনিতেই বাসের ফিটনেস নেই, তার ওপর দরজায় ঝুলে ঝুলে আসতে হয়। আমি দরজায় ছিলাম। বেলতলি বিশ্বরোডে ইউটার্ন নেওয়ার সময় একটা ট্রাক বাসের সামনের অংশে ধাক্কা দেয়। আর কয়েক সেন্টিমিটার এদিক-সেদিক হলে হয়তো আমার গায়ের ওপর দিয়েই যেত। বাসের গ্রিপ না থাকলে হয়তো ট্রাক বা বাসের নিচে চাপা পড়তাম।’

আশিক আলম নামে আরেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাসগুলোকে “মুড়ির টিন” আখ্যা দিয়ে লিখেছেন, ‘দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। আজকের এই দুর্ঘটনার পরও কি প্রশাসনের টনক নড়বে?’

এ বিষয়ে পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। মূলত সরকারের পক্ষ থেকে নতুন বাস কেনা সম্ভব না হওয়ায় এই বাসগুলো পরিবর্তন করা যাচ্ছে না। তবে শিক্ষার্থীদের নিরাপদ ও সঠিক সেবা দেওয়ার জন্য আমরা বাস সংস্থার ওপর চাপ দিচ্ছি। এ বিষয়ে আগামী বুধবার তাদের আবারও ডাকা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি সংক্ষেপে বলেন, ‘এ বিষয়ে পরিবহন পুলের উত্তরই আমার উত্তর।’

বুড়িচংয়ে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪

রকিবুল ইসলাম (ম্যাক):

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে ফারজানা পরিবহনের একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাস ফেরত এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

রবিবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইব্রাহীম সরকার (৩২)। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের সরকারবাড়ীর বাসিন্দা। সম্প্রতি তিনি বিদেশ থেকে দেশে ফিরেছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুরাদনগরগামী ফারজানা পরিবহনের একটি দ্রুতগামী বাস পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী ইব্রাহীম সরকার মারা যান। গুরুতর আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বাস ও সিএনজি জব্দ করেছি এবং নিহতের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ইব্রাহীম সরকার একজন প্রবাস ফেরত ছিলেন বলে জানা গেছে। বাসচালক ও হেলপার পলাতক রয়েছে, তাদের আটকের চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গ্রামে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

দেবিদ্বারে নামাজরত অবস্থায়

দেবিদ্বারে নামাজরত অবস্থায় মসজিদে হামলা-ভাঙচুর, আহত ৪

দেবিদ্বারে নামাজরত অবস্থায় মসজিদে হামলা-ভাঙচুর, আহত ৪

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবিদ্বারে একটি মসজিদে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদের সেক্রেটারিসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মসজিদের সেক্রেটারি মো. ইব্রাহীমকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা হলেন ইসমাইল (৩৫), কামরুল (১৯) এবং কাওসার (২৮)। তাদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাটি শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দেবিদ্বার পৌরসভার ৩নং ওয়ার্ডের ফতেহাবাদ দক্ষিণ পাড়া বায়তুল আক্সা জামে মসজিদে ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গত এক মাস আগে ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে ফতেহাবাদ দক্ষিণপাড়া গ্রামের ছেলেদের সঙ্গে পার্শ্ববর্তী নয়াকান্দি গ্রামের ছেলেদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকালে নয়াকান্দি গ্রামের এক যুবককে মারধর করা হয়। এরপর রাত ৮টার দিকে নয়াকান্দি গ্রামের একদল যুবক ফতেহাবাদ গ্রামের কামরুলকে রাস্তায় পেয়ে মারধর করে। এ সময় কামরুলের সঙ্গে থাকা অন্য ছেলেরা প্রাণভয়ে দৌড়ে মসজিদে আশ্রয় নেয়। নয়াকান্দি গ্রামের ছেলেরা তাদের খুঁজতে মসজিদে ঢুকে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালায় এবং মসজিদের ভেতরে ভাঙচুর করে।

মসজিদের ইমাম মাওলানা আবদুল আউয়াল জানান, ১০ থেকে ১২ জন যুবক হঠাৎ মসজিদে ঢুকে গ্লাস, দরজা-জানালা ভাঙচুর করে। তাদের হাতে রড, হকিস্টিক ও পাইপ ছিল। মসজিদের সেক্রেটারি ইব্রাহীম তাদের বাধা দিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে ইমাম সাহেব মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিলে হামলাকারীরা পালিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত কামরুলের চাচাত ভাই শাফাতুল ইসলাম রাব্বি বলেন, “আমরা মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলাম। পথে নয়াকান্দি গ্রামের ইমন, মনির, সাকিব, আবু তাহের, মাসুদ, সাইদুল জিহান, তাইদুল ও রাব্বি আমাদের আটকিয়ে মারধর করে। আমরা ভয়ে দৌড়ে মসজিদে ঢুকি। তারা আমাদের খুঁজতে এসে মসজিদে ভাঙচুর চালায়।”

