Tag Archives: কর্মকর্তাদের

কর্মকর্তাদের সপ্তাহে ১ দিন প্রধান ফটকে

কর্মকর্তাদের সপ্তাহে ১ দিন প্রধান ফটকে অফিস করার নির্দেশ ইসির

কর্মকর্তাদের সপ্তাহে ১ দিন প্রধান ফটকে অফিস করার নির্দেশ ইসির

ডেস্ক রিপোর্ট:

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নির্বাচন কমিশন (ইসি) নতুন উদ্যোগ নিয়েছে। ইসি নির্দেশনায় বলা হয়েছে, সপ্তাহে অন্তত একদিন প্রতিটি দপ্তরের প্রধানরা অফিসের প্রধান ফটকে বসে সরাসরি সেবা প্রত্যাশীদের কথা শুনবেন এবং প্রয়োজনীয় সেবা প্রদান করবেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. শাহ আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা নাসির উদ্দীনের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বল্পমেয়াদি সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে এ নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

উল্লেখ করা হয়েছে, আগামী ২০ জানুয়ারির মধ্যে সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন সংস্থাপন অধিশাখায় জমা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অফিস প্রধানরা সরাসরি জনগণের সমস্যা শুনবেন এবং সেবা প্রাপ্তির প্রক্রিয়া সহজ করতে উদ্যোগ নেবেন। কোনো প্রতিবন্ধকতা দেখা দিলে তা দ্রুত সমাধানের চেষ্টা করবেন।

সংগীতশিল্পী আসিফের সাথে কুমিল্লার

সংগীতশিল্পী আসিফের সাথে কুমিল্লার ক্রীড়াঙ্গনের খেলোয়াড় ও কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী আসিফ আকবরের সাথে কুমিল্লার ক্রীড়াঙ্গনের খেলোয়াড় ও কর্মকর্তাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টার সময় কুমিল্লার জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বরাবর কুমিল্লার ক্রীড়াঙ্গনকে গতিশীল করার লক্ষ্যে স্মারকলিপি জমা দেওয়ার পর বিকেল সাড়ে চারটায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে আসন্ন ক্রীড়া মৌসুম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে একটি গঠনমূলক মতবিনিময় সভা করেছে কুমিল্লা জেলার ক্রীড়া পরিবার।

উক্ত অনুষ্ঠানে কুমিল্লার ক্রীড়াঙ্গনকে সুষ্ঠু ও সুন্দরভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে উপস্থিত গণ্যমান্য খেলোয়াড় ও ব্যক্তিবর্গ উনাদের সুচিন্তিত খোলামেলা বক্তব্য তুলে ধরেন। কুমিল্লার আসন্ন ক্রীড়া মৌসুমে কুমিল্লা জেলার ক্রীড়াঙ্গন ও জেলার খেলোয়াড়দের সুষ্ঠুভাবে তাদের ক্রীড়া সম্পন্ন করা ও ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে গঠনমূলক আলোচনা হয়। সভায় একটি বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করে সে অনুযায়ী সকল বিষয়ের খেলা অনুষ্ঠান করার জন্য সবাই আগ্রহ প্রকাশ করে। বহিরাগত কোন খেলার জন্য আমাদের কুমিল্লার খেলাধুলার যেনো বাঁধা না হয়ে দাঁড়ায় সেদিকে ক্রীড়ামোদী এবং খেলোয়াড় সবাই সজাগ দৃষ্টি রাখবে বলে তাদের বক্তব্যে উল্লেখ করে।

কুমিল্লার ক্রীড়াঙ্গনকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা কুমিল্লার কৃতি সন্তান আসিফ মাহমুদ, বিসিবির সভাপতি ফারুক আহমেদ, বাফুফের সভাপতি ও বাংলাদেশের সকল ক্রীড়ার সর্বোচ্চ কর্মকর্তা গণকে কুমিল্লায় এনে কুমিল্লার ক্রীড়াঙ্গনকে গতিশীল করার লক্ষ্যে উপস্থিত সবাই কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতির সুদৃষ্টি আকর্ষণ করছেন।

কুমিল্লার ক্রীড়াঙ্গনকে কেউ যেন কলুষিত না করতে পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান আসিফ আকবর।

আসিফ আকবর আরো বলেন, ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে মাদকের করাল ছোবল থেকে রক্ষা করার জন্য ক্রীড়ার কোন বিকল্প নেই। ক্রীড়ার মাধ্যমে একজন মানুষ চরিত্র গঠন এবং নিজেকে রাষ্ট্রের একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।

এই অনুষ্ঠানে উপস্থিত জাতীয় ক্রিকেট কোচ এমদাদুল হক এমদু কুমিল্লার ঐতিহ্য ও সংস্কৃতি সম্বন্ধে নতুন প্রজন্মকে অবহিত করেন। তিনি নতুন প্রজন্মকে কুমিল্লাকে পথিকৃৎ কুমিল্লা হিসাবে গড়ে তোলার আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার ও জাতীয় ক্রিকেট কোচ ফয়সাল হোসেন ডিকেন্স, সাবেক জাতীয় ক্রিকেট খেলোয়াড় ও কোচ ওয়াসেল উদ্দিন আহমেদ, কুমিল্লার সাবেক খেলোয়াড় এবং ঢাকা প্রথম বিভাগের ক্রিকেট কোচ ঈদে আমিন টিপু, স্টার ক্রিকেট একাডেমির কোচ নুরুল্লাহ, কুমিল্লা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আসিফুজ্জামান, কারাতে অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও কোচ মাহমুদুল্লাহ মামুন ও নুর আলম, প্রাক্তন ফুটবলার ও ব্যাডমিন্টন খেলোয়াড় শাহীন ও তিতাসসহ বর্তমান ও সাবেক খেলোয়াড়বৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লা জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস।