,

কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মুন্নি নামের তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি নিহত

আজকের কুমিল্লা ডট কম :
March 10, 2021
news-image

 

ইসতিয়াক আহমেদ:

দুর্বৃত্তের ছুরিকাঘাতে কুমিল্লায় মুন্নি নামের তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ( ১০ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কুমিল্লা আদর্শ সদর উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

তৃতীয় লিঙ্গের  মুন্নি (৩৫)  বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার দৌলতপুর গ্রামে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কুমিল্লার লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, মুড়াপাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, মুন্নি সদর উপজেলার বদরপুর এলাকায় থাকতেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।