মসজিদের সভাপতি ও সাবেক কমিশনার আবুল কাশেম বলেন, “আমরা মসজিদে নামাজ পড়ছিলাম। হঠাৎ দেখি একদল যুবক মসজিদের বাইরে গ্লাস, দরজা-জানালা ভাঙছে। তাদের কয়েকজন মসজিদের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। পরে জানতে পারি, ক্রিকেট খেলা নিয়ে আগের সংঘর্ষের জেরেই এই হামলা হয়েছে।”

দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুল ইসলাম বলেন, “মসজিদ ভাঙার উদ্দেশ্যে হামলা হয়নি। ক্রিকেট খেলা নিয়ে পূর্ববর্তী সংঘর্ষের জেরে এক পক্ষের যুবকেরা মসজিদে ভাঙচুর করেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় কেউ মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

চান্দিনায় পাওনা টাকা ফেরত চাওয়ায় বাড়িতে গিয়ে মারধর, আহত ৪

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় পাওনা টাকা ফেরত চাওয়ায় পাওনাদার এবং তার পিতা-মাতা ও বোনসহ চার জনকে বেধরক মারধর করার অভিযোগ উঠেছে। এব্যাপারে শনিবার চান্দিনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী জাহিদুল ইসলাম। তবে রবিবার (৫ মে) বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ঘটনায় হামলাকারীদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সরেজমিনে প্রত্যক্ষদর্শী ও আহতদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর পশ্চিম পাড়া গ্রামের মো. মোস্তফার ছেলে মো. জাহিদুল ইসলাম এর নিকট থেকে গত ২৪ এপ্রিল তিনশত টাকা ধার নেয় একই গ্রামের শাহজালাল এর ছেলে ইউনুস। বৃহস্পতিবার (২ মে) পাওনা টাকা ফেরত চায় জাহিদ। টাকা দিতে রাজি না হওয়ায় ইউনুসের পিতা শাহজালাল কে বিষয়টি অবহিত করে পাওনাদার।

এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় ইউনুস তার ভাই সিফাত ও চাচাতো ভাই শামীমসহ আরও ৩জন সহযোগীকে নিয়ে জাহিদুল এর বাড়িতে গিয়ে তাকে মারধর করে। এসময় বাঁধা দিলে জাহিদুল এর পিতা মোস্তফা, মাতা জাহানারা বেগম ও তার বোন জাকিয়া আক্তারকেও দেশীয় অস্ত্র, লাঠি-সোটা দিয়ে বেধরক মারধর করা হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এব্যাপারে চান্দিনা থানার উপ-পরিদর্শক মো. জিয়াউর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোয়াখালীতে পাওয়ার টিলার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ৪

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে।এ দুর্ঘটনায় আরও ৪ সিএনজি যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। আহতরা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হাতিয়ার চানন্দী ও হরণী ইউনিয়নের বাসিন্দা।

নিহত নুর নাহার বেগম (৬৫) হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান ঘাট টু সোনাপুর সড়কের তালতলি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরবাটা দক্ষিণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ চলছে। শুক্রবার দুপুরের দিকে ওই সড়কে নির্মাণাধীন ভবনের মালামাল নিয়ে আসে একটি পাওয়ার টিলার। একই সময়ে চেয়ারম্যান ঘাট থেকে সোনাপুরের উদ্দেশে ছেড়ে আসে একটি যাত্রীবাহী সিএনজি। সিএনজি তালতলি এলাকায় পৌঁছলে সামনে থাকা পাওয়ার টিলারটি হঠাৎ সড়কের উল্টো দিকে ঘুরাতে গেলে অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর নাহারকে মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত নারীর মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেবিদ্বারে ট্রাক চাপায় একই পরিবারের ২ জন নিহত, আহত ৪

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২ জন নিহত হয়েছেন। এ সময় অটোচালকসহ ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার সাইলচরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ধামতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হাজেরা বেগম (৪০) ও তার নাতি আবির (৫)।

একই পরিবারের আহতরা হলেন- নিহত হাজেরা বেগমের স্বামী বজলুর রহমান (৬৫), মেয়ে মনিরা আক্তার (১৪) ও নাতি আশিক (৭)। তাদের সবার বাড়ি দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামে।

