Tag Archives: ওসি

কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকা থেকে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় মো: আব্দুল মমিন (৪৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে জামালপুর জেলার মেলান্দ থানার মো: ইয়াস আলী আখন্দ এর ছেলে।

বুধবার (২০ মার্চ) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, বুধবার সকাল অনুমান সাড়ে এগারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায় মুখে স্কচটেপ বাধা অবস্থায় মহাসড়কের পশ্চিম পাশে একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে স্থানীয়রা পুলিশে খবর দিলে তাৎক্ষণিক চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: রুহুল আমিন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় সনাক্তের পর স্বজনদেরকে খবর দেয়া হয়েছে। নিহতের বাড়ী জামালপুর জেলার মেলান্দ থানায় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ধারণা করছে, এটি একটি পরিকল্পিত হত্যা। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা এলাকায় মহাসড়কের ঢাকামুখি লেনে রাস্তার পশ্চিম পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে লাশ উদ্ধার ও পরিচয় সনাক্ত করে। নিহতের স্বজনদেরকে খবর দেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।’

ব্রাহ্মণবাড়িয়ায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বৃদ্ধের

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় শাহার মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে পৌর এলাকার শান্তিনগরে এ ঘটনা ঘটে।

নিহত শাহার মোল্লা শান্তিনগরের গেদু মোল্লার ছেলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ফজর নামাজ আদায় করে সকাল সোয়া ৬টার দিকে ওই বৃদ্ধ বাড়ি ফিরছিলেন। ফেরার পথে আখাউড়াগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

আশেপাশের লোকজন তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অটোরিকশা চালক পালিয়ে যায়।

ভাসাচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫শিশু সহ ৯ জন দগ্ধ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫শিশুসহ ৯জন দগ্ধ হয়েছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১নম্বর ক্লাস্টারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশিরভাগই শিশু। তাদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন,সফি আলম (১২) রবিউল (৫) সোহেল (৫) রাসেল (৩) মোবাশের (৩২) বসির উল্যা (১৫) রশমিদা (৩) জোবায়দা (১১) আমেনা খাতুন (২৪)।

এসব তথ্য নিশ্চিত করেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া। তিনি বলেন, সকাল সোয়া ৮টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১নম্বর ক্লাস্টারে আব্দুর শুকুরের রান্না কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার লিকেজ হয়। একপর্যায়ে গ্যাসের সিলিন্ডারটি বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে। এতে ৫শিশু সহ ৯জন আহত হয়।

ওসি কাওসার আলম ভূঁইয়া আরও বলেন, পরে আহতদের সকাল সাড়ে ৯টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

চৌদ্দগ্রামে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলো, কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার বালিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে মো: ছালা উদ্দিন (২৪), হবিগঞ্জ জেলার সদর থানার কাশিপুর গ্রামের মো: আব্দুল মজিদের ছেলে মো: সাদেক মিয়া (২০) এবং একই গ্রামের সালেক মিয়ার ছেলে বিজয় (১৮)। বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাতটায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক হারুন অর রশিদ ও এমরান ভূঁইয়া এবং সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা সাকিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তাকিয়া আমগাছ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ ছালা উদ্দিন, সাদেক মিয়া ও বিজয়কে আটক করে। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি আরটিআর-৪ভি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। পরে আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে৷ এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট কাওমিয়া ফাজিল মাদরাসা থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত ফিরোজ কবির (২৩) দিনাজপুর জেলার নবাবগঞ্জের বাদুরিয়া গ্রামের আহমদুল হাছানের ছেলে এবং একই মাদরাসার একাদশ শ্রেণির ছাত্র ছিল।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, বুধবার দিবাগত রাতে সে মাদরাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ মরদেহ উদ্ধার করতে এসে মৃত ফিরোজের বাবার সঙ্গে মুঠোফোনে কথা বলে। কিছুদিন আগে ফিরোজ বিয়ে করেছে। ফিরোজের স্ত্রী তাকে চাটখিলে নিয়ে আসার জন্য চাপ সৃষ্টি করে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক চাপ ও মানসিক হতাশা থেকে ফিরোজ আত্মহত্যা করেছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এমদাদুল হক বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য ২৫০ জন্য বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