আর আহত অটোচালক শান্ত (২০) দেবিদ্বার পৌর এলাকার উত্তর ভিংলাবাড়ি গ্রামের আব্দুল আলীমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে একই পরিবারের পাঁচজন সিএনজিচালিত অটোরিকশা যোগে উপজেলার বড়শালঘর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে রওনা হন। পথে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার সাইলচরে পেছন থেকে একটি ট্রাক অটোটি চাপা দেয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

মীরপুর হাইওয়ে পুলিশের ওসি মো. কামাল উদ্দিন জানান, দুর্ঘটনায় কবলিত অটো ও ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে।

বুড়িচংয়ে প্রাইভেটকার-মোটর সাইকেল সংঘর্ষে একজন নিহত, আহত ৪

 

স্টাফ রিপোর্টার:
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রাইভেট কার-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন । এই ঘটনায় আরো চারজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ।

বৃহস্পতিবার বেলা ১২ টায় বুড়িচং উপজেলার মনিপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে ।

নিহত শাহ আলম চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মাঝিগাছার এলাকার বাসিন্দা ।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের যাত্রী শাহ আলম নিহত হন ।

ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, দূর্ঘটনা কবলিত গাড়ি ও নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে ।

দেবিদ্বারের বরকামতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারধর, আহত ৪

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারের বরকামতা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হারুুনুর রশীদের পোষ্টার  লাগানোর সময় নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৪ জন সমর্থক আহত হয়েছে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর পোষ্টার ছিড়ে ফেলা হয়।

সোমবার (৩১ জানুয়ারী) দুপুরে  বরকামতা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নবীয়াদে মারধর ও পোষ্টার ছিড়ার  ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী হারুুনুর রশীদ  আজকের কুমিল্লাকে জানান, এই ইউনিয়নের নৌকার প্রতিকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলামের নেতাকর্মীদের বাধাঁর মুখে আমরা নির্বাচনী প্রচারণা চালাতে পারছি না। বিভিন্ন জায়গায় আমাদের পোষ্টার ছিড়ে ফেলা হচ্ছে। আজ দুপুরে ১ নং ওয়ার্ডের নবীয়াদে আমার সমর্থকেরা আমার পোষ্টার লাগাতে গেলে নৌকা প্রতিকের প্রার্থীর কর্মী নবীয়াবাদ এলাকার সাগরসহ ১০/১২ জন আমার সমর্থকদের মারধর করে এবং পোষ্টার ছিড়ে ফেলে দেয়। এ সময় আমার সমর্থক  আক্তার হোসেন, জাহাঙ্গীর আলম, কাউছার ও লোকমান আহত হয়। থানা পুলিশ এসে তদন্ত করে গেছে।

নৌকার প্রার্থী দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের পিতা।

এর আগে ২১ জানুয়ারী  বিকেলে বাগমারা মাদ্রাসায় স্থানীয় লোকজনের সাথে স্বতন্ত্র প্রার্থীদের মতবিনিময় সভা চলাকালে  উপজেলা চেয়ারম্যান আজাদ সাহেবের ছোট ভাই মাসুদের নেতৃত্বে ১০/১২টি মোটরসাইকেল করে স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীরা এসে মতবিনিময় সভা বন্ধ করতে বলে। পুনরায় এখানে মতবিনিময় সভা করলে রগ কেটে ফেলে জানে মেনে ফেলবে বলে হুমকি প্রদান করে। এ সময় আমাদের প্রাণনাশের হুমকি দেয়। এ সময় পুলিশও উপস্থিত ছিল। পুলিশ কোন ভূমিকা পালন না করলেও স্থানীয় লোকজনের প্রতিবাদের মুখে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে দেবিদ্বার থানা পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলেই নিহত ২, আহত ৪

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

সোমবার (২৮ জুন) ভোর সাড়ে ৫ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম বাগুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহত চালক আবুল মতিন (৬০) ও হেলপার মো. রাফি (২২)। আবদুল মতিন নোয়াখালীর সোনামুড়ি উপজেলার নজরপুর গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সালেহ আহাম্মদ বলেন, মহাসড়কের চান্দিনার পশ্চিম বাগুর এলাকায় দাউদকান্দি থেকে ছেড়ে আশা সিডিএম পরিবহনের একটি বাস (বরিশাল-ব-১১-০০২৬) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার মারা যান। এ সময় আহত হয়েছেন অন্তত ৪ যাত্রী। তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জনকে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র-জা:নি