চৌদ্দগ্রামে পৃথক অভিযানে ১১ কেজি গাঁজা সহ আটক ৩

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের পৃথক অভিযানে ১১ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া উত্তরপাড়ার কাজী সিরাজুল ইসলাম এর ছেলে জালাল উদ্দিন প্রকাশ স্বপন (৩৫), কাশিনগর ইউনিয়নের অলিপুর গ্রামের মো: ইউনুছ এর ছেলে রবিউল হোসেন রবিন (২৩) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার রামগোবিন্দগাঁও এর মৃত আব্দুর রহমানের ছেলে মফিজ উদ্দিন (৫৬)। সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সুজন কুমার চক্রবর্তী এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ সোমবার সকাল সাড়ে নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোমাল্লা রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে একটি সিমেন্টের বস্তায় সংরক্ষিত (৫ পোটলা) ১০ কেজি গাঁজা সহ মফিজ উদ্দিনকে আটক করা হয়। এ সময় উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে রমিজ মিয়া (৩৪) নামে তার অপর এক সহযোগী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স সহ রোববার দিবাগত গভীর রাত সাড়ে চারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় হাইওয়ে ট্রাক হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫০টি গাঁজার রোল (ওজন ১ কেজি) ও মাদক বিক্রয়ের নগদ ২ হাজার ৩০০ টাকা সহ চিহিৃত দুই মাদক ব্যবসায়ী জামাল উদ্দিন প্রকাশ স্বপন ও রবিউল হোসেন রবিনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘থানা পুলিশের পৃথক অভিযানে ১১ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

নোয়াখালীতে সিঁধ কেটে মা-মেয়েকে গণধর্ষণ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে সিঁধ কেটে মা-মেয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার ভুক্তভোগী গৃহবধূর বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম। এর আগে, গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নির্যাতিত গৃহবধূর বয়স (৩০) ও তার মেয়ের বয়স (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী পেশায় একজন দিনমজুর। সে ৩-৪দিন পর পর বাড়িতে আসে। তাকে কাজের জন্য প্রায় বাহিরে থাকতে হয়। ভুক্তভোগী গৃহবধূর ভাষ্যমতে এ সুযোগে গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ২টা থেকে ২টার মধ্যে তার বসত ঘরের সিঁধ কেটে তাকে এবং তার মেয়েকে ধর্ষণ করে তিন ধর্ষক। এর মধ্যে তাকে ধর্ষণ করে দুই ধর্ষক ও তার মেয়েকে ধর্ষণ করে এক ধর্ষক।

অপর এক প্রশ্নের জবাবে ওসি রফিকুল ইসলাম বলেন, কিছু দিন আগে নির্যাতিত গৃহবধূ নতুন এ বাড়িতে উঠে। ওই বাড়িতে সিঁধ কেটে ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গৃহবধূ ও তার মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ভুক্তভোগীর ভাষ্যমতে পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন নোয়াখালীল সুবর্ণচর উপজেলায় এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটে। এ নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। গতকাল সোমবার বেলা ১২টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) ফাতেমা ফেরদৌস ওই দলবদ্ধ ধর্ষণ মামলায় ১৬ আসামির মধ্যে ১০ জনের মৃত্যুদন্ড ও ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সাথে তাদের অর্থদন্ডও করা হয়। এ উপজেলা গণধর্ষণের জন্য দেশব্যাপী বারবার আলোচনায় আসছে।

চৌদ্দগ্রামে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০০ গ্রাম গাঁজা ও ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো: সাইফুল ইসলাম প্রকাশ সোনা মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত সাইফুল উপজেলার গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা পশ্চিম পাড়ার মৃত এন্তু মিয়ার ছেলে। সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধিন কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো: শরীফুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক মো: জাকির হোসেন সঙ্গীয় ফোর্স সহ রোববার বিকাল সাড়ে তিনটায় উপজেলার গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা পশ্চিম পাড়া এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ সোনা মিয়ার বাড়ীতে তার টিনশেড বসতঘরে অভিযান চালিয়ে পেপারে মোড়ানো ৩০টি গাঁজার রোল (ওজন ৩০০ গ্রাম) ও নীল রঙের বায়ুনিরোধক পলিপ্যাকে সংরক্ষিত ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘রোববার বিকালে থানা পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে তিন ব্যক্তির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.অসীম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুর পৌনে ৩টার দিকে একটি প্রাইভেট হাসপাতাল থেকে তিনজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তারা নির্মাণ শ্রমিক ছিল। উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। খোঁজ খবর নিয়ে পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ব্রাহ্মণবাড়িয়ায় লাগেজ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় লাগেজ থেকে মাথা ও দুই পা বিচ্ছিন্ন অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পুকুর পাড়ে একটি লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সেটি খুললে এক তরুণীর মাথা এবং দুই পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করা মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, স্থানীয়রা জানিয়েছেন বেলা সাড়ে ১১টার দিকে এক যুবক লাল লাগেজটি নিয়ে গ্রামের সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। তরুণীর নাম-পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২৫ বা ২৬ বছর হবে। পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।